News Flash

  • Home
  • খেলা
  • Cricket : নর্থ জোনকে হারিয়ে ফাইনালের আশা জিইয়ে রাখলো সাউথ জোন
Image

Cricket : নর্থ জোনকে হারিয়ে ফাইনালের আশা জিইয়ে রাখলো সাউথ জোন

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২৪ এপ্রিল।। গুরুত্বপূর্ণ জয় পেয়েছে সাউথ জোন। অনূর্ধ্ব-১৪ আন্তঃ জোনাল ক্রিকেট আসরে এই জয়ের সুবাদে সাউথ জোন ফাইনালে খেলার আশা জিইয়ে রাখতে সক্ষম হয়েছে। ভাইটাল ম্যাচে আজ প্রতিপক্ষ নর্থ জোনকে ৭ উইকেটের ব্যবধানে পরাজিত করেছে। প্রথম ম্যাচে ওয়েস্ট জোনের কাছে ৪ উইকেটে হারলেও আজ, রবিবার দ্বিতীয় ম্যাচে, প্রথম জয়ের স্বাদ পেয়ে সাউথ জোন ফাইনালের প্রত্যাশা টিকিয়ে রেখেছে। আগামী ২৬ এপ্রিল লিগের শেষ ম্যাচে সেন্ট্রাল জোনের বিরুদ্ধে সাউথ জোনের নির্ণায়ক ম্যাচ। সেন্ট্রাল জোন তাদের প্রথম খেলায় নর্থ জোনকে ৬৯ রানে হারিয়ে ফাইনালের লক্ষ্যে একধাপ এগিয়ে রয়েছে। সাউথ ও সেন্ট্রাল জোনের ম্যাচে যে দল জয়ী হবে তারাই ফাইনালে খেলার যোগ্যতা অর্জন করবে।

নরসিংগড় পঞ্চায়েত গ্রাউন্ডে আজ সকাল ৯ টায় ম্যাচ শুরুতে টস জিতে নর্থ জোন প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়। ৩৫.২ ওভার খেলে সবকটি উইকেট হারিয়ে তারা সাকুল্যে ১০১ রান সংগ্রহ করতে সক্ষম হয়। দলের পক্ষে কার্তিক পাল একাই দায়িত্ব নিয়ে সর্বাধিক ৫০ রান সংগ্রহ করে। সাউথ জোনের জয় চক্রবর্তী ১২ রানে এবং আয়ুষ দেবনাথ ১৫ রানের বিনিময়ে তিনটি করে উইকেট পেয়েছে। মানিক সরকার দুই বল করে কোনও রান না দিয়ে ২ উইকেট তুলে নিয়ে অবাক করে দিয়েছে।

জবাবে ব্যাট করতে নেমে সাউথ জোন ২৮.৩ ওভার খেলে তিন উইকেট হারিয়েই জয়ের প্রয়োজনীয় রান সংগ্রহ করে নেয়। দলের পক্ষে মানিক সরকার ওপেন করতে নেমে অপরাজিত থেকে ৩৮ রান সংগ্রহ করে দলকে জয় এনে দেয়। এছাড়া, ধোনি রিয়াংয়ের অপরাজিত ১৭ রান ও আফতাব চৌধুরীর ১৫ রান উল্লেখযোগ্য। নর্থ জোনের নয়নমণি ভট্টাচার্য, জয়দীপ দত্ত ও  ভাইথাং রিয়াং একটি করে উইকেট পেয়েছে। বিজয়ী দলের জয় চক্রবর্তী পেয়েছে ম্যান অফ দ্য ম্যাচের খেতাব।

Releated Posts

প্রধানমন্ত্রীর সঙ্গে ফুটবল খেলায় ‘অভূতপূর্ব অভিজ্ঞতা’: সিকিমের তরুণ ফুটবলারদের উচ্ছ্বাস

নয়াদিল্লি, ২৯ এপ্রিল (আইএএনএস): সিকিমের ১৭ জন তরুণ ফুটবলার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী-এর সঙ্গে সাক্ষাৎ ও ফুটবল খেলার অভিজ্ঞতাকে…

ByByNews Desk Apr 29, 2026

খেলাধুলায় বাড়ছে মহিলাদের অংশগ্রহণ: রাজনাথ সিং

লখনউ, ১৩ এপ্রিল (আইএএনএস): দেশে খেলাধুলায় মহিলাদের অংশগ্রহণ ক্রমশ বাড়ছে বলে জানালেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। সোমবার লখনউয়ে ‘এমপি…

ByByNews Desk Apr 13, 2026

আর্জেন্টিনা সফরে যাচ্ছে ভারতীয় মহিলা হকি দল, ১৩-১৭ এপ্রিল চার ম্যাচের সিরিজ

নয়াদিল্লি, ৭ এপ্রিল (আইএএনএস): চার ম্যাচের একটি গুরুত্বপূর্ণ সিরিজ খেলতে আর্জেন্টিনা সফরে যাচ্ছে ভারতীয় সিনিয়র মহিলা হকি দল।…

ByByNews Desk Apr 7, 2026

আদিবাসী প্রতিভা বিকাশে জোর, বিশ্ব ক্রীড়াশক্তি হওয়ার লক্ষ্য: রাষ্ট্রপতির ভাবনা তুলে ধরলেন ক্রীড়ামন্ত্রী

নয়াদিল্লি, ৩ এপ্রিল(আইএএনএস): আদিবাসী ক্রীড়াবিদদের ধারাবাহিক সমর্থন ও সুযোগ-সুবিধা প্রদান করলে ভারত ভবিষ্যতে বিশ্ব ক্রীড়াক্ষেত্রে শক্তিশালী অবস্থান তৈরি…

ByByTaniya Chakraborty Apr 3, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top