News Flash

  • Home
  • খেলা
  • IPL : দ্বিতীয় বিদেশি বোলার হিসেবে আইপিএলে একশো উইকেট শিকার রশিদ খান
Image

IPL : দ্বিতীয় বিদেশি বোলার হিসেবে আইপিএলে একশো উইকেট শিকার রশিদ খান

মুম্বই, ২৪ এপ্রিল (হি.স.) : ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) ঐতিহাসিক কীর্তি গড়লেন গুজরাট টাইটান্সের লেগ-স্পিনার রশিদ খান। রশিদ আইপিএলে একশো উইকেট শিকার করলেন। তিনি দ্বিতীয় বিদেশী স্পিনার এই কীর্তি গড়লেন।

আফগানিস্তানের স্পিনার রশিদ আইপিএল ২০২২-এর ৩৫ তম ম্যাচে কলকাতা নাইট রাইডার্সের ব্যাটসম্যান ভেঙ্কটেশ আইয়ারকে আউট করে এই কৃতিত্ব অর্জন করেন। এছাড়াও, তিনি টুর্নামেন্টের ইতিহাসে তৃতীয় দ্রুততম বোলার হিসেবে একশো উইকেট ছুঁয়েছেন।

২৩ বছর বয়সী রশিদ ওয়েস্ট ইন্ডিজের সুনীল নারিনের পরে একশো উইকেট নেওয়া দ্বিতীয় স্পিনার এবং সামগ্রিকভাবে চতুর্থ বিদেশী বোলার হলেন। রশিদ ও সুনীলের পর ১০০ উইকেট নেওয়া অন্য বিদেশি বোলাররা হলেন লাসিথ মালিঙ্গা ও ডোয়াইন ব্রাভো।

রশিদ তাঁর ৮৩তম ম্যাচে শততম লিগ উইকেট নেন এবং স্পিনার হিসাবে আইপিএল ইতিহাসে দ্রুততম একশো উইকেট শিকার করেন। যুজবেন্দ্র চাহাল (৮৪ ম্যাচ) এবং সুনীল নারিনকে (৮৬ ম্যাচ) পেছনে ফেলেছেন রশিদ।

Releated Posts

পিকলবল বিশ্বকাপে ৪১ পদক জিতে চতুর্থ ভারত

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): ভিয়েতনামের দা নাংয়ে অনুষ্ঠিত পিকলবল বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স করে ৪১টি পদক জিতে চতুর্থ স্থানে…

ByByNews Desk Sep 8, 2026

ছয় মাসে পাঁচ আন্তর্জাতিক টুর্নামেন্ট, আহমেদাবাদের ক্রীড়া ক্যালেন্ডারে নতুন মাত্রা

আহমেদাবাদ, ৪ সেপ্টেম্বর (আইএএনএস): মাত্র ছয় মাসে পঞ্চম আন্তর্জাতিক ক্রীড়া টুর্নামেন্টের আয়োজন করছে আহমেদাবাদ। শুক্রবার সাবরমতী রিভারফ্রন্টে ওয়ার্ল্ড…

ByByNews Desk Sep 5, 2026

গুজরাটে ইতিহাস, আহমেদাবাদে বসছে ভারতের প্রথম হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ

আহমেদাবাদ, ৩ সেপ্টেম্বর (আইএএনএস): প্রথমবারের মতো ভারতে অনুষ্ঠিত হতে চলেছে হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ। আগামী ৫ থেকে…

ByByNews Desk Sep 3, 2026

অলিম্পিয়ান ও প্যারা অলিম্পিয়ানদের সংবর্ধনা, বিশেষ ক্রীড়া সভায় অনুপ্রেরণার মেলবন্ধন

আগরতলা, ৩০ আগস্ট: ত্রিপুরা প্যারা অলিম্পিক অ্যাসোসিয়েশনের উদ্যোগে সম্প্রতি এক বিশেষ ক্রীড়া সংবর্ধনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে…

ByByReshmi Debnath Aug 30, 2026
Scroll to Top