News Flash

  • Home
  • খেলা
  • North-East Regional Games : এক রাশ প্রত্যাশা নিয়ে মণিপুরের উদ্যেশ্যে রওনা হলো রাজ্যদল
Image

North-East Regional Games : এক রাশ প্রত্যাশা নিয়ে মণিপুরের উদ্যেশ্যে রওনা হলো রাজ্যদল

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২৫ এপ্রিল।। উত্তর-পূর্ব আঞ্চলিক ক্রীড়া অংশগ্রহণের লক্ষ্যে সোমবার মণিপুরের রাজধানী ইম্ফলের উদ্দেশ্যে রওনা দিল রাজ্যদল। তিনটি ইভেন্টে এবারকার আসরে প্রতিপক্ষের বিরুদ্ধে নামবে রাজ্যদলের খেলোয়াড়েরা। এদিন রেলপথে ৬৮ সদস্যক দল রওনা হলো। এবারকার উত্তর পূর্বাঞ্চলের এই আসরে মোট পাঁচটি ইভেন্ট রয়েছে। ইভেন্টগুলো হলো ফুটবল, ব্যাডমিন্টন, টেবিল টেনিস, আরচারি ও বক্সিং। তবে রাজ্যদল অংশগ্রহণ করবে তিনটি ইভেন্টে। ইভেন্ট গুলো হলো ফুটবল, ব্যাডমিন্টন ও টেবিল টেনিস। আজাদী কা অমৃত মহোৎসব উপলক্ষে এবার এই আয়োজন করেছে মণিপুর ক্রীড়া দপ্তর।

রাজ্যদলের সেফ দ্য মিশন হিসেবে দলের সঙ্গে গেলেন ক্রীড়া দপ্তরের সহ অধিকর্তা দিবাকর দেবনাথ। এদিকে রাজ্যদল রওনা হবার পূর্বে পুরো দলকে শুভেচ্ছা জ্ঞাপন করলেন ক্রীড়ামন্ত্রী সুশান্ত চৌধুরী। রবিবার সন্ধ্যায় এন এস আরসিসিতে এক অনুষ্ঠানের মাধ্যমে রাজ্যদলের খেলোয়াড়দের হাতে জার্সি তুলে দিলেন ক্রীড়ামন্ত্রী। সঙ্গে ছিলেন ক্রীড়া দপ্তরের অধিকর্তা সুবিকাশ দেববর্মা সহ উপ অধিকর্তা বনজিত বাগচী। ক্রীড়ামন্ত্রী আশাবাদী, এবার এই নর্থ ইস্টের আসরে ত্রিপুরা দল নিজেদের সেরাটাই তুলে ধরবে। খেলায় হার জিত থাকবেই। তাই বলে বিনা যুদ্ধে যাতে কেউই জমি না ছাড়েন তারই আহবান করলেন মন্ত্রী রাজ্যের খেলোয়াড়দের প্রতি। সঙ্গে অফিসিয়ালদের বলে দিলেন, কোনো ভাবেই যাতে কেউই বিশ্রিখ্যাল আচরণ না করেন কারোর সাথেই। কেন না তাদের সঙ্গে রাজ্যের মান সম্মান জড়িয়ে রয়েছে। আগামী ২৮ এপ্রিল থেকে মণিপুরের ইমফলে শুরু হবে আসর। এখন দেখার রাজ্যদল কতটা পারফরমেন্স তুলে ধরতে পারেন নর্থ ইস্টের এই আসরে।

Releated Posts

পিকলবল বিশ্বকাপে ৪১ পদক জিতে চতুর্থ ভারত

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): ভিয়েতনামের দা নাংয়ে অনুষ্ঠিত পিকলবল বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স করে ৪১টি পদক জিতে চতুর্থ স্থানে…

ByByNews Desk Sep 8, 2026

ছয় মাসে পাঁচ আন্তর্জাতিক টুর্নামেন্ট, আহমেদাবাদের ক্রীড়া ক্যালেন্ডারে নতুন মাত্রা

আহমেদাবাদ, ৪ সেপ্টেম্বর (আইএএনএস): মাত্র ছয় মাসে পঞ্চম আন্তর্জাতিক ক্রীড়া টুর্নামেন্টের আয়োজন করছে আহমেদাবাদ। শুক্রবার সাবরমতী রিভারফ্রন্টে ওয়ার্ল্ড…

ByByNews Desk Sep 5, 2026

গুজরাটে ইতিহাস, আহমেদাবাদে বসছে ভারতের প্রথম হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ

আহমেদাবাদ, ৩ সেপ্টেম্বর (আইএএনএস): প্রথমবারের মতো ভারতে অনুষ্ঠিত হতে চলেছে হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ। আগামী ৫ থেকে…

ByByNews Desk Sep 3, 2026

অলিম্পিয়ান ও প্যারা অলিম্পিয়ানদের সংবর্ধনা, বিশেষ ক্রীড়া সভায় অনুপ্রেরণার মেলবন্ধন

আগরতলা, ৩০ আগস্ট: ত্রিপুরা প্যারা অলিম্পিক অ্যাসোসিয়েশনের উদ্যোগে সম্প্রতি এক বিশেষ ক্রীড়া সংবর্ধনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে…

ByByReshmi Debnath Aug 30, 2026
Scroll to Top