News Flash

  • Home
  • মুখ্য খবর
  • Agartala Smart City Mission: : ফ্রান্সের ছাত্রদল হাওড়া উন্নয়ন প্রকল্পের খোঁজ নিয়ে গেলেন
Image

Agartala Smart City Mission: : ফ্রান্সের ছাত্রদল হাওড়া উন্নয়ন প্রকল্পের খোঁজ নিয়ে গেলেন

আগরতলা, ১১ মে (হি. স.) : বিদেশ থেকে একদল ছাত্রছাত্রী ত্রিপুরায় এসেছেন। আগরতলা স্মার্ট সিটি প্রকল্পের বিভিন্ন কাজ পরিদর্শনে ফ্রান্সের সায়েন্সেস পিও থেকে ছাত্রদল ত্রিপুরা সরফর করছেন। ফ্রান্সের ওই ছাত্রদল গত রবিবার ত্রিপুরায় এসেছেন এবং আজ সকালে তাঁরা ফিরে গেছেন।

সূত্রের খবর, ত্রিপুরা সফরে তাঁরা ইন্টিগ্রেটেড কন্ট্রোল এণ্ড কমান্ড সেন্টার ও উজ্জয়ন্ত প্রাসাদে স্টেট মিউজিয়ামের প্রকল্প ঘুরে দেখেছেন। স্মার্ট সিটি মিশন এক সামাজিক মাধ্যমে বার্তায় জানিয়েছে, ফ্রান্সের ছাত্রদল ফ্রান্স ডেভেলপমেন্ট এজেন্সির অর্থানুকুল্যে হাওড়া নদী উন্নয়ন প্রকল্পের বিস্তারিত খোঁজ খবর নিয়েছেন এবং আগরতলা স্মার্ট সিটি মিশনের অন্যান্য প্রকল্প সম্পর্কে জেনেছেন।

তাঁরা হাওড়া নদীর পাড় থেকে উচ্ছেদের পর রাধানগর আবাসনে পুনর্বাসন পাওয়া পরিবারগুলির সাথেও কথা বলেছেন। সাথে তাঁরা আগরতলা স্মার্ট সিটি মিশনের সিইও ডা: শৈলেশ কুমার যাদবের সাথে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেছেন।সূত্রের মতে, ফ্রান্স ডেভেলপমেন্ট এজেন্সির অর্থানুকুল্যে হাওড়া নদী উন্নয়ন অত্যন্ত আকর্ষণীয় প্রকল্প হিসেবে প্রমাণিত হবে এবং ফ্রান্সের ছাত্রদল সমস্ত কিছু সরেজমিনে পরিদর্শন করে গেছেন। 

Releated Posts

সাতচাঁদে দুই বাইকের মুখোমুখি সংঘর্ষ, মৃত ৩, আশঙ্কাজনক আরও ৩

নিজস্ব প্রতিনিধি, শান্তিরবাজার, ৬ সেপ্টেম্বর:সাতচাঁদের দশরথ দেব মেমোরিয়াল স্কুল সংলগ্ন এলাকায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল তিনজনের। গুরুতর…

ByByReshmi Debnath Sep 6, 2026

রাজধানীর বেসরকারি হোটেলে বিজেপি–তিপ্রা মথার গুরুত্বপূর্ণ বৈঠক, একাধিক ইস্যুতে আলোচনা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৬ সেপ্টেম্বর:রবিবার সন্ধ্যায় রাজধানী আগরতলার একটি বেসরকারি হোটেলে বিজেপি ও তিপ্রা মথার মধ্যে গুরুত্বপূর্ণ বৈঠক…

ByByReshmi Debnath Sep 6, 2026

উদয়পুরে জগন্নাথ দীঘিতে স্নান করতে নেমে জলে তলিয়ে ছাত্রের মৃত্যু

উদয়পুর, ৬ সেপ্টেম্বর: উদয়পুরের জগন্নাথ দীঘিতে স্নান করতে নেমে জলে তলিয়ে মৃত্যু হল এক দশম শ্রেণির স্কুল পড়ুয়ার।…

ByByReshmi Debnath Sep 6, 2026

মানুষ সিপিএম-কে আর কখনোই গ্রহণ করবে না, মানুষ ইতোমধ্যেই তাদের প্রত্যাখ্যান করেছে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ৬ সেপ্টেম্বর: বিরোধীদের রাজনীতির কোনো মৌলিক জ্ঞান নেই, কারণ তারা শুধু মানুষকে বিভ্রান্ত করতেই রাজনীতি করে আসছে। ভারতীয়…

ByByReshmi Debnath Sep 6, 2026
Scroll to Top