News Flash

Image

Arrested: জি বি হাসপাতালে ফের চুরি, ধৃত এক চোর

আগরতলা, ১৩ মে : চিকিৎসাক্ষেত্র গুলিকেও ছাড়ছে না চোরের দল।  রাজ্যের হাসপাতালগুলিতেও এখন চোরের  আখড়া। রাজধানীর জিবিপি হাসপাতাল থেকে প্রায়ই উঠে আসছে চুরির ঘটনা। এবার জিবিপি হাসপাতালে রোগী ও তাদের আত্মীয় পরিজনদের কাছ থেকে মোবাইল চুরি করতে এসে হাতে নাতে ধরা পড়ল এক চোর।

ঘটনার বিবরণে জানা গেছে, শুক্রবার ভোরে হাসপাতালের একটি কক্ষে রোগী ও তাদের সঙ্গে আসা লোকজন যখন ঘুমাচ্ছিল তখন সেই কক্ষে তিন যুবক প্রবেশ করে। কিছু সময় বাদে ঐ কক্ষের এক রোগী ও অন্য দুই রোগীর সাথে থাকা দুই যুবক প্রত্যক্ষ করেন তাদের সাথে থাকা মোবাইল নেই। সাথে সাথে তারা চিৎকার চেঁচামেচি শুরু করলে সন্দেহজনক তিন যুবকের মধ্যে দুই যুবক পালিয়ে যায়। কিন্তু এক যুবককে আটক করে ফেলে হাসপাতালে কর্মরত বেসরকারি নিরাপত্তা রক্ষীরা।ধৃত যুবককে জিজ্ঞাসাবাদ চালালে তার কথায় অসঙ্গতি পরিলক্ষিত হয়। চুরি যাওয়া মোবাইলের মালিকের বক্তব্য, ধৃত যুবকের সাথে আরও দুই যুবক ছিল। তারা চুরি যাওয়া মোবাইল গুলি নিয়ে পালিয়ে গেছে। তবে তারা তিনজনই এক সাথে ছিল। এইদিকে ধৃত যুবককে পরবর্তী সময় পুলিশের হাতে তুলে দেওয়া হয়। ঘটনাকে কেন্দ্র করে হাসপাতালে চাঞ্চল্য দেখা দেয়।

Releated Posts

চিকিৎসকদের প্রাইভেট প্র্যাকটিস বন্ধের সিদ্ধান্ত আলোচনার ভিত্তিতেই নেওয়া হয়েছে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ৪ জুলাই: রাজ্যের সরকারি চিকিৎসকদের প্রাইভেট প্র্যাকটিস বন্ধের সার্কুলার নতুন নয়, এটি বহু বছর আগেই জারি হয়েছিল।…

ByByNews Desk Jul 4, 2026

সামাজিক দায়বদ্ধতা হিসেবে যুবসমাজকে রক্তদানে আরও বেশি করে এগিয়ে আসতে হবে : মুখ্যমন্ত্রী

আগরতলা, ৪ জুলাই : রক্তদান হল মহৎ দান। একজন ব্যক্তির দান করা রক্তে তিনজন রোগীর জীবন বাঁচানো সম্ভব।…

ByByNews Desk Jul 4, 2026

ডঃ শ্যামাপ্রসাদ মুখার্জীর ভাবনাকেই বাস্তবায়ন করছেন প্রধানমন্ত্রী মোদী: মুখ্যমন্ত্রী

আগরতলা, ৪ জুলাই: দেশের স্বাধীনতা, জাতীয় ঐক্য এবং অখণ্ডতা রক্ষায় বহু মনীষী ও দেশপ্রেমিক আত্মত্যাগ করেছেন। কিন্তু দীর্ঘদিন…

ByByNews Desk Jul 4, 2026

মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে অনড় রাজ্য সরকার, পুলিশকে সম্পূর্ণ স্বাধীনতা দেওয়া হয়েছে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ৪ জুলাই: মাদকের বিরুদ্ধে রাজ্য সরকার কঠোর জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে এবং পাচারকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে…

ByByTaniya Chakraborty Jul 4, 2026
Scroll to Top