News Flash

  • Home
  • মুখ্য খবর
  • Arrested : সালেমায় রতন দাস হত্যা মামলায় কয়েকজনকে পুলিশের জেরা
Image

Arrested : সালেমায় রতন দাস হত্যা মামলায় কয়েকজনকে পুলিশের জেরা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৪ এপ্রিল৷৷ ধলাই জেলার সালেমায় রতন দাস খুন কাণ্ডে জড়িত সন্দেহে কয়েকজনকে আটক করেছে পুলিশ৷ ডগ স্কোয়াড নিয়ে পুলিশের তৎপরতা অব্যাহত রয়েছে৷ উল্লেখ্য শনিবার সালেমার এক ব্যক্তির মৃতদেহ পাওয়া গিয়েছিল৷ মৃতদেহে আঘাতের চিহ্ণ মিলেছে৷ মৃতদেহটি ময়নাতদন্তের পর ধলাই জেলা হাসপাতাল থেকে পরিবারের লোকজনদের হাতে তুলে দেওয়া হয়েছে৷ মৃত ব্যক্তির নাম রতন দাস৷ এ হত্যাকাণ্ডের তদন্ত কাজে ময়দানে নেমেছেন মহকুমা পুলিশ আধিকারিক সুমন মজুমদার এবং সালেমা থানার পুলিশ৷

সাংবাদিকদের মুখোমুখি হয়ে মহকুমা পুলিশ আধিকারিক সুমন মজুমদার জানান রতন দাস হত্যাকান্ডে জড়িতদের আটক করার জন্য পুলিশের তৎপরতা অব্যাহত রয়েছে৷ ইতিমধ্যে নিহতের ভাই সহ কয়েকজনকে আটক করে জিজ্ঞাসাবাদ চালানো হচ্ছে৷ তবে মামলার তদন্তের স্বার্থে এ বিষয়ে এখনই বিস্তারিত কোনো তথ্য জানানো সম্ভব নয় বলে জানিয়েছেন মহকুমা পুলিশ আধিকারিক৷ কিভাবে এই হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে তার পুরোপুরি তথ্য উদ্ধারের জন্য পুলিশের তৎপরতা অব্যাহত থাকবে বলেও তিনি জানিয়েছেন৷

উল্লেখ্য সালেমা রতন দাস হত্যাকান্ডের ঘটনাকে কেন্দ্র করে এলাকায় রীতিমতো খুব উত্তেজনাকর পরিস্থিতি বিরাজ করছে৷

Releated Posts

সীমান্ত এলাকায় ৩৩ কেজি গাঁজা উদ্ধার, তদন্তে পুলিশ

আগরতলা, ৩০ এপ্রিল : সীমান্ত এলাকায় টহলদারির সময় বড়সড় সাফল্য পেল পুলিশ। সোনামুড়া থানাধীন এন সি নগর বর্ডার…

ByByTaniya Chakraborty Apr 30, 2026

ত্রিপুরা বিধানসভায় সুর সম্রাজ্ঞী আশা ভোঁসলে এবং প্রাক্তন মন্ত্রী কার্তিক কন্যা দেববর্মার প্রয়াণে স্মৃতিচারণ

আগরতলা, ৩০ এপ্রিল : ত্রিপুরা বিধানসভার একদিনের বিশেষ অধিবেশনে বৃহস্পতিবার সুর সম্রাজ্ঞী আশা ভোঁসলে এবং প্রাক্তন মন্ত্রী কার্তিক…

ByByTaniya Chakraborty Apr 30, 2026

রাজ্যে ৬.৪৮ লক্ষেরও বেশি গ্রামীণ পরিবার নিরাপদ পানীয়জলের সুবিধা পাচ্ছে: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ এপ্রিল: ত্রিপুরায় জল সরবরাহ ব্যবস্থাকে আরও শক্তিশালী ও সর্বজনীন করার লক্ষ্যে জল জীবন মিশন…

ByByReshmi Debnath Apr 29, 2026

বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে, খোলা থাকছে স্কুল-কলেজ: মুখ্যমন্ত্রী

আগরতলা, ২৯ এপ্রিল: বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে এবং পরিস্থিতি আরও খারাপ হলে দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে। তবে,…

ByByTaniya Chakraborty Apr 29, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top