News Flash

  • Home
  • উত্তর-পূর্বাঞ্চল
  • Narendra Modi: উত্তর-পূর্বাঞ্চলে শান্তি প্রতিষ্ঠার কাজ দ্রুত গতিতে চলছে : প্রধানমন্ত্রী
Image

Narendra Modi: উত্তর-পূর্বাঞ্চলে শান্তি প্রতিষ্ঠার কাজ দ্রুত গতিতে চলছে : প্রধানমন্ত্রী

কার্বি আংলং, ২৮ এপ্রিল (হি.স.) : উত্তর-পূর্বাঞ্চলে শান্তি প্রতিষ্ঠার কাজ দ্রুত গতিতে চলছে। এ জন্য ডাবল ইঞ্জিনের সরকারের ভূয়সী প্রশংসা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বৃহস্পতিবার অসমের কার্বি আংলং-এর ডিফুর জনসভা থেকে প্রধানমন্ত্রী বলেছেন, “যে সমস্ত রাজ্যে ডাবল ইঞ্জিনের সরকার রয়েছে, সেখানে ”সবকা সাথ, সবকা বিকাশ, সবকা বিশ্বাস এবং সবকা প্রয়াস”-এর চেতনা নিয়ে কাজ করা হয়।” এদিন অসমে স্বাস্থ্যসেবা এবং শিক্ষা সংক্রান্ত প্রকল্পগুলির শিলান্যাস করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, যার মধ্যে রয়েছে ডিফুতে একটি ভেটেরিনারি কলেজ, পশ্চিম কার্বি অ্যাংলং-এ ডিগ্রি কলেজ এবং কোলঙ্গায় কৃষি কলেজ।

প্রধানমন্ত্রী এদিন নিজের বক্তৃতায় বলেছেন, “গত বছর কার্বি আংলং থেকে বেশ কয়েকটি সংগঠন শান্তি ও উন্নয়নের সংকল্পে যোগ দিয়েছে। বোডো অ্যাকর্ড ২০২০ সালে স্থায়ী শান্তির জন্য নতুন দরজা খুলেছে। সম্প্রতি অসমের ২৩টি জেলা থেকে সশস্ত্র বাহিনী (বিশেষ ক্ষমতা) আইন প্রত্যাহার করা হয়েছে। আমরা সর্বোত্তম আইন-শৃঙ্খলার ফলে উত্তর-পূর্বের অনেক এলাকা থেকে আফস্পা সরিয়ে দিয়েছি।” প্রধানমন্ত্রী আরও বলেছেন, “সবকা সাথ, সবকা বিকাশ”-এর চেতনায় এখন সীমান্ত সংক্রান্ত সমস্যার সমাধান খোঁজা হচ্ছে। অসম এবং মেঘালয়ের মধ্যে সাম্প্রতিক চুক্তিটি অন্যদেরও উৎসাহিত করবে।”

Releated Posts

অরুণাচল ভারতের ‘অবিচ্ছেদ্য ও অখণ্ড’ অংশ, এই বাস্তবতা বদলানো সম্ভব নয়: বিদেশ মন্ত্রক

নয়াদিল্লি, ১১ আগস্ট (আইএএনএস): অরুণাচল প্রদেশ ভারতের ‘অবিচ্ছেদ্য ও অখণ্ড’ অংশ এবং এই ‘অবিতর্কিত বাস্তবতা’ কোনওভাবেই পরিবর্তন করা…

ByByNews Desk Aug 11, 2026

এআই ও সোশ্যাল মিডিয়া দায়িত্বশীলভাবে ব্যবহারের জন্য তরুণদের আহ্বান অরুণাচলের মুখ্যমন্ত্রীর

ইটানগর, ১১ আগস্ট (আইএএনএস): শিক্ষা, কর্মসংস্থান, যোগাযোগ-সহ জীবনের প্রায় প্রতিটি ক্ষেত্রেই কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই ব্যাপক পরিবর্তন আনার…

ByByNews Desk Aug 11, 2026

অসমে ১৩ কোটি টাকার মর্ফিন বাজেয়াপ্ত, গ্রেফতার মাদক পাচারকারী

গুয়াহাটি, ১১ আগস্ট (আইএএনএস): মাদক পাচারের বিরুদ্ধে বড়সড় অভিযানে অসমের শ্রীভূমি জেলায় ৮.২২৪ কেজি মর্ফিন বাজেয়াপ্ত করেছে অসম…

ByByNews Desk Aug 11, 2026

অসমের ৩৯ লক্ষ মহিলা উদ্যোক্তাকে লাভজনক ব্যবসা গড়ে তুলতে ক্ষমতায়ন করা হচ্ছে: হিমন্ত বিশ্বশর্মা

গুয়াহাটি, ১১ আগস্ট (আইএএনএস): অসমে মহিলা-নেতৃত্বাধীন উদ্যোগকে আরও শক্তিশালী করতে একাধিক পদক্ষেপ করছে রাজ্য সরকার। প্রায় ৩৯ লক্ষ…

ByByNews Desk Aug 11, 2026
Scroll to Top