News Flash

  • Home
  • খেলা
  • Cricket : ওয়াই সি সি-কে হারিয়ে ইউনিটি ক্লাব জয়ী
Image

Cricket : ওয়াই সি সি-কে হারিয়ে ইউনিটি ক্লাব জয়ী

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২৪ এপ্রিল।। শুভঙ্করের শতকে ম্লান হয়ে গেল দেবরাজের শতক। বিলোনিয়াতে চলতি সিনিয়র ক্লাব ক্রিকেট টুর্নামেন্টে রবিবার নর্থ বিলোনিয়া মাঠে ঘটলো এই ঘটনা। এদিন ইউনিটি ক্লাব বনাম ওয়াই সিসি দলের ম্যাচ ছিল। এতে ইউনিটি ক্লাব ২১ রানের ব্যবধানে হারিয়ে দিলো ওয়াই সিসিকে।

টস জিতে ইউনিটি ক্লাব প্রথমে ব্যাটিঙ্গের সিধান্ত নেয়। যাকে কাজে লাগিয়ে দল ৩৩.২ ওভারে ১০ উইকেটের বিনিময়ে স্কোরবোর্ডে সংগ্রহ করে ৩১৫ রান। ব্যাট হাতে দলের পক্ষে শুভঙ্কর দাস সর্বাধিক ১১১ রান করে। তার এই ইনিংসে চারটি চার ও ১৩ টি ছয়ের মার সামিল রয়েছে। এছাড়া সৌরভ পাল ৫৪, অভিজিৎ মিত্র ২৩, সুজয় দাস ২৫ রান করে। অতিরিক্ত ভরসা যোগায় ৩৬ রানের। বল হাতে ওয়াই সিসি দলের হয়ে শ্রীকান্ত দত্ত তিনটি এবং দুটি করে উইকেট দখল করে সুমন মগ ও আকাশ দাসরা।

পাল্টা খেলতে নেমে ওয়াই সিসি দল ৪৪.৩ ওভারে সব উইকেট হারিয়ে ২৯৪ রানই করতে সক্ষম হয়। ব্যাটে দলের পক্ষে দেবরাজ দে সর্বাধিক ১০৫ রান করে। এছাড়া অনিকেশ সাহা ৩০, শ্রীকান্ত দত্ত ৪৬, অতিরিক্ত থেকে  দল পায় ২৭ রানের ভরসা। এরপর ও দল পরাজয় রুখতে পারে নি। বিজয়ী দলের হয়ে বল হাতে শুভঙ্কর দাস তিনটি এবং দুটি করে উইকেট নেয় শুভম দাস ও অভিজিৎ মিশ্ররা। 

Releated Posts

পিকলবল বিশ্বকাপে ৪১ পদক জিতে চতুর্থ ভারত

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): ভিয়েতনামের দা নাংয়ে অনুষ্ঠিত পিকলবল বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স করে ৪১টি পদক জিতে চতুর্থ স্থানে…

ByByNews Desk Sep 8, 2026

ছয় মাসে পাঁচ আন্তর্জাতিক টুর্নামেন্ট, আহমেদাবাদের ক্রীড়া ক্যালেন্ডারে নতুন মাত্রা

আহমেদাবাদ, ৪ সেপ্টেম্বর (আইএএনএস): মাত্র ছয় মাসে পঞ্চম আন্তর্জাতিক ক্রীড়া টুর্নামেন্টের আয়োজন করছে আহমেদাবাদ। শুক্রবার সাবরমতী রিভারফ্রন্টে ওয়ার্ল্ড…

ByByNews Desk Sep 5, 2026

গুজরাটে ইতিহাস, আহমেদাবাদে বসছে ভারতের প্রথম হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ

আহমেদাবাদ, ৩ সেপ্টেম্বর (আইএএনএস): প্রথমবারের মতো ভারতে অনুষ্ঠিত হতে চলেছে হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ। আগামী ৫ থেকে…

ByByNews Desk Sep 3, 2026

অলিম্পিয়ান ও প্যারা অলিম্পিয়ানদের সংবর্ধনা, বিশেষ ক্রীড়া সভায় অনুপ্রেরণার মেলবন্ধন

আগরতলা, ৩০ আগস্ট: ত্রিপুরা প্যারা অলিম্পিক অ্যাসোসিয়েশনের উদ্যোগে সম্প্রতি এক বিশেষ ক্রীড়া সংবর্ধনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে…

ByByReshmi Debnath Aug 30, 2026
Scroll to Top