News Flash

  • Home
  • দেশ
  • Internet Service: রাজস্থানের ভিলওয়াড়ায় যুবককে কুপিয়ে খুন, ইন্টারনেট পরিষেবা বন্ধ
Image

Internet Service: রাজস্থানের ভিলওয়াড়ায় যুবককে কুপিয়ে খুন, ইন্টারনেট পরিষেবা বন্ধ

ভিলওয়াড়া, ১১ মে (হি.স.): রাজস্থানের ভিলওয়াড়া জেলায় খুন হলেন ২২ বছরের একজন যুবক। মঙ্গলবার রাতে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুন করা হয় ওই যুবককে। ঘটনাটি ঘটেছে ভিলওয়াড়া জেলার কোতোয়ালি থানা এলাকায়। এই ঘটনার প্রেক্ষিতে ওই এলাকায় মোতায়েন করা হয়েছে পুলিশ। সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে ১২ মে, বৃহস্পতিবার সকাল ৬টা পর্যন্ত ইন্টারনেট পরিষেবা বন্ধ রাখা হয়েছে।

ভিলওয়াড়া জেলার কোতোয়ালি থানার অন্তর্গত শাস্ত্রীনগরের নিউ হাউজিং বোর্ডে মঙ্গলবার রাতে কয়েকজন দুষ্কৃতী মিলে বছর ২২-এর এক যুবককে খুন করেছে। সেই খুনের ঘটনার পর থেকেই শহরের পরিস্থিতি উত্তপ্ত। পুলিশ সূত্রের খবর, বুধবার রাত সাড়ে দশটা নাগাদ ভোপালপুরা রোডের বাসিন্দা আদর্শ তাপাডিয়া (২২)-কে নিউ হাউজিং বোর্ডের ব্রাহ্মণী মিষ্টির দোকানের বাইরে কয়েকজন যুবক ডেকে নিয়ে যায়। কোনও কিছু বুঝে ওঠার আগেই আদর্শকে ছুরি দিয়ে কোপানো হয়।রক্তাক্ত অবস্থায় তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। পরিস্থিতি এরপর উত্তপ্ত হতে থাকে। দোষীদের গ্রেফতারির দাবিতে হাসপাতালে জড়ো হতে থাকেন অসংখ্য মানুষ।

এই ঘটনার প্রেক্ষিতেই ওই এলাকায় মোতায়েন করা হয়েছে পুলিশ। সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে ১২ মে, বৃহস্পতিবার সকাল ৬টা পর্যন্ত ইন্টারনেট পরিষেবা বন্ধ রাখা হয়েছে। ভিলওয়াড়ার জেলাশাসক আশিষ মোদী জানিয়েছেন, বৃহস্পতিবার সকাল ৬টা পর্যন্ত ভিলওয়াড়ায় ইন্টারনেট পরিষেবা বন্ধ থাকবে। ইতিমধ্যেই এফআইআর দায়ের করেছে পুলিশ।

Releated Posts

মদন মিত্র-অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে তল্লাশি, বিজেপিকে তোপ কীর্তি আজাদের

নয়াদিল্লি, ১৩ জুন (আইএএনএস): তৃণমূল কংগ্রেস নেতা কীর্তি আজাদ শনিবার বিজেপির বিরুদ্ধে তীব্র আক্রমণ শানিয়ে অভিযোগ করলেন, বিরোধী…

ByByNews Desk Jun 13, 2026

গুজরাটে ফ্ল্যাটে হানা, ৮৬.৩১ লক্ষ টাকার হাইব্রিড গাঁজা উদ্ধার; পলাতক অভিযুক্তের খোঁজে পুলিশ

ভাদোদরা, ১৩ জুন (আইএএনএস): গুজরাটের ভাদোদরার আলকাপুরি এলাকায় একটি আবাসন থেকে প্রায় ৮৬.৩১ লক্ষ টাকা মূল্যের হাইব্রিড গাঁজা…

ByByNews Desk Jun 13, 2026

বেঙ্গালুরুর উপকণ্ঠে মার্সিডিজ দুর্ঘটনায় তরুণীর মৃত্যু, অল্পের জন্য রক্ষা চালকের

বেঙ্গালুরু, ১৩ জুন (আইএএনএস): বেঙ্গালুরুর উপকণ্ঠে বেঙ্গালুরু-চেন্নাই এক্সপ্রেসওয়ে-এ ভয়াবহ পথদুর্ঘটনায় ২৮ বছর বয়সি এক তরুণীর মৃত্যু হয়েছে। শনিবার…

ByByNews Desk Jun 13, 2026

ছত্তীসগঢ়ে বড় নকশাল চক্রান্ত ভেস্তে দিল সিআরপিএফ, উদ্ধার বিপুল অস্ত্র ও বিস্ফোরক

রায়পুর, ১৩ জুন (আইএএনএস): ছত্তীসগঢ়ে নকশালবিরোধী অভিযানে বড় সাফল্য পেল কেন্দ্রীয় সংরক্ষিত পুলিশ বাহিনী (সিআরপিএফ)। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে…

ByByNews Desk Jun 13, 2026
Scroll to Top