News Flash

  • Home
  • ত্রিপুরা
  • Arrested : খোয়াইয়ে চোরের দৌরাত্ম্য, হাতেনাতে ধরা পড়ল এক যুবক
Image

Arrested : খোয়াইয়ে চোরের দৌরাত্ম্য, হাতেনাতে ধরা পড়ল এক যুবক

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৪ মে৷৷ পুলিশ নিষ্ক্রিয় মনোভাব কাটিয়ে  সক্রিয় হয়ে ময়দানে নামতেই চোর ধরতে সক্ষম হয়৷ রাতের অন্ধকারে খোয়াই শহরে চুরি করতে এসে হাতেনাতে ধরা পড়ল এক যুবক৷ অফিসটিলাতে ঘটনাটিকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে৷
বিগত এক মাস যাবত চোরের ক্রমবর্ধমান উপদ্রবে খোয়াই শহরে জেরবার অবস্থা৷পুরো শহরকে গ্রাস করেছে চোরের আতংক৷মানুষের রাতের ঘুম উবে যেতে বসেছে চোরের বেলাগাম তান্ডবে৷

প্রতিরাতেই খোয়াই শহরে চোরেরা হানা দিচ্ছে দোকানপাট সহ ব্যাবসায়িক প্রতিষ্ঠানে৷ চোরের দল বিক্রির জন্য মজুত করে রাখা দোকানপাটের হরেক রকমের মালামাল তুলে নিয়ে যাচ্ছে চোরের দল৷চোরের দৌরাত্ম্য আর সীমাহীন তান্ডব রোধে পুলিশ কার্য্যকরী উদ্যোগ গ্রহণ করে সক্রিয় হয়৷ নিষ্ক্রিয় মনোভাবে কাঠিয়ে রাতে খোয়াই শহরে পুলিশের টহলদারীর জোরধার করতেই দোকানে চুরি করতে এসে হাতেনাতে ধরা পড়ল চোর৷চোরের দল খোয়াই অফিসটিলা ট্রাফিক পয়েন্টে পাশে জনৈক ব্যবসায়ীর ভূষিমাল দোকানে হানা দেয়৷ দোকান ঘরের তালা ভেঙ্গে দোকানে প্রবেশ করার সময় টহলদারী পুলিশ হাতেনাতে ধরে ফেলে এক চোরকে৷ অপর চোর পালিয়ে যেতে সক্ষম হয়৷ চোরকে তল্লাশি করে তালা কাটার বিভিন্ন সামগ্রী উদ্ধার করে পুলিশ৷ ধৃত চোরের নাম সুখেশ দেবনাথ (১৯) বাড়ি পূর্বচেবরি শচীন্দ্রনগর এলাকায়৷ ধৃত চোরকে পুলিশ খোয়াই থানায় নিয়ে যায়৷ ধৃত চোরকে জিজ্ঞাসাবাদ চালিয়ে পুলিশ জানতে পারে পূর্বের চুরি করা মালামাল গুলি পহরমুরা এলাকায় রেখেছে৷ পহরমুরা এলাকা থেকে বিভিন্ন দোকানের চুরি যাওয়া কিছু সামগ্রী উদ্ধার করে৷ বুধবার ধৃত চোরকে আদালতে পাঠানো হবে৷

Releated Posts

স্মার্ট মিটার, বিদ্যুৎ সংকট ও আইন-শৃঙ্খলা নিয়ে রাজ্য সরকারকে কংগ্রেসের তীব্র আক্রমণ

আগরতলা, ৭ জুলাই: রাজ্যের বিদ্যুৎ ব্যবস্থা, স্মার্ট মিটার প্রকল্প, আইন-শৃঙ্খলা পরিস্থিতি, স্বাস্থ্য পরিষেবা এবং সাম্প্রতিক অপরাধমূলক ঘটনাকে কেন্দ্র করে…

ByByReshmi Debnath Jul 8, 2026

প্রতাপগড়ে ব্যবসায়ীর বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপের ঘটনায় সরব সিপিআই(এম), পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন

আগরতলা, ৭ জুলাই: রাজধানীর প্রতাপগড় এলাকায় এক ব্যবসায়ীর বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপের ঘটনাকে কেন্দ্র করে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে সিপিআই(এম)।…

ByByReshmi Debnath Jul 8, 2026

বিশালগড়ে ‘অপহরণ’ নয়, নিষিদ্ধ কফসিরাপ লুটের অভিযোগ, সিসিটিভিতে মিলল গুরুত্বপূর্ণ সূত্র, গ্রেপ্তার ৫

বিশালগড়, ৭ জুলাই: শনিবার গভীর রাতে বিশালগড়ের মুড়াবাড়ি–কড়ইমুড়া সড়কে সংঘটিত বহুল আলোচিত ছিনতাই ও কথিত অপহরণের ঘটনায় তদন্তে নেমে…

ByByReshmi Debnath Jul 8, 2026

চারুপাশা রেললাইনে যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার, চাঞ্চল্য ধর্মনগরে

ধর্মনগর, ৭ জুলাই: উত্তর ত্রিপুরা জেলার ধর্মনগর মহকুমার চারুপাশা রেললাইন এলাকা থেকে এক যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধারকে কেন্দ্র…

ByByReshmi Debnath Jul 8, 2026
Scroll to Top