News Flash

  • Home
  • খেলা
  • Cricket : কৈলাশহরে টি-২০ ক্রিকেট সম্পন্ন নবজাগরণকে হারিয়ে পাইতুরবাজার সেরা
Image

Cricket : কৈলাশহরে টি-২০ ক্রিকেট সম্পন্ন নবজাগরণকে হারিয়ে পাইতুরবাজার সেরা

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২৬ এপ্রিল।। গ্রুপ লিগের পরাজয়ের সুমধুর বদলা নিলো পাইতুরবাজার প্লে সেন্টার। পাশাপাশি নবজাগরণ সংস্থাকে ফাইনালে পরাজিত করে মহকুমার সেরা হওয়ার গৌরবও অর্জন করে পাইতুরবাজার প্লে সেন্টার। মহকুমা ক্রিকেট সংস্থা আয়োজিত টি-‌২০ সিনিয়র ক্রিকেটে। মঙ্গলবার রামকৃষ্ণ মহাবিদ্যালয় মাঠে হয় খেতাব নির্ণায়ক ম্যাচটি। তাতে পাইতুরবাজার প্লে সেন্টার ৬ উইকেটে পরাজিত করে নবজারণ সংস্থাকে।

প্রথমে ব্যাট নিয়ে নবজারণ সংস্থার গড়া ১০৭ রানের জবাবে পাইতুরবাজাকর ২৫ বল বাকি থাকতে ৪ উইকেট হারিয়ে জয়ের জন্য প্রযোজনীয় রান তুলে নেয়। এদিন সকালে টসে জয়লাভ করে প্রথমে ব্যাট নিয়ে অভিজিৎ চক্রবর্তী (‌৩/‌১০) এবং সুরজ মালাকারের (‌৩/‌২৭) দুরন্ত বোলিংয়ে নবজারণ সংস্থা ১৯.‌১ ওভারে সবকটি উইকেট হারিয়ে ১০৭ রান করে। দলের পক্ষে মহম্মদ আলবাহার ২৭ বল খেলে ২ টি বাউন্ডারি ও ২ টি ওভার বাউন্ডারির সাহায্যে ৩০, ‌‌রাজরষি চৌধুরি ২৫ বল খেলে ৩ টি বাউন্ডারি ও ১ টি ওভার বাউন্ডারির সাহায্যে ২৬ এবং অভিক পাল ১৪ বল খেলে ২ টি ওভার বাউন্ডারির সাহায্যে ১৫ রান করেন। দল অতিরিক্ত খাতে পায় ১৪ রান।

জবাবে খেলতে নেমে পাইতুরবাজার প্লে সেন্টার ১৫.‌৫ ওভারে ৪ উইকেট হারিয়ে জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয়। দলের পক্ষে সাহেল দেববর্মা ৩৬ বল খেলে ৬ টি বাউন্ডারি ও ১ টি ওভার বাউন্ডারির সাহায্যে ৩৯ (‌অপ:‌),সাদর দেব ২০ বল খেলে ৪ টি বাউন্ডারির সাহায্যে‌ ২০ (‌অপ:‌),সেন্টু সরকার ১২ বল খেলে ২ টি বাউন্ডারি ও ২ টি ওভার বাউন্ডারির সাহায্যে‌ ২০ এবং স্বরূপ পাল ১৩ বল খেলে ১ টি ওভার বাউন্ডারির সাহায্যে ১১ রান করেন। নবজারণ সংস্থার পক্ষে অভিজিৎ কলই (‌৩/‌১২) সফল বোলার।‌

Releated Posts

পিকলবল বিশ্বকাপে ৪১ পদক জিতে চতুর্থ ভারত

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): ভিয়েতনামের দা নাংয়ে অনুষ্ঠিত পিকলবল বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স করে ৪১টি পদক জিতে চতুর্থ স্থানে…

ByByNews Desk Sep 8, 2026

ছয় মাসে পাঁচ আন্তর্জাতিক টুর্নামেন্ট, আহমেদাবাদের ক্রীড়া ক্যালেন্ডারে নতুন মাত্রা

আহমেদাবাদ, ৪ সেপ্টেম্বর (আইএএনএস): মাত্র ছয় মাসে পঞ্চম আন্তর্জাতিক ক্রীড়া টুর্নামেন্টের আয়োজন করছে আহমেদাবাদ। শুক্রবার সাবরমতী রিভারফ্রন্টে ওয়ার্ল্ড…

ByByNews Desk Sep 5, 2026

গুজরাটে ইতিহাস, আহমেদাবাদে বসছে ভারতের প্রথম হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ

আহমেদাবাদ, ৩ সেপ্টেম্বর (আইএএনএস): প্রথমবারের মতো ভারতে অনুষ্ঠিত হতে চলেছে হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ। আগামী ৫ থেকে…

ByByNews Desk Sep 3, 2026

অলিম্পিয়ান ও প্যারা অলিম্পিয়ানদের সংবর্ধনা, বিশেষ ক্রীড়া সভায় অনুপ্রেরণার মেলবন্ধন

আগরতলা, ৩০ আগস্ট: ত্রিপুরা প্যারা অলিম্পিক অ্যাসোসিয়েশনের উদ্যোগে সম্প্রতি এক বিশেষ ক্রীড়া সংবর্ধনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে…

ByByReshmi Debnath Aug 30, 2026
Scroll to Top