News Flash

  • Home
  • মুখ্য খবর
  • Fire : গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে রাজারবাগে পুড়ল বসতঘর
Image

Fire : গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে রাজারবাগে পুড়ল বসতঘর

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৫ মে৷৷ উদয়পুর রাজারবাগ দাসপাড়া এলাকার শংকর দাসের বাড়িতে গ্যাস সিলিন্ডার থেকে ভয়াবহ অগ্ণিকাণ্ডের ঘটনা ঘটেছে৷ অগ্ণিকাণ্ডে শংকর দাসের দুটি বসতঘর সম্পূর্ণ ভস্মীভূত হয়ে যায়৷ তাতে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয় শংকর দাসের৷

ঘটনার খবর পেয়ে উদয়পুর অগ্ণিনির্বাপক বাহিনীর কর্মীরা দুটি ইঞ্জিন নিয়ে গিয়ে ঘটনাস্থলে আগুন নিয়ন্ত্রণে আনে৷ রান্নাঘরের গ্যাস সিলিন্ডার থেকে অগ্ণিকাণ্ডের সূত্রপাত বলে জানা গেছে৷ দমকলকর্মীরা আরো জানায়, দুটি ইঞ্জিন নিয়ে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা হয়৷ তবে আগুন নিয়ন্ত্রণে আনলেও শংকর দাসের বসতঘরের সমস্ত আসবাবপত্র পুড়ে ছাই হয়ে যায়৷


অগ্ণিকাণ্ডের ফলে বাড়তি সর্বস্বান্ত হয়ে গেছে৷ গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ফলে এলাকার মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়৷ স্থানীয়রা জানিয়েছেন দমকল বাহিনীর জওয়ানরা সময় মতো ছুটে না আসলে আগুন আরো ভয়াবহ আকার ধারণ করতে পারতো এবং এলাকার আরো ঘরবাড়ি অগ্ণিকাণ্ডে হয়ে যাওয়ার আশঙ্কা ছিল৷ দমকল বাহিনীর কাজকর্মে সন্তোষ প্রকাশ করেছেন এলাকাবাসী৷ এদিকে প্রশাসনের তরফ থেকে অগ্ণিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারকে আপৎকালীন আর্থিক সাহায্য প্রদান এর উদ্যোগ গ্রহণ করা হয়েছে৷

Releated Posts

সাতচাঁদে দুই বাইকের মুখোমুখি সংঘর্ষ, মৃত ৩, আশঙ্কাজনক আরও ৩

নিজস্ব প্রতিনিধি, শান্তিরবাজার, ৬ সেপ্টেম্বর:সাতচাঁদের দশরথ দেব মেমোরিয়াল স্কুল সংলগ্ন এলাকায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল তিনজনের। গুরুতর…

ByByReshmi Debnath Sep 6, 2026

রাজধানীর বেসরকারি হোটেলে বিজেপি–তিপ্রা মথার গুরুত্বপূর্ণ বৈঠক, একাধিক ইস্যুতে আলোচনা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৬ সেপ্টেম্বর:রবিবার সন্ধ্যায় রাজধানী আগরতলার একটি বেসরকারি হোটেলে বিজেপি ও তিপ্রা মথার মধ্যে গুরুত্বপূর্ণ বৈঠক…

ByByReshmi Debnath Sep 6, 2026

উদয়পুরে জগন্নাথ দীঘিতে স্নান করতে নেমে জলে তলিয়ে ছাত্রের মৃত্যু

উদয়পুর, ৬ সেপ্টেম্বর: উদয়পুরের জগন্নাথ দীঘিতে স্নান করতে নেমে জলে তলিয়ে মৃত্যু হল এক দশম শ্রেণির স্কুল পড়ুয়ার।…

ByByReshmi Debnath Sep 6, 2026

মানুষ সিপিএম-কে আর কখনোই গ্রহণ করবে না, মানুষ ইতোমধ্যেই তাদের প্রত্যাখ্যান করেছে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ৬ সেপ্টেম্বর: বিরোধীদের রাজনীতির কোনো মৌলিক জ্ঞান নেই, কারণ তারা শুধু মানুষকে বিভ্রান্ত করতেই রাজনীতি করে আসছে। ভারতীয়…

ByByReshmi Debnath Sep 6, 2026
Scroll to Top