News Flash

  • Home
  • খেলা
  • Cricket : এ.জি ক্রিকেট : বিহারকে নকআউট করে ঝাড়খন্ড আজ ওড়িশার মুখোমুখি
Image

Cricket : এ.জি ক্রিকেট : বিহারকে নকআউট করে ঝাড়খন্ড আজ ওড়িশার মুখোমুখি

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২৭ এপ্রিল।। এ.জি পূর্বাঞ্চলীয় টি-টোয়েন্টি ক্রিকেট শুরু হয়েছে। আগামীকাল টুর্নামেন্টের দুটি সেমিফাইনাল ম্যাচ দুই মাঠে অনুষ্ঠিত হবে। আজ, বুধবার উদ্বোধনী দিনে এ.জি ঝাড়খন্ড বনাম এ.জি বিহারের ম্যাচটি বেশ জমজমাট হলো। টি-টোয়েন্টির এই যুদ্ধে এদিন ঝাড়খণ্ড দল সাত উইকেটের ব্যবধানে হারিয়ে দিলো বিহারকে।

টস জিতে ঝাড়খন্ড দল প্রথমে ফিল্ডিং এর সিধান্ত নেয়। সুযোগটাকে বেশ ভালোই কাজে লাগায় বিহারের ক্রিকেটাররা। নির্ধারিত ২০ ওভারে চার উইকেটের বিনিময়ে বিহার দল স্কোর বোর্ডে সংগ্রহ করে ১৮২ রান। ব্যাট হাতে অখিলেশ শুক্লা অনবদ্য মেজাজে ১০০ রান করে। তার এই ইনিংসে ৫৭ বলে ৭ টি চার ও ৭টি ছয়ের মার সামিল রয়েছে।

এছাড়া অস্বিনী কুমার ৪৬, দিয়ান রোশন ২০ রান করেন। বলে ঝাড়খণ্ডের হয়ে সাবির হোসেন দুটি এবং একটি উইকেট নেয় রাজেন জয়পাল। জয়ের জন্য ঝাড়খণ্ডের সামনে টার্গেট দাঁড়ায় ১৮৩ রানের। যাকে তাড়া করতে নেমে দল ১৯.২ ওভারেই মাত্র তিন উইকেটের বিনিময়ে জয়ের রান হাসিল করে নিলো।

বিজয়ী দলের হয়ে হর্ষ শর্মা ১৮, সাবির হোসেন ১৬, সচিন প্রসাদ ৬৯, সন্তোষ কুমার ২৩, রাজেন জয়পাল ১৩ রান করে। অতিরিক্ত সাহেব ভরসা যোগায় ৩৯ রানের। যার ফলে অনায়াসেই জয় হাসিল করে নিলো ঝাড়খন্ড দল। আগামীকাল সেমিফাইনালে ঝারখন্ড খেলবে ওড়িশার বিরুদ্ধে। উল্লেখ্য, ওড়িশা গত বছর এ.জি পূর্বাঞ্চলীয় ক্রিকেট আসরে ফাইনালিস্ট দল ছিল।

Releated Posts

পিকলবল বিশ্বকাপে ৪১ পদক জিতে চতুর্থ ভারত

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): ভিয়েতনামের দা নাংয়ে অনুষ্ঠিত পিকলবল বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স করে ৪১টি পদক জিতে চতুর্থ স্থানে…

ByByNews Desk Sep 8, 2026

ছয় মাসে পাঁচ আন্তর্জাতিক টুর্নামেন্ট, আহমেদাবাদের ক্রীড়া ক্যালেন্ডারে নতুন মাত্রা

আহমেদাবাদ, ৪ সেপ্টেম্বর (আইএএনএস): মাত্র ছয় মাসে পঞ্চম আন্তর্জাতিক ক্রীড়া টুর্নামেন্টের আয়োজন করছে আহমেদাবাদ। শুক্রবার সাবরমতী রিভারফ্রন্টে ওয়ার্ল্ড…

ByByNews Desk Sep 5, 2026

গুজরাটে ইতিহাস, আহমেদাবাদে বসছে ভারতের প্রথম হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ

আহমেদাবাদ, ৩ সেপ্টেম্বর (আইএএনএস): প্রথমবারের মতো ভারতে অনুষ্ঠিত হতে চলেছে হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ। আগামী ৫ থেকে…

ByByNews Desk Sep 3, 2026

অলিম্পিয়ান ও প্যারা অলিম্পিয়ানদের সংবর্ধনা, বিশেষ ক্রীড়া সভায় অনুপ্রেরণার মেলবন্ধন

আগরতলা, ৩০ আগস্ট: ত্রিপুরা প্যারা অলিম্পিক অ্যাসোসিয়েশনের উদ্যোগে সম্প্রতি এক বিশেষ ক্রীড়া সংবর্ধনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে…

ByByReshmi Debnath Aug 30, 2026
Scroll to Top