News Flash

  • Home
  • মুখ্য খবর
  • নেশা মুক্ত ত্রিপুরা, ২০১৭ সালের তুলনায় ২০২২ সালে দুই মাসে সাফল্য অনেক বেশি : মুখ্যমন্ত্রী
Image

নেশা মুক্ত ত্রিপুরা, ২০১৭ সালের তুলনায় ২০২২ সালে দুই মাসে সাফল্য অনেক বেশি : মুখ্যমন্ত্রী

আগরতলা, ২৫ এপ্রিল(হি. স.): নেশামুক্ত ত্রিপুরা গড়ে তুলতে গত চার বছরে দারুন সাফল্য মিলেছে। নেশা বিরোধী অভিযানে ২০২২ সালে দুই মাসের সাফল্য ২০১৭ সালে এক বছরের সাফল্যকে ছাপিয়ে গেছে।

এ-বিষয়ে পরিসংখ্যান তুলে ধরেছেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। তিনি জানান, ২০১৭ সালে এক বছরে ত্রিপুরায় ৮৩টি মাদক সংক্রান্ত মামলা নথিভুক্ত হয়েছিল। সেই তুলনায় ২০২২ সালে দুই মাসেই ৮৪টি মাদক সংক্রান্ত মামলা নথিভুক্ত হয়েছে।

মাদক কারবারিদের গ্রেফতারেও সাফল্য অনেকটাই বেড়েছে, এমনটাই দাবি করেছেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। তিনি বলেন, ২০১৭ সালে এক বছরে মাদক সংক্রান্ত মামলায় ৬৫ জনকে গ্রেফতার করা হয়েছিল। সেই তুলনায় ২০২২ সালে দুই মাসে ৯৯ জন গ্রেফতার হয়েছেন। গাঁজা উদ্ধারের ঘটনা দারুণভাবে বৃদ্ধি পেয়েছে। সেই তথ্য দিতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, ২০১৭ সালে এক বছরে ৮৫৮৯ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছিল। ২০২২ সালে দুই মাসে ১০১৭৬ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে।

সাথে তিনি যোগ করেন, ২০১৭ সালে ক বছরে মাত্র ৮২ গ্রাম হেরোইন উদ্ধার করা সম্ভব হয়েছিল। ২০২২ সালে মাত্র দুই মাসে ১৫৫০ গ্রাম হেরোইন উদ্ধার হয়েছে। তাতে, সহজেই বোঝা যাচ্ছে, নেশা বিরোধী অভিযানে সাফল্য অতীতের সমস্ত রেকর্ড ভেঙ্গে অনেক দূর এগিয়ে গেছে।

Releated Posts

সাতচাঁদে দুই বাইকের মুখোমুখি সংঘর্ষ, মৃত ৩, আশঙ্কাজনক আরও ৩

নিজস্ব প্রতিনিধি, শান্তিরবাজার, ৬ সেপ্টেম্বর:সাতচাঁদের দশরথ দেব মেমোরিয়াল স্কুল সংলগ্ন এলাকায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল তিনজনের। গুরুতর…

ByByReshmi Debnath Sep 6, 2026

রাজধানীর বেসরকারি হোটেলে বিজেপি–তিপ্রা মথার গুরুত্বপূর্ণ বৈঠক, একাধিক ইস্যুতে আলোচনা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৬ সেপ্টেম্বর:রবিবার সন্ধ্যায় রাজধানী আগরতলার একটি বেসরকারি হোটেলে বিজেপি ও তিপ্রা মথার মধ্যে গুরুত্বপূর্ণ বৈঠক…

ByByReshmi Debnath Sep 6, 2026

উদয়পুরে জগন্নাথ দীঘিতে স্নান করতে নেমে জলে তলিয়ে ছাত্রের মৃত্যু

উদয়পুর, ৬ সেপ্টেম্বর: উদয়পুরের জগন্নাথ দীঘিতে স্নান করতে নেমে জলে তলিয়ে মৃত্যু হল এক দশম শ্রেণির স্কুল পড়ুয়ার।…

ByByReshmi Debnath Sep 6, 2026

মানুষ সিপিএম-কে আর কখনোই গ্রহণ করবে না, মানুষ ইতোমধ্যেই তাদের প্রত্যাখ্যান করেছে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ৬ সেপ্টেম্বর: বিরোধীদের রাজনীতির কোনো মৌলিক জ্ঞান নেই, কারণ তারা শুধু মানুষকে বিভ্রান্ত করতেই রাজনীতি করে আসছে। ভারতীয়…

ByByReshmi Debnath Sep 6, 2026
Scroll to Top