News Flash

  • Home
  • দেশ
  • Rain: অশনি-র প্রভাবে অন্ধ্রে ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি; পুরীর সমুদ্র উত্তাল, বঙ্গে দুর্যোগের সম্ভাবনা ক্ষীণ
Image

Rain: অশনি-র প্রভাবে অন্ধ্রে ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি; পুরীর সমুদ্র উত্তাল, বঙ্গে দুর্যোগের সম্ভাবনা ক্ষীণ

নয়াদিল্লি, ১০ মে (হি.স.): শক্তি হারিয়ে গভীর নিম্নচাপে পরিণত হয়েছে ঘূর্ণিঝড় ‘অশনি’। শেষ ৬ ঘণ্টায় আরও শক্তিক্ষয় হয়েছে ‘অশনি’-র। আগামী ৩৬ ঘণ্টায় আরও শক্তিক্ষয় হবে ঘূর্ণিঝড়ের। ওডিশা উপকূলের কাছে শক্তি হারাবে ‘অশনি’। তবে, অশনি-র প্রভাবে মঙ্গলবার সকালে ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টিতে ভিজল অন্ধ্রপ্রদেশ, এদিন সকালে অন্ধ্রপ্রদেশের শ্রীকাকুলাম ও বিশাখাপত্তনমে বৃষ্টি হয়েছে, সঙ্গে হাওয়াও বয়েছে। উত্তাল ছিল পুরীর সমুদ্র। আগামী দু’দিন বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে দক্ষিণ ভারতের রাজ্য তেলেঙ্গানায়।

প্রবল সামুদ্রিক ঘূর্ণিঝড় অশনি ধীরে ধীরে শক্তি হারিয়ে দুর্বল হয়ে পড়ায় পশ্চিমবঙ্গে ঝড়ের প্রভাব পড়ার সম্ভাবনা ক্রমশ ক্ষীণ হয়ে আসছে। অশনি এখন পশ্চিম-মধ্য ও সংলগ্ন দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরের ওপর অবস্থান করছে। ৬ ঘন্টায় ৭ কিলোমিটার গতিবেগে অগ্রসর হয়ে মঙ্গলবার ভোররাত আড়াইটে নাগাদ এই ঝড় অন্ধ্রপ্রদেশের কাকিনাড়ার ৩৩০ কিলোমিটার দক্ষিণ-পূর্ব, বিশাখাপত্তণমের ৩৫০ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণ পূর্ব, গোপালপুরের ৫১০ কিলোমিটার দক্ষিণ এবং পুরীর ৫৯০ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণ পশ্চিম দূরত্বে ছিল। এটি আরও উত্তর পশ্চিম দিকে অগ্রসর হয়ে মঙ্গলবার সন্ধ্যা নাগাদ উত্তর অন্ধ্র ও সংলগ্ন ওডিশা উপকূলের অদূরে পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে পৌঁছবে। তারপর সেটি উত্তর-উত্তর-পূর্ব দিকে বাঁক নিয়ে উত্তর অন্ধ্র ও ওডিশা উপকূলের কাছে বঙ্গোপসাগরের উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হবে। পরবর্তী ২৪ ঘন্টায় সেটি আরও শক্তি হারিয়ে ঘূর্ণিঝড়ে পরিণত হবে বলে আবহাওয়া দফতরের পূর্বাভাসে জানানো হয়েছে।

এদিকে, অশনি-র প্রভাবে মঙ্গলবার কলকাতা, হাওড়া, দুই ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর ও নদীয়া জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হয়েছে। উপকূলবর্তী জেলাগুলিতে ঝোড়ো হাওয়াও বয়েছে। মৎস্যজীবীদের মঙ্গলবার থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সমুদ্রে পাড়ি দিতে নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া উপকূলবর্তী এলাকায় মঙ্গলবার থেকে ১৩ মে অবধি মাছ ধরা ও পর্যটকদের গতিবিধি নিয়ন্ত্রণ করতে বলা হয়েছে।

Releated Posts

মক্কার কাছে ড্রোন হামলায় ‘গভীরভাবে উদ্বিগ্ন’ ভারত, দ্রুত শান্তি ফেরার আশা

নয়াদিল্লি, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): মক্কার কাছে ড্রোন হামলার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে ভারত। একইসঙ্গে সৌদি আরবের সার্বভৌম…

ByByNews Desk Sep 16, 2026

বাংলাদেশ-সংক্রান্ত মন্তব্য নিয়ে মমতার বিরুদ্ধে দায়ের পিআইএল খারিজ করল কলকাতা হাইকোর্ট

কলকাতা, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): বাংলাদেশ-সংক্রান্ত মন্তব্যকে কেন্দ্র করে পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে দায়ের করা জনস্বার্থ মামলা…

ByByNews Desk Sep 16, 2026

মসজিদের সামনে গণেশ মিছিল নিয়ে পুলিশ আধিকারিকের মন্তব্যের প্রতিবাদ, মুসলিমদের বিরুদ্ধে নয়: বিজেপি সাংসদ যদুবীর

মহীশূর, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): কর্নাটকের মহীশূর-কোডাগু লোকসভা আসনের বিজেপি সাংসদ এবং রাজপরিবারের সদস্য যদুবীর কৃষ্ণদত্ত চামরাজা ওয়াদিয়ার বুধবার…

ByByNews Desk Sep 16, 2026

চিটফান্ড মামলায় কলকাতার ছয় জায়গায় ইডির হানা

কলকাতা, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): বহু কোটি টাকার চিটফান্ড মামলার তদন্তে বুধবার কলকাতার ছয়টি জায়গায় একযোগে তল্লাশি অভিযান চালাচ্ছে…

ByByNews Desk Sep 16, 2026
Scroll to Top