News Flash

  • Home
  • দিনের খবর
  • Covid19: দৈনিক কোভিড-সংক্ৰমণ ৩-হাজারের ঊর্ধ্বেই, একদিনে ভারতে ২৬ জনের মৃত্যু
Image

Covid19: দৈনিক কোভিড-সংক্ৰমণ ৩-হাজারের ঊর্ধ্বেই, একদিনে ভারতে ২৬ জনের মৃত্যু

নয়াদিল্লি, ২ মে (হি.স.): কোভিড-টেস্ট কমতেই ভারতে কিছুটা কমে গেল দৈনিক করোনা-আক্রান্তের সংখ্যা, তবে সংক্রমণের সংখ্যা ৩-হাজারের ঊর্ধ্বেই রয়েছে। রবিবার সারাদিনে ভারতে করোনা কেড়ে নিয়েছে ২৬ জনের প্রাণ। কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক জানিয়েছে, বিগত ২৪ ঘন্টায় (রবিবার) ভারতে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ৩ হাজার ১৫৭ জন, এই সংখ্যা আগের দিনের তুলনায় কিছুটা কম। ভারতে দৈনিক সংক্রমণের হার এই মুহূর্তে ১.০৭ শতাংশ।

বিগত ২৪ ঘন্টায় ভারতে চিকিৎসাধীন করোনা-রোগীর সংখ্যা বেড়ে ১৯,৫০০-এ পৌঁছেছে, শেষ ২৪ ঘন্টায় সক্রিয় রোগীর সংখ্যা বেড়েছে ৪০৮ জন। এই মুহূর্তে শতাংশের নিরিখে ০.০৫ শতাংশ রোগী চিকিৎসাধীন রয়েছেন। ভারতে বিগত ২৪ ঘন্টায় করোনাভাইরাসের টিকা পেয়েছেন ৪ লক্ষ ০২ হাজার ১৭০ জন প্রাপক, ফলে ভারতে সোমবার সকাল আটটা পর্যন্ত ১,৮৯,২৩,৯৮,৩৪৭ জনকে কোভিড টিকা দেওয়া হয়েছে।

কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে, বিগত ২৪ ঘন্টায় ২৬ জনের মৃত্যুর পর ভারতে কোভিড-১৯ ভাইরাসে মৃতের সংখ্যা বেড়ে হল ৫,২৩,৮৬৯ জন (১.২২ শতাংশ)। রবিবার সারা দিনে ভারতে সুস্থ হয়েছেন ২,৭২৩ জন। সোমবার সকাল আটটা পর্যন্ত ভারতে মোট সুস্থ হয়েছেন ৪,২৫,৩৮,৯৭৬ জন করোনা-রোগী, শতাংশের নিরিখে ৯৮.৭৪ শতাংশ।

Releated Posts

কুলতলিতে কেরলের বাসিন্দাকে পিটিয়ে হত্যার অভিযোগ, গ্রেপ্তার ৫, আটক ২ নাবালক

কলকাতা, ১৪ জুন (আইএএনএস): দক্ষিণ ২৪ পরগনার কুলতলি এলাকায় চোর সন্দেহে এক ব্যক্তিকে বেঁধে বেধড়ক মারধর করে হত্যার…

ByByNews Desk Jun 14, 2026

দুর্নীতি মামলায় জম্মু-কাশ্মীরে বন দফতরের দুই আধিকারিক-সহ গ্রেপ্তার ৩, জানাল সিবিআই

শ্রীনগর, ১৪ জুন (আইএএনএস): দুর্নীতির অভিযোগে জম্মু ও কাশ্মীরের বুদগাম জেলায় বন দফতরের দুই আধিকারিক-সহ তিনজনকে গ্রেপ্তার করেছে…

ByByNews Desk Jun 14, 2026

১০০ শতাংশ ইথানল জ্বালানির ব্যবহারে অনুমোদন, জীবাশ্ম জ্বালানি আমদানি কমাতেই উদ্যোগ: নিতিন গড়করি

নয়াদিল্লি, ১৪ জুন (আইএএনএস): দেশের জীবাশ্ম জ্বালানির আমদানির উপর নির্ভরতা কমাতে ১০০ শতাংশ ইথানল জ্বালানির ব্যবহারে অনুমোদন দেওয়া…

ByByNews Desk Jun 14, 2026

ভরাডুবির পর ঘুরে দাঁড়ানোর প্রস্তুতি, জেলা ভিত্তিক পরামর্শ কর্মসূচির পথে এআইএডিএমকে

চেন্নাই, ১৩ জুন (আইএএনএস): ২০২৬ সালের তামিলনাড়ু বিধানসভা নির্বাচনে গত পাঁচ দশকেরও বেশি সময়ের রাজনৈতিক ইতিহাসে সবচেয়ে খারাপ…

ByByNews Desk Jun 13, 2026
Scroll to Top