News Flash

  • Home
  • বিদেশ
  • Investigation : চায়না ইস্টার্ন এয়ারলাইন্সের দুর্ঘনাটি ইচ্ছাকৃত! ইঙ্গিত তদন্তে
Image

Investigation : চায়না ইস্টার্ন এয়ারলাইন্সের দুর্ঘনাটি ইচ্ছাকৃত! ইঙ্গিত তদন্তে

বেজিং, ১৮ মে (হি.স.): যান্ত্রিক ত্রুটি নয়, গত মার্চে চিনের যাত্রিবাহী চায়না ইস্টার্ন এয়ারলাইন্সের বোয়িং ৭৩৭-৮০০ বিমানটিকে ইচ্ছা করেই দুর্ঘটনায় ফেলা হয়েছিল। উদ্ধার হওয়া বিমানের ব্ল্যাক বক্স তেমনই ইঙ্গিত দিচ্ছে বলে দাবি তদন্তকারীদের।

গত মার্চে চায়না ইস্টার্ন এয়ারলাইন্সের বোয়িং ৭৩৭-৮০০ বিমানটি কুনমিং থেকে গুয়াংঝৌ যাচ্ছিল। বিমানে ১৩২ জন যাত্রী ছিলেন। ২৯ হাজার ফুট উচ্চতা থেকে গোত্তা খেয়ে গুয়াংশির পার্বত্য এলাকায় ভেঙে পড়ে। ফ্লাইটরাডার ২৪–এর তথ্য বলছে, ভেঙে পড়ার সময় বিমানে গতি ছিল ১১০০ কিমি প্রতি ঘণ্টা। এই দুর্ঘটনায় বিমানের সমস্ত যাত্রীর মৃত্যু হয়। দুর্ঘটনার সপ্তাহখানেক পর প্লেনটির ব্ল্যাকবক্স উদ্ধার সম্ভব হয়। এরপরই সেটি তদন্তে নেমে পড়েন সংশ্লিষ্ট কর্মকর্তারা। ব্ল্যাকবক্স থেকে পাওয়া তথ্য বিশ্লেষণ করে ইচ্ছাকৃতভাবে দুর্ঘটনাটি ঘটানো হয়েছিল বলে ধারণা পাওয়া গেছে। যদিও দুর্ঘটনার সময় ককপিট ভয়েস রেকর্ডার ক্ষতিগ্রস্ত হয়েছিল। তদন্তকারীরা সেখান থেকে কোনো তথ্য পুনরুদ্ধার করতে সক্ষম হয়েছে কিনা তা স্পষ্ট নয়।

প্রাথমিক ভাবে মনে করা হয়েছিল, যান্ত্রিক ত্রুটির কারণেই এই দুর্ঘটনা। কিন্তু তদন্তকারীরা ব্ল্যাক বক্স খতিয়ে দেখার পর দাবি করেন, কেউ ইচ্ছাকৃত ভাবে এই দুর্ঘটনা ঘটিয়েছে। দুর্ঘটনার দিন পাইলটদের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করে এয়ার ট্রাফিক কন্ট্রোল। কিন্তু কোনও ভাবেই সাড়া পাওয়া যায়নি। বিমান থেকেও কোনও বিপদসঙ্কেত পাঠানো হয়নি। তদন্তকারীরা মনে করছেন, ককপিট কারও দখলে চলে গিয়েছিল। বিমান সংস্থা চায়না ইস্টার্ন জানিয়েছে, পাইলট এবং সহকারী পাইলট দু’জনেই সুস্থ ছিলেন এবং তাঁদের পারিবারিক বা আর্থিক কোনও সমস্যা ছিল না। তা হলে কারা দুর্ঘটনায় ফেলল বিমানটিকে, তা নিয়ে রহস্য আরও ঘনীভূত হচ্ছে।

Releated Posts

অতিরিক্ত ভিড় ও আইনি জটিলতায় সংকটে বাংলাদেশের শিশু উন্নয়ন কেন্দ্রগুলি, ঝুঁকিতে অপ্রাপ্তবয়স্করা: রিপোর্ট

ঢাকা, ১ আগস্ট (আইএএনএস): অতিরিক্ত ভিড়, দীর্ঘসূত্রিতার বিচারপ্রক্রিয়া এবং পরিকাঠামোগত ঘাটতির কারণে বাংলাদেশের শিশু উন্নয়ন কেন্দ্রগুলি (চাইল্ড ডেভেলপমেন্ট…

ByByNews Desk Aug 2, 2026

ভারতের আর্থিক সহায়তায় নেপালে আরও একটি স্কুল ভবন নির্মাণ শুরু

কাঠমান্ডু, ১ অগস্ট (আইএএনএস): ভারতের আর্থিক সহায়তায় নেপালের লুম্বিনী প্রদেশের বাঁকে জেলার খাজুরা গ্রামীণ পৌরসভায় একটি নতুন স্কুল…

ByByNews Desk Aug 1, 2026

জলবায়ু ঝুঁকি মোকাবিলায় তানজানিয়াকে ৮.৪ লক্ষ ডলারের অনুদান দিচ্ছে ভারত

রাষ্ট্রপুঞ্জ, ১ আগস্ট (আইএএনএস): জলবায়ু পরিবর্তনজনিত ঝুঁকির বিরুদ্ধে আর্থিক সুরক্ষা ব্যবস্থা গড়ে তুলতে তানজানিয়াকে ৮ লক্ষ ৪০ হাজার…

ByByNews Desk Aug 1, 2026

রুশ সেনা থেকে মুক্তি পেয়েছেন ১৩৯ ভারতীয়, বাকি নাগরিকদের ফিরিয়ে আনতে প্রচেষ্টা চলছে: বিদেশ মন্ত্রক

নয়াদিল্লি, ৩১ জুলাই (আইএএনএস): রুশ সেনাবাহিনীতে যুক্ত থাকা ১৩৯ জন ভারতীয় নাগরিককে ইতিমধ্যেই মুক্ত করা হয়েছে এবং এখনও…

ByByNews Desk Jul 31, 2026
Scroll to Top