News Flash

  • Home
  • প্রধান খবর
  • Yogi Adityanath : প্রার্থনার সময় জাতীয় সঙ্গীত বাধ্যতামূলক হল উত্তরপ্রদেশের মাদ্রাসাগুলিতে
Image

Yogi Adityanath : প্রার্থনার সময় জাতীয় সঙ্গীত বাধ্যতামূলক হল উত্তরপ্রদেশের মাদ্রাসাগুলিতে

লখনউ, ১২ মে (হি.স.) : বৃহস্পতিবার থেকে রাজ্যের সব মাদ্রাসায় জাতীয় সঙ্গীত ‘জনগণমন’ গাওয়া বাধ্যতামূলক করেছে যোগী আদিত্যনাথ সরকার। রাজ্যের মাদ্রাসা বোর্ডের রেজিস্ট্রার এসএন পাণ্ডে এই মর্মে গত ৯ মে সমস্ত জেলার সংখ্যালঘু আধিকারিকদের একটি নির্দেশ পাঠিয়েছেন। গত মাসে রাজ্যের সংখ্যালঘু কল্যাণ মন্ত্রী ধরমপাল সিং মাদ্রাসায় জাতীয়তাবাদ চর্চার উপর জোর দেওয়ার কথা বলেছিলেন। তার পরই এই নির্দেশ দিয়েছে বোর্ড।

গত ২৪ মার্চ এই বিষয়িটি নিয়ে বোর্ডের একটি বৈঠক হয় সেই বৈঠকে মাদ্রাসাগুলিতে প্রার্থনার সময় জাতীয় সঙ্গীত বাধ্যতামূলক করার সিদ্ধান্ত হয়। রেজিস্ট্রার বলেন, ‘‘রমজানের ছুটির পর ১২ মে থেকে মাদ্রাসায় নিয়মিত ক্লাস শুরু হবে। ওই দিন থেকে এই নির্দেশ কার্যকর করার কথা বলা হয়েছে।’’

নির্দেশে বলা হয়েছে, ক্লাস শুরুর আগে রাজ্যের সমস্ত স্বীকৃত, সাহায্যপ্রাপ্ত এবং অ-সাহায্যপ্রাপ্ত মাদ্রাসায় শিক্ষক ও ছাত্রদের জাতীয় সঙ্গীত গাইতে হবে।

মাদ্রাসা শিক্ষক সমিতি, মাদারিস আরাবিয়ার সাধারণ সম্পাদক দিওয়া সাহাব জামান খান বলেন, এখনও পর্যন্ত মাদ্রাসায় ক্লাস শুরুর আগে হামদ (আল্লাহর প্রশংসা) এবং সালাম (মুহাম্মদকে সালাম) পাঠ করা হত। কিছু বিশেষ ক্ষেত্রে জাতীয় সঙ্গীত গাওয়া হত, কিন্তু তা বাধ্যতামূলক ছিল না। এখন একে বাধ্যতামূলক করা হল।

উল্লেখ্য, বর্তমানে উত্তরপ্রদেশে ১৬ হাজার ৪১৬টি মাদ্রাসা রয়েছে। যার মধ্যে ৫৬০টি সরকারি সাহায্য পায়।

Releated Posts

লোকমান্য তিলকের ভাবনা থেকে শিক্ষা নিয়ে জাতি গঠনে এগিয়ে আসার আহ্বান যুবসমাজকে, বললেন অজিত ডোভাল

পুনে, ১ অগস্ট (আইএএনএস): স্বাধীনতার প্রকৃত অর্থ শুধুমাত্র নিজের ইচ্ছামতো চলা নয়, বরং দেশ গঠন ও জাতীয় স্বার্থ…

ByByNews Desk Aug 1, 2026

ইন্দিরা গান্ধী জরুরি অবস্থা জারি করেছিলেন, প্রধানমন্ত্রী মোদী ছাত্রদের ক্ষমা করেছেন: বিজেপি

নয়াদিল্লি, ১ আগস্ট (আইএএনএস): যন্তর মন্তরে সাম্প্রতিক বিক্ষোভে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে অশালীন ভাষা ব্যবহার করা ছাত্রদের ক্ষমা…

ByByNews Desk Aug 1, 2026

‘বিকশিত ভারত’-এর প্রবৃদ্ধির ইঞ্জিন হওয়ার ক্ষমতা রয়েছে অন্ধ্রপ্রদেশের: প্রধানমন্ত্রী মোদী

ভোগাপুরম (অন্ধ্রপ্রদেশ), ১ আগস্ট (আইএএনএস): অন্ধ্রপ্রদেশের ‘বিকশিত ভারত’-এর প্রবৃদ্ধির অন্যতম প্রধান ইঞ্জিন হয়ে ওঠার সম্ভাবনা রয়েছে বলে মন্তব্য…

ByByNews Desk Aug 1, 2026

কুলগামে জঙ্গি হামলার নিন্দা রাহুল গান্ধীর, দোষীদের কঠোরতম শাস্তির দাবি

নয়াদিল্লি, ১ আগস্ট (আইএএনএস): জম্মু ও কাশ্মীরের কুলগাম জেলায় জঙ্গি হামলায় ছত্তীসগঢ়ের দুই পরিযায়ী শ্রমিক নিহত হওয়ার ঘটনায়…

ByByNews Desk Aug 1, 2026
Scroll to Top