News Flash

  • Home
  • দেশ
  • Accident: রাজস্থানের বিকানের-এ পিকআপ জীপ উল্টে মৃত ৩, আহত কমপক্ষে ১২ জন
Image

Accident: রাজস্থানের বিকানের-এ পিকআপ জীপ উল্টে মৃত ৩, আহত কমপক্ষে ১২ জন

জয়পুর, ৪ মে (হি.স.): রাজস্থানের বিকানের জেলায় নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল একটি পিকআপ জীপ। দুর্ঘটনায় মৃত্যু হয়েছে বছর ৫৪-এর এক পৌঢ় ও তাঁর নাতি ও নাতনির। এই দুর্ঘটনায় আহত হয়েছেন কমপক্ষে ১২ জন। বুধবার দুর্ঘটনাটি ঘটেছে বিকানের জেলার বীচওয়াল থানা এলাকায়। গাইরসার গ্রাম থেকে বিকানের শহরের দিকে যাচ্ছিল পিকআপ জীপটি।

ওই জীপে কয়েকটি শিশু-সহ একই পরিবারের সদস্যরা ছিলেন। বিয়ের অনুষ্ঠানের জন্য তাঁরা বিকানের শহরের জামাকাপড় কিনতে যাচ্ছিলেন। আচমকাই নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় পিকআপ জীপটি। দুর্ঘটনায় মৃত্যু হয়েছে ৩ জনের এবং কমপক্ষে ১২ জন আহত হয়েছেন। মৃতদের নাম মাঙ্গিলাল (৫৪), তাঁর নাতি ও নাতনি মোহন রাম (১১) ও সুমন (৯)। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। এই দুর্ঘটনায় দুঃখপ্রকাশ করেছেন রাজস্থানের প্রাক্তন উপ-মুখ্যমন্ত্রী সচিন পাইলট।

Releated Posts

হাইকোর্টের নির্দেশ অমান্যের অভিযোগ পুলিশের বিরুদ্ধে, আইনি পদক্ষেপের হুঁশিয়ারি মমতা বন্দ্যোপাধ্যায়ের

কলকাতা, ৮ জুলাই (আইএএনএস) : কলকাতায় তৃণমূল কংগ্রেসের বিক্ষোভ মিছিলকে কেন্দ্র করে উত্তেজনার আবহে পুলিশের বিরুদ্ধে কলকাতা হাইকোর্টের…

ByBySandeep Biswas Jul 8, 2026

বনাধিকার আইনে জমি পাওয়া আদিবাসী পরিবারগুলিকে স্বাধীন জমির নথি দেবে মহারাষ্ট্র সরকার

মুম্বই, ৮ জুলাই (আইএএনএস): বনাধিকার আইন (এফআরএ)-এর আওতায় জমি পাওয়া আদিবাসী পরিবারগুলিকে এবার স্বাধীন জমির নথি ও রেজিস্ট্রির…

ByByNews Desk Jul 8, 2026

ঘৃণাত্মক ভাষণ মামলায় ফের কণ্ঠস্বরের নমুনা দিতে আদালতে গেলেন না অভিষেক বন্দ্যোপাধ্যায়

কলকাতা, ৮ জুলাই (আইএএনএস): পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনকে ঘিরে দায়ের হওয়া কথিত ঘৃণাত্মক ভাষণ মামলায় সিআইডি তদন্তের অংশ হিসেবে…

ByByNews Desk Jul 8, 2026

বদ্রীনাথ মন্দিরের অনুদান তছরুপ ‘গোহত্যার সমান পাপ’, দোষীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার আশ্বাস ধামীর

হরিদ্বার, ৮ জুলাই (আইএএনএস): বদ্রীনাথ মন্দিরের অনুদান তছরুপের অভিযোগকে অত্যন্ত গুরুতর বলে মন্তব্য করে উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং…

ByByNews Desk Jul 8, 2026
Scroll to Top