News Flash

Image

Dead Body : ট্যাংকির জলে বৃদ্ধার মৃতদেহ উদ্ধার

আগরতলা, ১০ মে : ট্যাংকির জলে পড়ে মর্মান্তিক মৃত্যু হয়েছে এক মহিলার। আগরতলা শহরের জয়নগর এলাকায় বাসিন্দা ওই মহিলার নাম পাপড়ি নাহা রক্ষিত। মঙ্গলবার সকালে মৃতদেহটি ট্যাংকির জলে পড়ে থাকতে দেখেন পরিবারের লোকজনরা।

পারিবারিক সূত্রে জানা গেছে, প্রতিদিন সকালবেলা ওই মহিলা ঘুম থেকে উঠে ঠাকুর ঘর খুলতে যান। তিনি বাড়ির সকলের আগেই ঘুম থেকে ওঠেন। মঙ্গলবার সকালেও ওই মহিলা ঘুম থেকে ওঠেন। পরবর্তী সময়ে মহিলার ছেলে সহ পরিবারের অন্যান্য লোকজনরা ঘুম থেকে উঠে মহিলার খোঁজ পাচ্ছিলেন না। তাঁর ছেলে জানান, তারা ভেবেছিলেন হয়তো তিনি বাজারে গিয়েছেন। ছেলে সকাল বেলা যখন ঘুম থেকে উঠে ট্যাংকির কাছে যায় তখন দেখতে পান ট্যাংকির জলে তার মৃতদেহ পড়ে রয়েছে। সঙ্গে সঙ্গে বিষয়টি আগরতলা পশ্চিম থানার পুলিশকে জানানো হয়। খবর পেয়ে প্রতিবেশীরাও ছুটে আসেন।

পশ্চিম থানার পুলিশ সেখান থেকে মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জিবি হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

জানা গেছে জলের ট্যাংকির পাশেই জল উত্তোলক পাম্প মেশিন রয়েছে। সেখানে বিদ্যুৎ পরিবাহী তারও রয়েছে। স্বাভাবিক কারণেই জলের ট্যাংকিতে পড়ে মহিলার মৃত্যুর বিষয় নিয়ে নানা প্রশ্ন উঠতে শুরু করেছে। বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ওই মহিলার মৃত্যু হয়েছে কিনা তা নিয়েও সন্দেহ দানা বাধতে শুরু করেছে। অন্য কোন রহস্য আত্মগোপন করে রয়েছে তা নিয়েও নানা জল্পনা-কল্পনা শুরু হয়েছে।

এ বিষয়ে মৃতার ছেলে জানান, তিনি বিস্তারিতভাবে কিছুই জানেন না। এদিকে, পুলিশ জানিয়েছে, মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর এ বিষয়ে বিস্তারিত তথ্য জানা যাবে। আগরতলা পশ্চিম থানার পুলিশ প্রাথমিকভাবে অস্বাভাবিক মৃত্যু জনিত একটি মামলা গ্রহণ করে ঘটনার তদন্ত শুরু করেছে। সাতসকালে রাজধানী আগরতলা শহর এলাকার জয়নগরে মহিলার মৃতদেহ উদ্ধারের সংবাদে রীতিমতো চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

Releated Posts

সুকান্ত পল্লীতে ছাত্রীর গলা থেকে সোনার চেইন ছিনতাই, গ্রেপ্তার আরও এক

আগরতলা, ৯ সেপ্টেম্বর:  ছাত্রীর গলা থেকে সোনার চেইন ছিনতাইয়ের ঘটনায় আরও এক অভিযুক্তকে গ্রেপ্তার করল পুলিশ। এই নিয়ে…

ByByReshmi Debnath Sep 9, 2026

রোগীর মৃত্যুকে ঘিরে জিবি হাসপাতালে উত্তেজনা, চিকিৎসা পরিষেবা নিয়ে গাফিলতির অভিযোগ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: এক রোগীর মৃত্যুকে কেন্দ্র করে বুধবার জিবি হাসপাতালে উত্তেজনা ছড়ায়। মৃতের পরিজন ও অন্যান্য রোগীর…

ByByReshmi Debnath Sep 9, 2026

উত্তর-পূর্বাঞ্চলীয়রা বহিরাগত নন, দিল্লিতে মণিপুরের সঙ্গীতশিল্পী চৌথম বিক্রম সিংহের মৃত্যুর ঘটনায় ক্ষোভ, ঘৃণাজনিত অপরাধ বন্ধের দাবি বীরজিৎ সিনহার

আগরতলা, ৯ সেপ্টেম্বর: দিল্লিতে মণিপুরের সুপরিচিত সঙ্গীতশিল্পী ও সঙ্গীত শিক্ষক চৌথম বিক্রম সিংহের মৃত্যুর ঘটনায় গভীর উদ্বেগ ও…

ByByReshmi Debnath Sep 9, 2026

মনোনয়ন প্রত্যাহারের চাপের অভিযোগে ক্ষোভ, ভোট বয়কটের হুঁশিয়ারি

বিশালগড়, ৯ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কমিটি নির্বাচনকে কেন্দ্র করে চড়িলাম ব্লকের ধারিয়াতল ভিলেজের ৪ নম্বর ওয়ার্ডে রাজনৈতিক উত্তেজনা…

ByByReshmi Debnath Sep 9, 2026
Scroll to Top