News Flash

  • Home
  • মুখ্য খবর
  • Anuradha Parawal : মাতাবাড়িতে পুজা দিলেন সংগীত শিল্পী অনুরাধা পাড়োয়াল
Image

Anuradha Parawal : মাতাবাড়িতে পুজা দিলেন সংগীত শিল্পী অনুরাধা পাড়োয়াল

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৪ এপ্রিল৷৷ বিশিষ্ট সংগীত শিল্পী অনুরাধা পাড়োয়াল রবিবার উদয়পুর ত্রিপুরেশ্বরী মন্দিরে পুজো দিলেন৷ শনিবার তিনি আগরতলা আসেন৷ এদিন বিকেলে সংগীত শিল্পী অনুরাধা পাড়োয়াল রাজ্যের অপরূপ প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে সদরের বেশ কয়েকটি চা বাগান পরিদর্শন করেন৷ বামুটিয়া বিধায়কের আতিথিয়তায় রীতিমত মুগ্দ হন৷

রবিবার সকালে তিনি উদয়পুরে মাতা ত্রিপুরেশ্বরী মন্দিরে পুজো দেন৷ তার সফরসঙ্গী হিসেবে ছিলেন বিজেপি প্রদেশ সম্পাদিকা পাপিয়া দত্ত, উদয়পুরের এসডিএম সহ প্রশাসনের পদস্থ আধিকারিকরা৷ দেশের বিশিষ্ট সংগীত শিল্পী অনুরাধা পাড়োয়ালের উদয়পুর সফরকে কেন্দ্র করে সকাল থেকেই মন্দির চত্বর এলাকায় অভূতপূর্ব নিরাপত্তা ব্যবস্থা করা হয়৷ ত্রিপুরেশ্বরী মন্দিরে গিয়ে তিনি পরিবারের এবং মঙ্গল কামনা করে পূজা দেন৷ উদয়পুরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে অনুরাধা পাড়োয়াল বলেন ইতিপূর্বে তিনি রাজ্য সফরে এসেছেন৷ তবে এবারের সফর একটি নতুন মাত্রা যোগ করেছে৷ মাতা ত্রিপুরেশ্বরী মন্দিরে পুজো দিয়ে তিনি তার অভিব্যক্তি ব্যক্ত করেন৷ মাতা ত্রিপুরেশ্বরী মন্দিরের প্রসাদ প্রকল্প সম্পর্কে বিস্তারিত খোঁজখবরও নেন সংগীত শিল্পী অনুরাধা পাড়োয়াল৷ দেশের বিশিষ্ট শিল্পীর মাতাবাড়ি সফরকে কেন্দ্র করে স্থানীয় মানুষের মধ্যেও বেশ উৎসাহ উদ্দীপনা পরিলক্ষিত হয়৷ অনেকেই তাকে দেখার জন্য এগিয়ে আসেন৷

Releated Posts

সাতচাঁদে দুই বাইকের মুখোমুখি সংঘর্ষ, মৃত ৩, আশঙ্কাজনক আরও ৩

নিজস্ব প্রতিনিধি, শান্তিরবাজার, ৬ সেপ্টেম্বর:সাতচাঁদের দশরথ দেব মেমোরিয়াল স্কুল সংলগ্ন এলাকায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল তিনজনের। গুরুতর…

ByByReshmi Debnath Sep 6, 2026

রাজধানীর বেসরকারি হোটেলে বিজেপি–তিপ্রা মথার গুরুত্বপূর্ণ বৈঠক, একাধিক ইস্যুতে আলোচনা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৬ সেপ্টেম্বর:রবিবার সন্ধ্যায় রাজধানী আগরতলার একটি বেসরকারি হোটেলে বিজেপি ও তিপ্রা মথার মধ্যে গুরুত্বপূর্ণ বৈঠক…

ByByReshmi Debnath Sep 6, 2026

উদয়পুরে জগন্নাথ দীঘিতে স্নান করতে নেমে জলে তলিয়ে ছাত্রের মৃত্যু

উদয়পুর, ৬ সেপ্টেম্বর: উদয়পুরের জগন্নাথ দীঘিতে স্নান করতে নেমে জলে তলিয়ে মৃত্যু হল এক দশম শ্রেণির স্কুল পড়ুয়ার।…

ByByReshmi Debnath Sep 6, 2026

মানুষ সিপিএম-কে আর কখনোই গ্রহণ করবে না, মানুষ ইতোমধ্যেই তাদের প্রত্যাখ্যান করেছে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ৬ সেপ্টেম্বর: বিরোধীদের রাজনীতির কোনো মৌলিক জ্ঞান নেই, কারণ তারা শুধু মানুষকে বিভ্রান্ত করতেই রাজনীতি করে আসছে। ভারতীয়…

ByByReshmi Debnath Sep 6, 2026
Scroll to Top