News Flash

  • Home
  • ত্রিপুরা
  • Murder: ফায়ার সার্ভিস কর্মী খুনে পুলিশের তদন্তে অসন্তোষ, ডেপুটেশন
Image

Murder: ফায়ার সার্ভিস কর্মী খুনে পুলিশের তদন্তে অসন্তোষ, ডেপুটেশন

আগরতলা, ১০ মে : অবসরপ্রাপ্ত ফায়ার সার্ভিস কর্মী কৃপেশ দেব হত্যাকাণ্ডের সঠিক তদন্তের দাবিতে রাজ্য পুলিশের আইজি আইন-শৃংখলার কাছে পরিবারের তরফে ডেপুটেশন দেওয়া হয়েছে।

আজ প্রয়াত কৃপেশ দেবের পরিবারের সদস্যরা রাজ্য পুলিশের সদর দপ্তরে গিয়ে এই ডেপুটেশন প্রদান করেন। তাঁদের অভিযোগ, কৃপেশ দেব-কে হত্যার ঘটনায় পুলিশ অভিযুক্তদের গ্রেপ্তার করলেও খুনে ব্যবহুত অস্ত্র সহ অন্যান্য সামগ্রী গুলি যা প্রমান হিসাবে আদালতে জমা দেওয়া যায় সেই গুলি পুলিশ উদ্ধার করতে পারেনি। তাই তারা পুলিশের তদন্ত নিয়ে সন্তষ্ট নন। তারা ঘটনার সঠিক তদন্তের দাবি জানিয়েছেন।

মৃতের পরিবারের দাবি, এই ঘটনার তদন্তে সাফল্য নেই পুলিশের। আদালতে পেশ করার মত কোন প্রমাণ পুলিশের হাতে এখনো আসেনি। তাই এই মামলায়  আইজি আইন-শৃংখলার হস্তক্ষেপ চেয়েছেন তাঁরা। অবিলম্বে ব্যবস্থা নেওয়ার জন্য দাবি জানিয়েছে মৃতের পরিবার। 

Releated Posts

রাণীরবাজারে বৃদ্ধার রহস্যমৃত্যু, ছেলে ও পুত্রবধূর বিরুদ্ধে খুনের অভিযোগ

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: রাণীরবাজার থানাধীন বৃদ্ধনগর এলাকায় আঁখি ঘোষ নামে এক বৃদ্ধার রহস্যমৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে। পারিবারিক…

ByByReshmi Debnath Sep 16, 2026

রান্নার গ্যাসের সিলিন্ডারের ঘাটতির অভিযোগ, যোগেন্দ্রনগরের সরলা এজেন্সিতে ভোক্তাদের বিক্ষোভ

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: রাজ্যে রান্নার গ্যাসের সিলিন্ডারের সম্পূর্ণ আকাল না থাকলেও পর্যাপ্ত পরিমাণে সরবরাহ হচ্ছে না বলে অভিযোগ…

ByByReshmi Debnath Sep 16, 2026

বাইক ও স্কুটি উদ্ধার, এক চোরকে গ্রেপ্তার করল এনসিসি থানার পুলিশ

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: একটি বাইক ও স্কুটি চুরির ঘটনায় এক ব্যক্তিকে গ্রেপ্তার করল এনসিসি থানার পুলিশ। ধৃত ব্যক্তির…

ByByReshmi Debnath Sep 16, 2026

টিসিপিসিআর-এর উদ্যোগে প্রথম শিশু অধিকার ও সুরক্ষা কনক্লেভ অনুষ্ঠিত

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: ত্রিপুরা শিশু অধিকার সুরক্ষা কমিশন (টিসিপিসিআর)-এর উদ্যোগে আজ মেলারমাঠে কমিশনের কার্যালয়ে প্রথম শিশু অধিকার ও…

ByByReshmi Debnath Sep 16, 2026
Scroll to Top