News Flash

  • Home
  • ত্রিপুরা
  • Attack : গো হত্যাকে কেন্দ্র করে শনিছড়া এলাকায় তীব্র উত্তেজনা, বাইক ভাঙচুর
Image

Attack : গো হত্যাকে কেন্দ্র করে শনিছড়া এলাকায় তীব্র উত্তেজনা, বাইক ভাঙচুর

নিজস্ব প্রতিনিধি, চুড়াইবাড়ি, ৩ মে৷৷  গো হত্যাকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা৷ ভাঙচুর সাত থেকে আটটি মটর সাইকেল৷ পুলিশের তৎপরতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসলেও এলাকা জুড়ে বিশাল পুলিশ ও টিএসআর মোতায়েন৷ঘটনা উত্তর জেলার চুরাইবাড়ি থানাধীন শনিছড়া গ্রাম পঞ্চায়েতের তিন নং ওয়ার্ডের দক্ষিণ শনিছড়া এলাকায়৷ জানা গেছে, সোমবার  সন্ধ্যা সাতটা নাগাদ ঈদুল ফিতরকে সামনে রেখে দক্ষিণ শনিছড়ার এলাকায় গো হত্যা করা হয়েছে এমন খবর পায় আন্তরাষ্ট্রীয় হিন্দু সেনা৷ তারপর চুরাইবাড়ি থানা সমেত হিন্দু সেনার সদস্যরা ঐ এলাকায় গেলে ঘটনার সত্যতা নিশ্চিত হয়৷ পরবর্তীতে পুলিশ হত্যা করা গো মাতার দেহ ধবংস করে৷এদিকে কিছু দুষৃকতি হিন্দু সেনা সংগঠনের সদস্যদের মটর সাইকেলে ভাঙচুর চালায় বলে সংগঠনের অভিযোগ৷ মুহুর্তে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠে৷

ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন পুলিশ সুপার ডঃ কিরন কুমার কে ও মহকুমা পুলিশ আধিকারিক সৌম্য দেববর্মা৷রাত আড়াইটে পর্যন্ত পুলিশের তৎপরতায় পরিস্থিতি স্বাভাবিক আসলেও বর্তমানে শনিছড়া এলাকায় পুলিশ ও টিএসআর মোতায়েন রয়েছে৷ অপরদিকে আন্তরাষ্ট্রীয় হিন্দু সেনার প্রদেশ সভাপতি অবিনাশ দাস জানান,গোটা রাজ্য জুড়ে প্রকাশ্যে গো হত্যা করা হচ্ছে৷আর কিছু দুষৃকতী উষ্কানি মূলকভাবে হিন্দু ধর্মের উপর আঘাত আনছে৷ অনুরূপ দক্ষিণ শনিছড়া এলাকায় এমন ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে গেলে ঘটনার সত্যতা প্রকাশ্যে আসে৷ কিন্তু সেখানকার কিছু দুষৃকতী হিন্দু সেনার সাত থেকে আটটি মটর সাইকেলে ভাঙচুর চালায়৷ বর্তমানে বিনষ্ট হয়ে যাওয়া মটরসাইকেল গুলি চুরাইবাড়ি থানা পুলিশ উদ্ধার করে থানায় নিয়ে এসেছে৷ তিনি আরো বলেন, বিনষ্ট হয়ে যাওয়া মটরসাইকেল মেরামতি করে দেওয়া ও মঙ্গলবার সন্ধ্যার ভেতর যদি ঐ দুষৃকতীদের গ্রেফতার করা না হয় তাহলে সকল হিন্দু সংঘটন একত্রিত ভাবে বৃহত্তর আন্দোলনে ডাক দেবে৷ পাশাপাশি গোটা ঘটনা নিয়ে পুলিশ সুপার ডঃ কিরন কুমার কে জানান,পুলিশি তৎপরতায় বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে৷

Releated Posts

‘দুর্ঘটনার সময় গাড়ির চালকের আসনে আমিই ছিলাম’, ওয়েস্টার্ন ক্লাবের কাছে দুর্ঘটনায় নতুন দাবি টিএসআর জওয়ানের

আগরতলা, ১১ সেপ্টেম্বর: রাজধানীর ওয়েস্টার্ন ক্লাব গোলচক্করের কাছে গত ৩১ আগস্টের পথ দুর্ঘটনাকে ঘিরে নতুন মোড়। দুর্ঘটনার সময় টিএসআরের…

ByByReshmi Debnath Sep 11, 2026

রাজ্যে ১৯টি অনুমোদনবিহীন পুনর্বাসন কেন্দ্রের বিরুদ্ধে কারণ দর্শানোর নোটিশ

আগরতলা, ১১ সেপ্টেম্বর:  রাজ্যে অনুমোদনবিহীনভাবে পরিচালিত বেসরকারি পুনর্বাসন কেন্দ্র ও মানসিক স্বাস্থ্য প্রতিষ্ঠানের বিরুদ্ধে কড়া পদক্ষেপের উদ্যোগ নিল…

ByByReshmi Debnath Sep 11, 2026

৩ মাস ১১ দিনের শিশুকন্যার অস্বাভাবিক মৃত্যু, জিবি হাসপাতালের মর্গে শাশুড়ি-জামাতার তুমুল ঝগড়া

আগরতলা, ১১ সেপ্টেম্বর: মাত্র ৩ মাস ১১ দিনের শিশুকন্যার অস্বাভাবিক মৃত্যু ঘিরে শুক্রবার জিবি হাসপাতালের মর্গে উত্তেজনা ছড়িয়ে…

ByByReshmi Debnath Sep 11, 2026

নন্দননগরে মর্মান্তিক দুর্ঘটনা, বাইকের ধাক্কায় লরির নিচে পড়ে মৃত্যু ব্যক্তির

আগরতলা, ১১ সেপ্টেম্বর: রাজধানীর নন্দননগর এলাকায় মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক ব্যক্তির। শুক্রবার বিকেলের দিকে এই দুর্ঘটনা…

ByByReshmi Debnath Sep 11, 2026
Scroll to Top