News Flash

  • Home
  • দিনের খবর
  • বিশ্ব ম্যালেরিয়া দিবসে অঙ্গীকার মনসুখের, জানালেন এই রোগ নির্মূলে সফল হয়েছে ভারত
Image

বিশ্ব ম্যালেরিয়া দিবসে অঙ্গীকার মনসুখের, জানালেন এই রোগ নির্মূলে সফল হয়েছে ভারত

নয়াদিল্লি, ২৫ এপ্রিল (হি.স.): বিশ্ব ম্যালেরিয়া দিবসের দিনই ভারতকে ম্যালেরিয়া-মুক্ত করার অঙ্গীকার ও সঙ্কল্প করলেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মান্ডভিয়া। সোমবার সকালে টুইট করে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছেন, “বিভিন্ন সরকারি কৌশলগত পদক্ষেপের মাধ্যমে ম্যালেরিয়া নির্মূল এবং জীবন বাঁচাতে ভারতের প্রচেষ্টা অত্যন্ত সফল হয়েছে।” টুইটে তিনি আরও জানান, “বিশ্ব ম্যালেরিয়া দিবসে আমরা সঙ্কল্প করছি, উদ্ভাবন এবং বিদ্যমান সরঞ্জামগুলিকে আরও দক্ষতার সঙ্গে ব্যবহার করে ২০৩০ সালের মধ্যে ভারতকে ‘ম্যালেরিয়া-মুক্ত’ নিশ্চিত করা হবে।”

স্বাস্থ্য সচেতনতা বাড়াতে প্রতিবছর ২৫ এপ্রিল দিনটি ম্যালেরিয়া দিবস হিসেবে পালন করা হয়। এ বছর দিবসটির প্রতিপাদ্য হল- ‘উদ্ভাবনী কাজে লাগাই, ম্যালেরিয়া রোধে জীবন বাচাই’। বিশ্ব ম্যালেরিয়া দিবস উপলক্ষ্যে আয়োজিত একটি অনুষ্ঠানে এদিন পৌরহিত্য করেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মান্ডভিয়া। উপস্থিত ছিলেন কেন্দ্রীয় স্বাস্থ্যসচিব রাজেশ ভূষণ, কেন্দ্রীয় স্বাস্থ্য প্রতিমন্ত্রী ভারতী পি পওয়ার এবং ভারতে বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রতিনিধি ডাঃ রডেরিকো অফরিন।

Releated Posts

গুজরাতে মাদকবিরোধী যুব অভিযান শুরু, ‘বিকশিত ভারত’ গঠনে তরুণদের শপথের আহ্বান

গান্ধীনগর, ২ আগস্ট (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উদ্যোগে রবিবার দেশজুড়ে শুরু হল ‘ড্রাগ-ফ্রি ইউথ ফর বিকশিত ভারত প্লেজ…

ByByNews Desk Aug 2, 2026

সীমানা পুনর্নির্ধারণ নিয়ে রাজনৈতিক তরজা, রাহুলের পাশে কংগ্রেস; ‘বংশবাদী রাজনীতি’ কটাক্ষ বিজেপির

নয়াদিল্লি, ২ আগস্ট (আইএএনএস): লোকসভায় বিরোধী দলনেতা রাহুল গান্ধীর সীমানা পুনর্নির্ধারণ (ডিলিমিটেশন) নিয়ে মন্তব্যকে ঘিরে তীব্র রাজনৈতিক বিতর্ক…

ByByNews Desk Aug 2, 2026

আদালতে ধাক্কার পর কর্নাটক বিধান পরিষদের সদস্যপদ ও উপ-সভাপতির পদ থেকে ইস্তফা বিজেপি নেতা এম. কে. প্রণেশের

বেঙ্গালুরু, ২ আগস্ট (আইএএনএস): কর্নাটক হাই কোর্ট ২০২১ সালের বিধান পরিষদ নির্বাচনে তাঁর জয় বাতিল করার পর এবং…

ByByNews Desk Aug 2, 2026

জনস্বার্থে ভারতীয় রেলের পাঁচ গ্রুপ ‘এ’ আধিকারিককে আগাম অবসর, দুর্নীতির বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’-এর বার্তা

নয়াদিল্লি, ১ অগস্ট (আইএএনএস): সততা নিয়ে সন্দেহ, ভিজিল্যান্স রিপোর্ট, শৃঙ্খলাভঙ্গের ইতিহাস এবং অন্যান্য পরিষেবা সংক্রান্ত নথির ভিত্তিতে জনস্বার্থে…

ByByNews Desk Aug 1, 2026
Scroll to Top