News Flash

Image

Health Camp : বড়জলায় স্বাস্থ্য শিবির

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২ মে৷ বড়জলার  জয়নগরে শান্তি সংঘের উদ্যোগে এক স্বাস্থ্য শিবির অনুষ্ঠিত হয়৷ স্বাস্থ্য শিবির এ এলাকার মানুষজনকে স্বাস্থ্য পরীক্ষা করে বিনামূল্যে ওষুধপত্র প্রদান করা হয়৷  শিবিরে উপস্থিত ছিলেন এলাকার বিধায়ক ডক্টর দিলীপ কুমার দাস৷ এ ধরনের স্বাস্থ্য শিবিরের আয়োজন করায় স্থানীয় শান্তি সংঘের প্রশংসা করেন বিধায়ক ডক্টর দিলীপ কুমার দাস৷ স্বাস্থ্য শিবির এ অংশগ্রহণকারী চিকিৎসক-নার্স সহ অন্যান্য স্বাস্থ্য কর্মীদের ধন্যবাদ জানিয়েছেন তিনি

৷ বিধায়ক ডক্টর দিলীপ দাস এলাকার সমস্ত অংশের মানুষের সঙ্গে মতবিনিময় করেন৷ এলাকাবাসীর যেকোনো সমস্যায় বিধায়ক পাশে দাঁড়াতে সবসময় প্রস্তুত বলেও জানিয়েছেন৷ এলাকার সমস্যা সম্পর্কে বিধায়কের অবগত  করতে তিনি আহ্বান জানিয়েছেন৷ এলাকার যুব সমাজকে সুস্থ-সবল রাখতে নেশা বিরোধী অভিযান অব্যাহত রাখতে তিনি আহ্বান জানিয়েছেন৷ তিনি বলেন বর্তমান সরকার দেশর বিরুদ্ধে জনমত গঠন করার কাজ চালিয়ে যাচ্ছে৷ ত্রিপুরাকে নেশা মুক্ত রাজ্য হিসেবে গড়ে তোলার জন্য যে পদক্ষেপ গ্রহণ করা হয়েছে তাকে সফল করার জন্য ক্লাব সহ বিভিন্ন সামাজিক সংস্থাগুলিকে সহযোগিতার হাত সম্প্রসারিত করার জন্য বিধায়ক ডক্টর দিলীপ দাস আহ্বান জানিয়েছেন৷

Releated Posts

বার্ষিক পূজার দিনেই মন্দিরে দুঃসাহসিক চুরি, চাঞ্চল্য বিশালগড়ে

বিশালগড়, ১০ সেপ্টেম্বর: বার্ষিক পূজার দিনেই মন্দিরে দুঃসাহসিক চুরির ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে বিশালগড়ের রাউৎখলা এলাকায়। ঐতিহ্যবাহী…

ByByReshmi Debnath Sep 10, 2026

কালীমন্দিরে চুরি, বাধা দিতে গিয়ে আক্রান্ত, পুলিশের হাতে গ্রেপ্তার অভিযুক্ত

আগরতলা, ১০ সেপ্টেম্বর: আমতলী থানার অন্তর্গত আদর্শ পল্লী এলাকায় একটি বাড়ির কালীমন্দিরে চুরির অভিযোগকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে।…

ByByTaniya Chakraborty Sep 10, 2026

সুকান্ত পল্লীতে ছাত্রীর গলা থেকে সোনার চেইন ছিনতাই, গ্রেপ্তার আরও এক

আগরতলা, ৯ সেপ্টেম্বর:  ছাত্রীর গলা থেকে সোনার চেইন ছিনতাইয়ের ঘটনায় আরও এক অভিযুক্তকে গ্রেপ্তার করল পুলিশ। এই নিয়ে…

ByByReshmi Debnath Sep 9, 2026

রোগীর মৃত্যুকে ঘিরে জিবি হাসপাতালে উত্তেজনা, চিকিৎসা পরিষেবা নিয়ে গাফিলতির অভিযোগ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: এক রোগীর মৃত্যুকে কেন্দ্র করে বুধবার জিবি হাসপাতালে উত্তেজনা ছড়ায়। মৃতের পরিজন ও অন্যান্য রোগীর…

ByByReshmi Debnath Sep 9, 2026
Scroll to Top