News Flash

  • Home
  • ত্রিপুরা
  • Dead Body : খোয়াইয়ের ধলাবিলে যুবকের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার
Image

Dead Body : খোয়াইয়ের ধলাবিলে যুবকের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৪ মে৷৷ ধলাবিল কলোনীতে এক যুবকের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার হয়েছে৷ খোয়াই থানাধীন ধলাবিল কলোনি এলাকায় নিজ বাড়ি পেছনে জঙ্গলে যুবকের মৃতদেহ উদ্ধার হয়েছে বলে জানা গেছে৷

ঘটনার বিবরণে প্রকাশ, ধলাবিল কলোনি এলাকার স্থানীয় জনৈক রঞ্জিত সরকারের ছেলে জয়ন্ত সরকার (২৭) মঙ্গলবার বিকালে বাড়ির পেছনে জঙ্গল গাছের মধ্যে ঝুলন্ত মৃতদেহটি দেখতে পায় এলাকারই দুই ব্যক্তি৷ পরিবারের লোকজন ও প্রতিবেশীদের ডেকে আনেন এবং চিৎকার-চেঁচামেচি শুরু করেন৷ চিৎকার চেঁচামেচি শুনে স্থানীয় লোকজনরা বাড়িতে এসে ভিড় করেন৷ খবর পাঠানো হয় খোয়াই থানায়৷ পুলিশ ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য খোয়াই হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে৷ তবে কীভাবে এবং কেন ওই যুবক আত্মহত্যার পথ বেছে নিয়েছে সে ব্যাপারে পরিবারের লোকজন কিছুই জানেন না৷

স্বাভাবিক কারণেই যুবকের মৃত্যুর ঘটনায় স্থানীয় জনগণের নানা কৌতূহলের সৃষ্টি হয়েছে৷ খোয়াই থানার পুলিশ প্রাথমিকভাবে অস্বাভাবিক মৃত্যু জনিত মামলা গ্রহণ করে ঘটনার তদন্ত শুরু করেছে৷ ময়নাতদন্তের পর এ বিষয়ে বিস্তারিত তথ্য জানা যাবে বলে পুলিশ জানিয়েছে৷

Releated Posts

প্রতিবন্ধীদের অধিকার ও সুযোগ-সুবিধা নিয়ে সরব মানিক সরকার, আন্দোলন জোরদারের আহ্বান

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৬ সেপ্টেম্বর: প্রতিবন্ধীদের অধিকার ও বিভিন্ন সরকারি সুযোগ-সুবিধা নিশ্চিত করার দাবিতে আন্দোলন আরও জোরদার করার…

ByByReshmi Debnath Sep 6, 2026

ঘিলাতলীতে জলিল রহমান হত্যাকাণ্ডে সরব কৃষক সভা, অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তার ও পরিবারের জন্য সরকারি সহায়তার দাবি

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৬ সেপ্টেম্বর: তেলিয়ামুড়া মহকুমার ঘিলাতলীর বাঘবেড় গ্রামে সারা ভারত কৃষক সভার সদস্য জলিল রহমানের মৃত্যুর ঘটনায়…

ByByReshmi Debnath Sep 6, 2026

ঊনকোটিতে প্রসূতি ও গর্ভস্থ শিশুর মৃত্যু, স্বাস্থ্য পরিষেবা নিয়ে উঠল প্রশ্ন

কৈলাসহর, ৬ সেপ্টেম্বর: ঊনকোটি জেলায় প্রসূতি ও তাঁর গর্ভস্থ সন্তানের মৃত্যুকে কেন্দ্র করে স্বাস্থ্য পরিষেবা নিয়ে নতুন করে…

ByByReshmi Debnath Sep 6, 2026

গাড়ির তেলের ট্যাংকিতে লুকিয়ে ১৪২ বোতল এস কফ পাচারের চেষ্টা, পুলিশের জালে চালক

আগরতলা, ৬ সেপ্টেম্বর: গাড়ির তেলের ট্যাংকির মধ্যে লুকিয়ে নেশাজাতীয় কফ পাচারের অভিযোগে একটি গাড়ি আটক করেছে বাইজালবাড়ি থানার…

ByByReshmi Debnath Sep 6, 2026
Scroll to Top