News Flash

  • Home
  • উত্তর-পূর্বাঞ্চল
  • Arrested : জাল সার্টিফিকেট নিয়ে আসাম পুলিশের কমান্ডো বাহিনীতে চাকরির আশায় হাফলং এসে গ্রেফতার এক
Image

Arrested : জাল সার্টিফিকেট নিয়ে আসাম পুলিশের কমান্ডো বাহিনীতে চাকরির আশায় হাফলং এসে গ্রেফতার এক

হাফলং (অসম), ২৬ এপ্রিল (হি.স.) : ডিমা হাসাও জেলায় মাধ্যমিকের জাল সার্টিফিকেট সহ গ্রেফতার কাছাড় জেলার এক যুবক। আসাম পুলিশের কমান্ডো বাহিনীতে নিযুক্তি প্রক্রিয়ার জন্য হাফলং এসে মাধ্যমিকের জাল সার্টিফিকেট সহ গ্রেফতার কাছাড় জেলার বাসিন্দা অমিত কালোয়ার।

হাফলং পুলিশ সূত্রে জানা গিয়েছে, আসাম পুলিশের কমান্ডো বাহিনীতে নিয়োগের জন্য প্রক্রিয়া চলছে স্থানীয় শনটিলা পঞ্চম আসাম পুলিশ ব্যাটালিয়ন ছাউনিতে। অমিত কালোয়ার নামের এই যুবক গত ২৪ এপ্রিল শনটিলার অসম পুলিশের কমান্ডো বাহিনীতে নিযুক্তির জন্য ইন্টারভিউ দিতে গিয়ে মাধ্যমিকের জাল সার্টিফিকেট সহ গ্রেফতার হয়ে এখন লালঘরের অতিথি।

আজ মঙ্গলবার হাফলং থানার ওসি রঞ্জিত শইকিয়া জানিয়েছেন, রাজ্য সরকার আসাম পুলিশে নতুন কমান্ডো বাহিনী খুলেছে। এই কমান্ডো বাহিনীতে ভর্তির জন্য গত এক মাস থেকে হাফলং পঞ্চম আসাম পুলিশ ব্যাটালিয়নে নিযুক্তি প্রক্রিয়া চলছে। গত ২৪ এপ্রিল অমিত কালোয়ার নামের ওই যুবক নিযুক্তি প্রক্রিয়ায় উপস্থিত হলে তার সব ডকুমেন্ট যখন পরীক্ষা-নিরীক্ষা চলছিল ঠিক তখনই তার ২০১৮ সালের মাধ্যমিকের সার্টিফিকেট নিয়ে কিছু বিসঙ্গতি দেখা দেয়। সঙ্গে সঙ্গে ওই যুবককে আটক করে পুলিশ জিজ্ঞাসাবাদ শুরু করে।

পুলিশের জেরায় অমিত কালোয়ার স্বীকার করেছে, সে ১৫ হাজার টাকার বিনিময়ে কোনও এক ব্যক্তির কাছ থেকে মাধ্যমিকের এই জাল সার্টিফিকেট কেনে। তার পরই হাফলং পুলিশ অমিত কালোয়ারকে গ্রেফতার করে হাফলং সদর থানায় ৩০/২০২২ নম্বরে ১২০(বি) ৪১৯/৪৬৮/৪৭১/৪৭৪ আইপিসির অধীনে এক মামলা রুজু করে। ধৃত যুবককে সোমবার হাফলং সিজেএম আদালতে তোলা হলে আদালত ধৃত যুবককে জিজ্ঞাসাবাদের জন্য চার দিনের পুলিশ রিমান্ডে পাঠিয়ে দেয়। বর্তমানে ধৃত যুবককে হাফলং থানায় রেখে জিজ্ঞাসাবাদ চালিয়ে যাচ্ছে পুলিশ।

ওসি রঞ্জিত শইকিয়া বলেন, এভাবে জাল সার্টিফিকেট বানিয়ে বিক্রি করার একটি চক্র সক্রিয় রয়েছে। এই চক্রের সঙ্গে আরও মানুষ জড়িত। তবে এই জাল সার্টিফিকেট চক্রের সঙ্গে জড়িতদের শীঘ্রই গ্রেফতার করতে সক্ষম হবে পুলিশ, দাবি করেছেন ওসি রঞ্জিত শইকিয়া।

Releated Posts

মণিপুরে অপহৃত ৬ নাগা গ্রামবাসীর দেহ উদ্ধার, চাঞ্চল্য রাজ্যজুড়ে

ইম্ফল, ১০ জুন (আইএএনএস) : মণিপুরের কাঙপোকপি জেলায় গত ১৩ মে অপহৃত হওয়া নাগা সম্প্রদায়ের ছয় গ্রামবাসীর মৃতদেহ…

ByBySandeep Biswas Jun 10, 2026

ছয় মাসের জন্য মন্ত্রী-আমলা-জনপ্রতিনিধিদের বিদেশ সফরে স্থগিতাদেশ, ব্যয় সংযমে কড়া পদক্ষেপ মেঘালয় সরকারের

শিলং, ১০ জুন (আইএএনএস): সরকারি ব্যয় নিয়ন্ত্রণ ও আর্থিক শৃঙ্খলা বজায় রাখতে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিল মেঘালয় সরকার। আগামী…

ByByNews Desk Jun 10, 2026

কেন্দ্রীয় সড়ক পরিবহণ মন্ত্রীর সঙ্গে বৈঠকে মণিপুরের মুখ্যমন্ত্রী, জাতীয় সড়ক প্রকল্পে দ্রুত অনুমোদনের আর্জি

নয়াদিল্লি/ইম্ফল, ১০ জুন (আইএএনএস): মণিপুরের মুখ্যমন্ত্রী ইয়ুমনাম খেমচাঁদ সিং বুধবার কেন্দ্রীয় সড়ক পরিবহণ ও মহাসড়ক মন্ত্রী নিতিন গড়করি-র…

ByByNews Desk Jun 10, 2026

ভারত-ইউরোপীয় ইউনিয়ন সম্পর্ক আরও জোরদারে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে অসম: হিমন্ত বিশ্ব শর্মা

গুয়াহাটি, ৯ জুন (আইএএনএস): বাণিজ্য, যোগাযোগ ব্যবস্থা এবং কৌশলগত অবস্থানের কারণে ভারত ও ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) মধ্যে সম্পর্ক…

ByByNews Desk Jun 9, 2026
Scroll to Top