News Flash

  • Home
  • প্রধান খবর
  • Amit Shah: উচ্ছেদ অভিযান রুখতে শাহকে হস্তক্ষেপের আর্জি সিসোদিয়ার, বললেন চারিদিকে হাহাকার পড়ে যাবে
Image

Amit Shah: উচ্ছেদ অভিযান রুখতে শাহকে হস্তক্ষেপের আর্জি সিসোদিয়ার, বললেন চারিদিকে হাহাকার পড়ে যাবে

নয়াদিল্লি, ১৩ মে (হি.স.): রাজধানী দিল্লিতে উচ্ছেদ অভিযান বন্ধ করার জন্য কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের হস্তক্ষেপ দাবি করলেন দিল্লির উপ-মুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়া। এই মর্মে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে চিঠিও লিখেছেন সিসোদিয়া। পরে সাংবাদিক সম্মেলন করে সিসোদিয়া বলেছেন, বিজেপির দিল্লি পৌর নিগম ৬৩ লক্ষ বাড়ি ভেঙে ফেলার পরিকল্পনা করে ফেলেছে। সিসোদিয়া আরও বলেছেন, সমগ্র দেশে এটাই হবে সবচেয়ে বড় ধ্বংসযজ্ঞ, চারিদিকে হাহাকার পড়ে যাবে। এইভাবে দিল্লির ৭০ শতাংশ জনসংখ্যার ওপর দিয়ে বুলডোজার চালানো হবে।

ডিজিটাল সাংবাদিক সম্মেলনে মণীশ সিসোদিয়া এদিন বলেছেন, এই ধ্বংস অভিযান বন্ধ করার জন্য কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে অনুরোধ জানিয়ে চিঠি দিয়েছি আমি। যদি বুলডোজার চালাতেই হয়, তাহলে সেই সমস্ত বিজেপি নেতা এবং নাগরিক সংস্থার প্রতিনিধিদের বাড়িতে চালানো উচিত যারা এই ধরনের কাঠামো তৈরি করার অনুমতি দেওয়ার জন্য ঘুষ নিয়েছিল। প্রসঙ্গত, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে লেখা চিঠিতে সিসোদিয়া জানিয়েছেন, ১,৭০টি অবৈধ কলোনি রয়েছে যেখানে প্রায় ৫০ লক্ষ মানুষ বসবাস করেন এবং ৮৬০টি বস্তি রয়েছে সেখানে প্রায় ১০ লক্ষ মানুষ থাকেন।

Releated Posts

মোদির ২৫ বছরের শাসনপর্বে ‘ফ্র্যাজাইল ফাইভ’ থেকে বিশ্বশক্তিতে ভারতের উত্তরণ: অমিত শাহ

মুম্বই, ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ২০০১ থেকে ২০২৬ সাল পর্যন্ত টানা ২৫ বছরের মুখ্যমন্ত্রী ও প্রধানমন্ত্রী…

ByByNews Desk Sep 13, 2026

মোদি সরকারের সিদ্ধান্তমূলক নেতৃত্বে তিন ‘অশুভ শক্তি’ নির্মূল, কোটি মানুষ দারিদ্র্য থেকে উঠে এসেছেন: অমিত শাহ

মুম্বই, ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): ২০১৪ সাল থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সিদ্ধান্তমূলক ও জনমুখী নেতৃত্বের প্রশংসা করে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী…

ByByNews Desk Sep 13, 2026

প্রযুক্তি ও গুরুত্বপূর্ণ খনিজকে ‘অস্ত্রায়ন’ করার বিরুদ্ধে সতর্ক করলেন প্রধানমন্ত্রী মোদি

নয়াদিল্লি, ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): প্রযুক্তি ও গুরুত্বপূর্ণ খনিজকে ‘অস্ত্রায়ন’ করার প্রবণতা নিয়ে বিশ্বনেতাদের সতর্ক করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।…

ByByNews Desk Sep 13, 2026

ব্রিকসে কণ্ঠস্বর গুরুত্ব পাওয়ায় গ্লোবাল সাউথের দেশগুলির আস্থা বেড়েছে: প্রধানমন্ত্রী মোদি

নয়াদিল্লি, ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): ব্রিকসের মঞ্চে গ্লোবাল সাউথের দেশগুলির কণ্ঠস্বর গুরুত্ব পাচ্ছে এবং তাদের অভিজ্ঞতাকে সম্মান করা হচ্ছে…

ByByNews Desk Sep 13, 2026
Scroll to Top