News Flash

  • Home
  • মুখ্য খবর
  • Suicide : চাম্পাহাওয়রে ফাঁসিতে আত্মঘাতী নাবালিকা
Image

Suicide : চাম্পাহাওয়রে ফাঁসিতে আত্মঘাতী নাবালিকা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৪ এপ্রিল৷৷ চাম্পাহাওয়র থানা এলাকার বন বাজারে এক নাবালিকা ফাঁসিতে আত্মহত্যা করেছে৷ নাবালিকার ফাঁসিতে আত্মহত্যার সংবাদে গোটা এলাকায় তীব্র চাঞ্চল্য সৃষ্টি হয়৷ পারিবারিক সূত্রে জানা গেছে ওই নাবালিকা পরিবারের লোকজনদের অলক্ষ্যে ঘরের ভিতরেই ফাঁসিতে আত্মহত্যা করে৷ পরিবারের লোকজনকে ঝুলন্ত মৃতদেহ দেখতে পেয়ে চিৎকার শুরু করেন৷ চিৎকার শুনে স্থানীয় লোকজন ওই বাড়িতে ছুটে আসেন৷

খবর পাঠানো হয় চাম্পাহাওয়র থানার পুলিশকে৷ পুলিশ এসে ঘটনাস্থল থেকে এক নাবালিকার ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করে৷ মৃতদেহটি ময়নাতদন্তের জন্য খোয়াই জেলা হাসপাতাল মর্গে পাঠানো হয়৷ ময়নাতদন্তের পর মৃতদেহটি পরিবারের লোকজনদের হাতে তুলে দেওয়া হয়৷ মৃতদেহটি তার নিজ বাড়ি এলাকায় নিয়ে যাওয়া হলে এলাকার মানুষ শোকগ্রস্ত হয়ে পড়েন৷


এদিকে বন বাজার এলাকাতেই জ্যোতিষ ঘাটোয়াল নামে আরো এক ব্যক্তি বিষপানে আত্মহত্যার চেষ্টা করে৷ অবশ্য তাকে উদ্ধার করে পরিবারের লোকজনরা হাসপাতালে নিয়ে যান৷ প্রথমে তাকে খোয়াই জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়৷ সেখান থেকে তাকে জিবি হাসপাতালে স্থানান্তর করা হয়েছে৷ বর্তমানে ঐ ব্যাক্তি জীবি হাসপাতালে চিকিৎসাধীন৷ ধারণা করা হচ্ছে পারিবারিক কলহের জের এই  ব্যক্তি বিষপান করে আত্মহত্যার চেষ্টা করেছে৷

Releated Posts

সাতচাঁদে দুই বাইকের মুখোমুখি সংঘর্ষ, মৃত ৩, আশঙ্কাজনক আরও ৩

নিজস্ব প্রতিনিধি, শান্তিরবাজার, ৬ সেপ্টেম্বর:সাতচাঁদের দশরথ দেব মেমোরিয়াল স্কুল সংলগ্ন এলাকায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল তিনজনের। গুরুতর…

ByByReshmi Debnath Sep 6, 2026

রাজধানীর বেসরকারি হোটেলে বিজেপি–তিপ্রা মথার গুরুত্বপূর্ণ বৈঠক, একাধিক ইস্যুতে আলোচনা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৬ সেপ্টেম্বর:রবিবার সন্ধ্যায় রাজধানী আগরতলার একটি বেসরকারি হোটেলে বিজেপি ও তিপ্রা মথার মধ্যে গুরুত্বপূর্ণ বৈঠক…

ByByReshmi Debnath Sep 6, 2026

উদয়পুরে জগন্নাথ দীঘিতে স্নান করতে নেমে জলে তলিয়ে ছাত্রের মৃত্যু

উদয়পুর, ৬ সেপ্টেম্বর: উদয়পুরের জগন্নাথ দীঘিতে স্নান করতে নেমে জলে তলিয়ে মৃত্যু হল এক দশম শ্রেণির স্কুল পড়ুয়ার।…

ByByReshmi Debnath Sep 6, 2026

মানুষ সিপিএম-কে আর কখনোই গ্রহণ করবে না, মানুষ ইতোমধ্যেই তাদের প্রত্যাখ্যান করেছে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ৬ সেপ্টেম্বর: বিরোধীদের রাজনীতির কোনো মৌলিক জ্ঞান নেই, কারণ তারা শুধু মানুষকে বিভ্রান্ত করতেই রাজনীতি করে আসছে। ভারতীয়…

ByByReshmi Debnath Sep 6, 2026
Scroll to Top