News Flash

Image

Celebrate : ধর্মনগরে রবীন্দ্র জন্মজয়ন্তী পালিত

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ মে৷৷ সেবা শৌর্য সংস্থানের পক্ষ থেকে পানিসাগর টাউন হলে এক মনোরম সাংসৃকতিক অনুষ্ঠানের মাধ্যমে মহারাজা প্রতাপাদিত্য রায়ের রাজ্যাভিষেক পক্ষ ও রবীন্দ্র জয়ন্তী উদযাপন করা হয়৷ উক্ত অনুষ্ঠানে প্রতাপাদিত্য রায়ের জীবনের উপর এক ডকুমেন্টারি প্রদর্শিত হয়৷একাধিক সংগীত বিদ্যালয়ের শিল্পীদের দ্বারা সংগীত ও নৃত্য প্রদর্শিত করা হয়৷ উক্ত অনুষ্ঠান আয়োজনে বিশেষ ভাবে সহযোগিতা করে সীমান্ত রক্ষী বাহিনীর পানিসাগর সেক্টর অফিস৷

অনুষ্ঠানের উদ্বোধন করেন সেবা শৌর্য সংস্থানের সভাপতি শ্রী শ্যাম গোপাল অধিকারী, সম্পাদক ডাঃ সন্দীপক রায়, সীমান্ত রক্ষী বাহিনীর পানিসাগর সেক্টর অফিসের ডি.আই. জি শ্রী রাজীব দুয়া৷ এদিকে, বৃহস্পতিবার ধর্মনগরের অর্ধেন্দু ভট্টাচার্য স্মৃতি ভবনে তথ্য সংসৃকতি দপ্তর এর উদ্যোগে মাতৃভাষা সুরক্ষা দিবস পালিত হয়৷ উদ্বোধন করেন ধর্মনগরের বিধায়ক তথা উপাধ্যক্ষ বিশ্ব বন্ধু সেন৷উপস্থিত ছিলেন জেলা পরিষদের সভাধিপতি ভবতোষ দাস, তথ্য ও সংসৃকতি দপ্তরের সিনিয়র আই সি ও চন্দন সরকার ,বিশেষ অতিথি হিসাবে মিলন কান্তি দত্ত এবং বিশিষ্ট সমাজসেবী শ্যামল নাথ৷

চন্দন সরকার বলেন মাতৃভাষা সুরক্ষার জন্য মাতৃভাষাকে প্রাধান্য দিয়ে আমাদের কাজ করে যেতে হবে৷ কারণ প্রতিদিন পৃথিবী থেকে মানুষ থাকলেও কোন না কোন মানুষের মাতৃভাষা অবলুপ্ত হয়ে যাচ্ছে৷ মাতৃভাষা বাংলাকে নির্ভর করে আমাদের পার্শবর্তী দেশ বাংলাদেশের জন্ম হয়েছে ,যা একটা গর্বের বিষয়৷ প্রতিটি মানুষ তার মাতৃভাষার মাধ্যমে প্রকৃত শিক্ষাদান পাওয়া সম্ভব৷ তাই মাতৃভাষাকে গুরুত্ব দেওয়া প্রতিটি মানুষের কর্তব্যের মধ্যে পড়ে৷

Releated Posts

মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির অভিযোগে চাঞ্চল্য, তদন্ত ও ব্যবস্থা নেওয়ার দাবি

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৬ জুলাই: খোয়াই জেলার উত্তর রামচন্দ্রঘাটের লালটিলা এলাকায় একটি ওষুধের দোকানের বিরুদ্ধে মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির…

ByByReshmi Debnath Jul 26, 2026

প্রাক্তন ডিজিপি অনুরাগের মৃত্যুর ঘটনায় হাইকোর্টের তত্ত্বাবধানে বিচার বিভাগীয় তদন্তের দাবি কংগ্রেসের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৬ জুলাই: ত্রিপুরার প্রাক্তন পুলিশ মহানির্দেশক (ডিজিপি) অনুরাগের রহস্যজনক মৃত্যুর ঘটনায় হাইকোর্টের বর্তমান বিচারপতির তত্ত্বাবধানে…

ByByReshmi Debnath Jul 26, 2026

বিশালগড় কেন্দ্রীয় সংশোধনাগারে বন্দির রহস্যজনক মৃত্যু ঘিরে চাঞ্চল্য

নিজস্ব প্রতিনিধি, চড়িলাম, ২৬ জুলাই: বিশালগড় কেন্দ্রীয় জেলে এক বিচারাধীন বন্দির মৃত্যুকে ঘিরে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃতের…

ByByReshmi Debnath Jul 26, 2026

তীর্থমুখে ঝর্ণায় স্নান করতে গিয়ে যুবকের মর্মান্তিক মৃত্যু

নিজস্ব প্রতিনিধি, উদয়পুর, ২৬ জুলাই: গোমতী জেলার তীর্থমুখে ঝর্ণায় স্নান করতে গিয়ে জলে তলিয়ে এক যুবকের মর্মান্তিক মৃত্যু…

ByByReshmi Debnath Jul 26, 2026
Scroll to Top