News Flash

  • Home
  • খেলা
  • Cricket : শান্তিরবাজারে চ্যালেঞ্জার ট্রফি ক্রিকেট, রেক্স ক্লাবকে হারিয়ে জগন্নাথ পাড়া জয়ী
Image

Cricket : শান্তিরবাজারে চ্যালেঞ্জার ট্রফি ক্রিকেট, রেক্স ক্লাবকে হারিয়ে জগন্নাথ পাড়া জয়ী

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২৭ এপ্রিল।। বিফলে গেলো রবি শঙ্কর মুড়া সিং এর ঝড়ো ব্যাটিং। তারপরও জয় পেলো না রেক্স ক্লাব। ২ উইকেটে রেক্স ক্লাব পরাজিত হলো জগন্নাথ পাড়া প্লে সেন্টারের বিরুদ্ধে। শান্তির বাজার মহকুমা ক্রিকেট সংস্থা আয়োজিত সিনিয়র ক্লাব লিগ ক্রিকেটে।

বুধবার বাইখোড়া স্কুল মাঠে হয় ম্যাচটি। সকালে প্রথমে ব্যাট করার সুযোগ পেয়ে রেক্স ক্লাব ২৬ ওভারে সবকটি উইকেট হারিয়ে ১৫৭ রান করে। দলের প্রথম সারির ব্যাটসম্যানরা যখন চূড়ান্ত ব্যর্থ তখনই ‘‌বুধির দূর্গে একা কুম্ভ’‌ হয়ে দাঁড়ান রবিশঙ্কর মুড়া সিং। ঝড়ো ব্যাট করে এগিয়ে নিয়ে যান দলকে।  রবিশঙ্কর ৫৮ বল খেলে ১০ টি বাউন্ডারি ও ৫ টি ওভার বাউন্ডারির সাহায্যে ৮০ রানে অপরাজিত থেকে যান। এছাড়া কিষান মুড়া সিং ২৮ বল খেলে ৫ টি বাউন্ডারির সাহায্যে ২৭ রান করেন। দল অতিরিক্ত খাতে পায় ২৩ রান। জগন্নাথ পাড়া প্লে সেন্টারের পক্ষে অপূর্ব বিশ্বাস (‌৪/‌২৩)‌, রমেশ রিয়াং (‌৪/‌৪৬) এবং চিরঞ্জীৎ দাস (‌২/‌৩৬) সফল বোলার।

জবাবে খেলতে নেমে জগন্নাথ পাড়া প্লে সেন্টার ৩৩.‌২ ওভারে ৮ উইকেট হারিয়ে জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয়। দলের পক্ষে গোবিন্দ মজুমদার ‌‌৩৪ বল খেলে ৭ টি বাউন্ডারি ও ১ টি ওভার বাউন্ডারির সাহায্যে ৪২,অপূর্ব বিশ্বাস ৩৭ বল খেলে ৪ টি বাউন্ডারি ও ১ টি ওভার বাউন্ডারির সাহায্যে ৩৬ (‌অপ:‌), শান্তু মজুমদার ৫০ বল খেলে ৪ টি বাউন্ডারির সাহায্যে ৩৩ এবং সুরেন্দ্র রিয়াং ২৫ বল খেলে ২ টি বাউন্ডারির সাহায্যে  ১২ রান করেন। দল অতিরিক্ত খাতে পায় ২৫ রান। রেক্স ক্লাবের পক্ষে সুমিত মুড়াসিং (‌২/‌৩১) এবং অনন্ত মুড়াসিং (‌২/‌৪৯) সফল বোলার।

Releated Posts

ব্যাডমিন্টন এশিয়া জুনিয়র দলগত চ্যাম্পিয়নশিপ: কাজাখস্তানকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে ভারত

ইয়াতসুশিরো (জাপান), ২৭ জুন (আইএএনএস): ব্যাডমিন্টন এশিয়া জুনিয়র মিক্সড টিম চ্যাম্পিয়নশিপে দুরন্ত পারফরম্যান্স করে গ্রুপ সি-র প্রথম ম্যাচে…

ByByNews Desk Jun 27, 2026

ফিফা বিশ্বকাপ ২০২৬ উপলক্ষে শিলংয়ে বিনামূল্যে ‘ফুটবল ফ্যান পার্ক’, বড় পর্দায় ম্যাচ দেখার সুযোগ

শিলং, ২৬ জুন (আইএএনএস): ফিফা বিশ্বকাপ ২০২৬ উপলক্ষে ফুটবলপ্রেমীদের জন্য বিশেষ উদ্যোগ নিয়েছে মেঘালয় সরকার। শুক্রবার শিলংয়ে মুখ্যমন্ত্রীর…

ByByTaniya Chakraborty Jun 26, 2026

আইএসএসএফ জুনিয়র বিশ্বকাপ: ভানশিকা-শিবা জুটির রুপো, পদক তালিকায় শীর্ষে ভারত

নয়াদিল্লি, ২৪ জুন (আইএএনএস): জার্মানির সুহলে অনুষ্ঠিত আইএসএসএফ জুনিয়র বিশ্বকাপ ২০২৬-এ ভারতের সাফল্যের ধারা অব্যাহত রয়েছে। ১০ মিটার…

ByByNews Desk Jun 24, 2026

অলিম্পিক দিবসে খেলাধুলার মাধ্যমে সুস্থতার বার্তা, আইওসি-র উদ্যোগকে সমর্থন জয় শাহের

নয়াদিল্লি, ২৩ জুন (আইএএনএস): আন্তর্জাতিক অলিম্পিক দিবস উপলক্ষে খেলাধুলার মাধ্যমে স্বাস্থ্য, সুস্থতা এবং সামাজিক সম্পৃক্ততা বৃদ্ধির লক্ষ্যে আন্তর্জাতিক…

ByByNews Desk Jun 23, 2026
Scroll to Top