News Flash

  • Home
  • বিদেশ
  • Covid 19: উত্তর কোরিয়া আরও ৮ জনের মৃত্যু, কোভিড প্রাদুর্ভাবের মধ্যে ওষুধ সরবরাহে সমস্যা
Image

Covid 19: উত্তর কোরিয়া আরও ৮ জনের মৃত্যু, কোভিড প্রাদুর্ভাবের মধ্যে ওষুধ সরবরাহে সমস্যা

পিয়ংইয়ং, ১৬ মে (হি.স.): উত্তর কোরিয়ায় করোনার প্রকোপ ক্রমশ বেড়েই চলেছে। নতুন করে আরও ৮ জন রোগীর মৃত্যু হয়েছে উত্তর কোরিয়ায়, দাবি করা হয়েছে প্রতিটি মৃত্যু জ্বরের কারণে হয়েছে। এদিকে, কোভিড প্রাদুর্ভাবের মধ্যে ওষুধ সরবরাহেও সমস্যা দেখা দিচ্ছে। উত্তর কোরিয়ার শাসক কিম জং উন সে দেশের সামরিক কমিশনকে “পিয়ংইয়ং সিটিতে ওষুধের সরবরাহ অবিলম্বে স্থিতিশীল করার জন্য” নির্দেশ দিয়েছেন।

বিগত ২৪ ঘন্টায় নতুন করে ৮ জনের মৃত্যুর পাশাপাশি উত্তর কোরিয়ায় নতুন করে সংক্রমিত হয়েছেন ৩,৯২,৯২০ জন, অধিকাংশ রোগীরই জ্বরের উপসর্গ রয়েছে। উত্তর কোরিয়ায় নতুন করে ৮ জনের মৃত্যুর পর মোট মৃতের সংখ্যা ৫০-এ পৌঁছেছে। উত্তর কোরিয়ায় জনসংখ্যার বিপুল সংখ্যক মানুষ টিকা না নেওয়ার কারণেই করোনার এই মারণ ক্ষমতা বাড়ছে বলে মনে করছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা। উত্তর কোরিয়ায় এই মুহূর্তে জাতীয় জরুরি অবস্থা জারি রয়েছে।

Releated Posts

ময়মনসিংহে ভাসমান ড্রামের ভিতর হিন্দু ব্যক্তির দেহ উদ্ধার

ঢাকা, ২৬ সেপ্টেম্বর (আইএএনএস): বাংলাদেশের ময়মনসিংহ জেলার বেগুনবাড়ি এলাকায় একটি স্লুইস গেটের কাছে জলে ভাসতে থাকা ড্রামের ভিতর…

ByByNews Desk Sep 26, 2026

বাংলাদেশে শিশুদের নিরাপত্তা নিয়ে বাড়ছে উদ্বেগ, নিখোঁজ ও হত্যার ঘটনায় আতঙ্ক

ঢাকা, ২৬ সেপ্টেম্বর (আইএএনএস): বাংলাদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির অভিযোগের মধ্যে শিশুদের হত্যা, নিখোঁজ হওয়া এবং যৌন নির্যাতনের একাধিক…

ByByNews Desk Sep 26, 2026

রাষ্ট্রসংঘে পাকিস্তানের প্রধানমন্ত্রীর বক্তব্যের জবাব ভারতের, তীব্র আক্রমণ গাহলটের

রাষ্ট্রসংঘ, ২৬ সেপ্টেম্বর (আইএএনএস): রাষ্ট্রসংঘের সাধারণ পরিষদে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের বক্তব্যের জবাবে ভারত পাকিস্তানের সামরিক প্রভাব, সন্ত্রাসবাদ…

ByByNews Desk Sep 26, 2026

সিন্ধু জলবণ্টন নিয়ে ভারতকে যুদ্ধের হুঁশিয়ারি শেহবাজ শরিফের

রাষ্ট্রসংঘ, ২৬ সেপ্টেম্বর (আইএএনএস): রাষ্ট্রসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ ভারতকে সতর্ক করে বলেছেন, সিন্ধু নদের…

ByByNews Desk Sep 26, 2026
Scroll to Top