News Flash

  • Home
  • প্রধান খবর
  • দিল্লিতে উচ্ছেদ অভিযানে উদ্বিগ্ন কেজরিওয়াল, বললেন স্বাধীন ভারতে এটাই হবে সবচেয়ে বড় ধ্বংসযজ্ঞ
Image

দিল্লিতে উচ্ছেদ অভিযানে উদ্বিগ্ন কেজরিওয়াল, বললেন স্বাধীন ভারতে এটাই হবে সবচেয়ে বড় ধ্বংসযজ্ঞ

নয়াদিল্লি, ১৬ মে (হি.স.): দিল্লিতে উচ্ছেদ অভিযানের প্রেক্ষিতে বিজেপির বিরুদ্ধে তোপ দাগলেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। সোমবার দুপুরে ডিজিটাল সাংবাদিক সম্মেলনে করে কেজরিওয়াল বলেছেন, “৬৩ লক্ষ মানুষকে গৃহহীন করার পরিকল্পনা বিজেপির! মানুষ করুণার ভিক্ষা চাইছেন, কিন্তু কাগজপত্র না দেখেই বুলডোজার চালানো হচ্ছে। বিজেপির নির্বাচনী প্রতিশ্রুতি ছিল, কাঁচা কলোনিগুলিকে তারা পাঁকা করবে, যেখানে বস্তি সেখানে বাড়ি তৈরি করে দেবে, অথচ এখন ঘরবাড়ি ধ্বংস করছে। স্বাধীন ভারতে এটাই হবে সবচেয়ে বড় ধ্বংসযজ্ঞ।”

অরবিন্দ কেজরিওয়াল আরও বলেছেন, “১৫ বছর ধরে দিল্লি পৌর নিগমের শাসন করছে বিজেপি, এতদিনে কী করল তাঁরা? তাদের কী নৈতিক, আইনি ক্ষমতা আছে। নির্বাচন করিয়ে দেখুন, এমসিডি-তে আপ সরকার গঠিত হবে। আমরা আশ্বাস দিচ্ছি, দিল্লিতে উচ্ছেদ সমস্যার সমাধান করা হবে।” বুলডোজার চালিয়ে মানুষের ঘর-বাড়ি ভেঙে ফেলার নিন্দা করে কেজরিওয়াল বলেছেন, “বুলডোজার চালিয়ে মানুষের ঘর-বাড়ি ভেঙে ফেলা ঠিক নয়। আমরা তীব্র বিরোধিতা করছি। এই মাত্র আমি দলীয় বিধায়কদের সঙ্গে একটি বৈঠক করেছি এবং তাঁদের বলেছি আপনাদের জেলে যেতে হলেও ভয় পাবেন না। জনগণের পাশে দাঁড়াতে হবে।” সাংবাদিক সম্মেলনে কেজরিওয়াল আরও বলেছেন, “দিল্লিকে পরিকল্পিতভাবে তৈরি করা হয়নি। ৮০ শতাংশেরও বেশিকে দিল্লিকে বেআইনি ও অবৈধভাবে দখল বলা যেতে পারে। তার মানে কী আপনারা দিল্লির ৮০ শতাংশ ধ্বংস করবেন?”

Releated Posts

জি৭ শীর্ষ সম্মেলনে ভারতের অর্থনৈতিক স্বার্থ রক্ষায় ব্যর্থ প্রধানমন্ত্রী মোদি, দাবি কংগ্রেসের

নয়াদিল্লি, ১৮ জুন (আইএএনএস) : ফ্রান্সের এভিয়ানে অনুষ্ঠিত জি৭ শীর্ষ সম্মেলনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির অংশগ্রহণ নিয়ে তীব্র সমালোচনা…

ByBySandeep Biswas Jun 18, 2026

উন্নয়ন ও ঐতিহ্যের যুগলবন্দিতে মোদি সরকারের ১২ বছর ‘স্বর্ণযুগ’: অমিত শাহ

নয়াদিল্লি, ১৮ জুন (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকারের ১২ বছরের সাফল্য তুলে ধরে বৃহস্পতিবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী…

ByByNews Desk Jun 18, 2026

প্যারিসে শীর্ষ শিল্পপতিদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী মোদি, ভারতের বিনিয়োগ ও উদ্ভাবনের সম্ভাবনা তুলে ধরলেন

প্যারিস, ১৮ জুন (আইএএনএস): ফ্রান্সে জি-৭ শীর্ষ সম্মেলনের কর্মসূচি শেষ করার পর বৃহস্পতিবার প্যারিসে একাধিক শীর্ষ শিল্পপতি ও…

ByByNews Desk Jun 18, 2026

২৩তম কিস্তিতে কৃষকদের অ্যাকাউন্টে ১৮,৮৮০ কোটি টাকা, শনিবার পিএম-কিষান-এর অর্থ ছাড়বেন প্রধানমন্ত্রী মোদি

নয়াদিল্লি, ১৮ জুন (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আগামী শনিবার পশ্চিমবঙ্গের হুগলি জেলার তারকেশ্বরে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী কিষান…

ByByNews Desk Jun 18, 2026
Scroll to Top