News Flash

  • Home
  • খেলা
  • Table Tennis : ইম্ফলে পূর্বোত্তর ক্রীড়া উৎসবে টেবিল টেনিসে ব্রোঞ্জ ত্রিপুরার
Image

Table Tennis : ইম্ফলে পূর্বোত্তর ক্রীড়া উৎসবে টেবিল টেনিসে ব্রোঞ্জ ত্রিপুরার

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২৯ এপ্রিল।।দ্বিতীয় দিনে ত্রিপুরার ঝুলিতে আসলো একটি পদক। বালকদের টেবিল টেনিসের দলগত ইভেন্টে ত্রিপুরা পেলো ব্রোঞ্জ পদক। মনিপুরের ইম্ফলে অনুষ্ঠিত পূর্বোত্তর ক্রীড়া উৎসবে। ফুটবলে বালক এবং বালিকা উভয় বিভাগে পরাজিত হওয়ার পর শুক্রবার দিনের শেষে ত্রিপুরার ঝুলিতে একটি পদক এনে দেন টেবিল টেনিসের বালক বিভাগের খেলোয়াড়রা।

ওই রাজ্যে ডি এম কলেজ স্টেডিয়ামে হচ্ছে টেবিল টেনিসের আসর। তাতে তৃতীয় স্থান দখলের লড়াইয়ে ত্রিপুরা মুখোমুখি হয়েছিলো অরুনাচল প্রদেশের। ম্যাচে কার্যত একতরফা খেলে ত্রিপুরা ৩-‌০ সেটে পরাজিত করে অরুনাচল প্রদেশকে। আসরে ত্রিপুরার দলে ছিলেন রামিজ রাজা খান, অরিজিৎ দে, জয়দীপ সাহা, সব্যসাচী পাল এবং প্রান্তজিৎ রায়। বালকরা সাফল্য পেলেও বালিকারা দলগত বিভাগে সাফল্য পায়নি। আজ থেকে শুরু হবে ব্যাক্তিগত বিভাগের খেলা। এদিকে ফুটবলে ত্রিপুরা ছিটকে গেলো বালিকা বিভাগে। অরুনাচল প্রদেশের পর ত্রিপুরার বালিকারা এদিন হেরে যায় সিকিমের বিরুদ্ধে। ফলাফল ৪-‌১।

ত্রিপুরার হয়ে একমাত্র গোলটি করেন ধনিতা রিয়াং। ওই রাজ্যের সাই স্টেডিয়ামে হয়েছিলো ম্যাচটি। বিকেলে বালকদের বিভাগে ত্রিপুরা ২-‌৪ গোলে পরাজিত হয় অরুনাচল প্রদেশের বিরুদ্ধে। ত্রিপুরার হয়ে দুটি গোল করেন দেবরাজ জমাতিয়া এবং বয়ার জমাতিয়া। আজ ত্রিপুরার গ্রুপের শেষ ম্যাচে খেলবে শক্তিশালী তথা উদ্যোক্তা মনিপুরের বিরুদ্ধে। এদিকে ডি এম কলেজে হচ্ছে ব্যাডমিন্টন আসরও। দ্বিতীয় দিনে ত্রিপুরার ব্যাডমিন্টন খেলোয়াড়রা লড়াই করছেন।

Releated Posts

‘শেখা কখনও বন্ধ করো না’, কমনওয়েলথ গেমসে অল-অ্যারাউন্ড ফাইনালে উঠে বার্তা ভারতীয় জিমন্যাস্ট যোগেশ্বর সিংয়ের

নয়াদিল্লি, ২৬ জুলাই (আইএএনএস): কমনওয়েলথ গেমস ২০২৬-এ পুরুষদের অল-অ্যারাউন্ড জিমন্যাস্টিকস ফাইনালে যোগ্যতা অর্জনের পর দেশের তরুণ ক্রীড়াবিদদের উদ্দেশে…

ByByNews Desk Jul 26, 2026

সিএডব্লিউজিতে ভারতের প্রথম পদক জিতলেন ঝান্ডু কুমার, প্রশংসায় প্রধানমন্ত্রী মোদী

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কমনওয়েলথ গেমস ২০২৬-এ ভারতের প্রথম পদক জিতে ইতিহাস গড়লেন বিহারের প্যারা পাওয়ারলিফটার ঝান্ডু কুমার।…

ByByNews Desk Jul 25, 2026

গোয়ালিয়রে রবিবার থেকে শুরু হচ্ছে চতুর্থ হকি ইন্ডিয়া সাব-জুনিয়র মহিলা একাডেমি চ্যাম্পিয়নশিপ

গ্বালিয়র, ২৫ জুলাই (আইএএনএস): মধ্যপ্রদেশের গোয়ালিয়রে রবিবার থেকে শুরু হচ্ছে চতুর্থ হকি ইন্ডিয়া সাব-জুনিয়র মহিলা একাডেমি চ্যাম্পিয়নশিপ ২০২৬…

ByByNews Desk Jul 25, 2026

ভারতে খেলাধুলা এখন আরও সম্ভাবনাময় পেশা, ক্রীড়াক্ষেত্রে দেশ সঠিক পথেই এগোচ্ছে: যুক্তরাজ্যে ভারতের হাইকমিশনার

গ্লাসগো, ২৩ জুলাই (আইএএনএস): ভারতে খেলাধুলা এখন ক্রমশ একটি বাস্তবসম্মত ও সম্ভাবনাময় পেশায় পরিণত হচ্ছে বলে মন্তব্য করেছেন…

ByByNews Desk Jul 23, 2026
Scroll to Top