News Flash

  • Home
  • ত্রিপুরা
  • Cannabis : ধর্মনগর আইএসবিটি থেকে উদ্ধার দেড় লক্ষ টাকার শুকনো গাঁজা
Image

Cannabis : ধর্মনগর আইএসবিটি থেকে উদ্ধার দেড় লক্ষ টাকার শুকনো গাঁজা

নিজস্ব প্রতিনিধি, চুরাইবাড়ি, ৯ মে৷৷ উত্তর ত্রিপুরা জেলার সদর ধর্মনগর আইএসবিটির ভেতরের পরিত্যক্ত যায়গা থেকে উদ্ধার দেড় লক্ষ টাকার শুকনো গাঁজা৷দুটি সুকল ব্যাগে মোট ৯ প্যাকেট গাঁজা মজুদ ছিল৷ গোপন সংবাদের ভিত্তিতেই এই সাফল্য ধর্মনগর থানার পুলিশের৷ তবে এ কান্ডে ধরপাকড়ের কোন খবর নেই৷ জানা গেছে, সোমবার সন্ধ্যায় ধর্মনগর থানায় খবর আসে যে, ধর্মনগর রাজবাড়ী সিত আইএসবিটির ভেতরের একটি পরিত্যক্ত জায়গায় দুটি সুকল ব্যাগ দীর্ঘক্ষণ যাবৎ ফেলে রাখা অবস্থায় রয়েছে৷

খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে দুটি ব্যাগ উদ্ধার করে পুলিশ৷ তারপর ব্যাগ দুটিতে তল্লাশি চালিয়ে নয় প্যাকেটে মোট সতেরো কেজি ষাট গ্রাম শুকনো গাঁজা উদ্ধার হয়৷ ধর্মনগর থানার ওসি শিবু চন্দ্র দে জানান, উদ্ধারকৃত গাঁজার বাজার মূল্য আনুমানিক দেড় লক্ষ টাকা৷তবে এ কান্ডে কাউকে আটক না হলেও পুলিশ এনডিপিএস ধারায় মামলা রুজু করে তদন্ত শুরু করে দিয়েছে৷ এদিকে সূত্রের খবর,এবার গাঁজা পাচারে নিত্য নতুন পন্থা অবলম্বন করছে পাচারকারীরা৷তবে ধর্মনগর শহরের কিছু নব্য গাঁজা পাচারকারী গজিয়েছে৷ সূত্রের খবর,নব্য পাচারকারীরা এবার যাত্রীবাহী বাসে করে স্বল্প পরিমানে রাজ্য থেকে বিভিন্ন ব্যাগে করে পাশ্ববর্তী রাজ্য অসম সহ অন্যান্য রাজ্যে গাঁজা পাচার করছে৷ অপরদিকে আইএসবিটি এলাকার সানীয়দের প্রাথমিক ধারনা,হয়তবা পাচারকারীরা পরিসিতি বেসামাল দেখে গাঁজা ফেলে গা ঢাকা দিয়েছে৷

Releated Posts

নার্সদের তথ্য হালনাগাদের সময়সীমা বৃদ্ধির দাবিতে স্বাস্থ্য অধিকর্তার কাছে যুব কংগ্রেসের ডেপুটেশন

আগরতলা, ১২ জুন: ত্রিপুরা নার্সিং কাউন্সিলের অধীনে নিবন্ধিত নার্সদের তথ্য হালনাগাদের জন্য নির্ধারিত সময়সীমা বৃদ্ধির দাবিতে আজ স্বাস্থ্য…

ByByTaniya Chakraborty Jun 12, 2026

আগরতলা বিমানবন্দরে সিআইএসএফ জওয়ানদের জন্য ড্রোন সচেতনতা প্রদর্শনী, নিরাপত্তা জোরদারে উদ্যোগ আসাম রাইফেলসের

আগরতলা, ১২ জুন: আধুনিক প্রযুক্তির ক্রমবর্ধমান ব্যবহার এবং ড্রোনভিত্তিক সম্ভাব্য নিরাপত্তা ঝুঁকি মোকাবিলায় প্রস্তুতি বাড়াতে আগরতলা বিমানবন্দরে সিআইএসএফ…

ByByTaniya Chakraborty Jun 12, 2026

নূতননগরে প্রশাসনের তৎপরতায় রুখে দেওয়া হল বাল্যবিবাহ

আগরতলা, ১২ জুন: পশ্চিম ত্রিপুরা জেলার নূতননগর এলাকায় প্রশাসনের দ্রুত ও সফল হস্তক্ষেপে একটি সম্ভাব্য বাল্যবিবাহ রোধ করা…

ByByReshmi Debnath Jun 12, 2026

শান্তিরবাজারে বাড়ছে চুরির ঘটনা, নৈশকালীন টহল নিয়ে প্রশ্ন ব্যবসায়ীদের

শান্তিরবাজার, ১২ জুন: দক্ষিণ ত্রিপুরার শান্তিরবাজারে সাম্প্রতিক সময়ে ধারাবাহিক চুরির ঘটনায় উদ্বেগ ও ক্ষোভ বাড়ছে ব্যবসায়ী মহল এবং…

ByByReshmi Debnath Jun 12, 2026
Scroll to Top