News Flash

  • Home
  • উত্তর-পূর্বাঞ্চল
  • Arrested : অসমে গ্রেফতার আরও এক জেহাদি, এবার বঙাইগাঁয়ে ধৃত সায়েদ আহমেদ, ফাঁস বহু চাঞ্চল্যকর তথ্য
Image

Arrested : অসমে গ্রেফতার আরও এক জেহাদি, এবার বঙাইগাঁয়ে ধৃত সায়েদ আহমেদ, ফাঁস বহু চাঞ্চল্যকর তথ্য

বঙাইগাঁও (অসম), ২৪ এপ্রিল (হি.স.) : অসমে গ্রেফতার হয়েছে আরও এক জেহাদি। এবার বঙাইগাঁওয়ে গ্ৰেফতার করা হয়েছে সায়েদ আহমেদ নামের এক জেহাদিকে। তার কাছ থেকে জেহাদি প্রশিক্ষণ শিবির স্থাপন সহ বহু চাঞ্চল্যকর তথ্য উদ্ধার করেছে পুলিশ।

আজ রবিবার বঙাইগাঁওয়ের পুলিশ সুপার স্বপ্ননীল ডেকা সাংবাদিক সম্মলেনের আয়োজন করে শুনিয়েছেন বহু উদ্বেগজনক খবর৷ তিনি জানান, ধৃত জেহাদি সায়েদ আহমেদ তিন নম্বর ভাণ্ডারার বাসিন্দা৷ ত্ৰিপুরার ইমরান হুসেন নামের দুর্ধর্ষ জেহাদি সায়েদ আহমেদের ঘরে ঘাঁটি গেড়েছিল৷ তার ঘরে অবস্থান করে বঙাইগাঁও এবং বরপেটা জেলার মুসলিম অধ্যুষিত বিভিন্ন স্থানে স্লিপার সেল স্থাপনের চেষ্টা চালাচ্ছিল সে৷

পুলিশ সুপার জানান, যোগীঘোপায় হামিদুল ইসলাম নামের এক ব্যক্তির গ্যারেজে তালাশি চালিয়ে পুলিশ বহু আপত্তিজনক তথ্যও উদ্ধার করেছে৷ গ্যারেজ থেকে সাতটি ব্যাংকের অ্যাকাউন্ট, জেহাদ সম্পৰ্কিত বই ইত্যাদি বাজেয়াপ্ত করেছে পুলিশ৷ হামিদুল ইসলাম ফেরার৷ এছাড়া হাউলির ধাকলিয়াপাড়ায় জেহাদির প্ৰশিক্ষণ শিবির স্থাপনের তথ্যও তাঁরা লাভ করেছেন বলে জানিয়ে তিনি বলেন, ইতিমধ্যে দুই ব্যাচকে প্ৰশিক্ষণ দেওয়া হয়েছে ওই শিবিরে৷

এসপি স্বপ্ননীল ডেকা বলেন, গত ৮ এপ্ৰিল ত্ৰিপুরায় গ্ৰেফতার হয়েছিল তিন জেহাদি৷ পরবৰ্তীতে বঙাইগাঁও পুলিশ নিজেদের জিম্মাত নিয়েছিল ইমরান হুসেন, আব্দুল কাশেম এবং হামিদ আলিকে। তিনি জানান, এদের জেরা করে বরপেটা ও বঙাইগাঁও জেলার বিভিন্ন স্থানে জেহাদি ঘাঁটি স্থাপনের তথ্যও তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে৷ ইমরান হুসেন বঙাইগাঁও এসে জেহাদি সংগঠনের বিস্তারের কাজ চালাচ্ছিল, সাংবাদিক সম্মেলনে জানান পুলিশ সুপার স্বপ্ননীল ডেকা৷ এরা সকলেই আল-কায়দা ইন ইন্ডিয়ান সাব-কন্টিনেন্ট-এর সঙ্গে প্ৰত্যক্ষভাবে জড়িত আনসারুল বাংলার স্লিপার সেল হিসেবে কর্মরত জেহাদি, জানান তিনি।

Releated Posts

অম্বুবাচী মহাযোগে কামাখ্যা মন্দিরে ৮ লক্ষেরও বেশি ভক্তের সমাগম: অসমের মুখ্যমন্ত্রী

গুয়াহাটি, ২৭ জুন (আইএএনএস): চলতি বছরের অম্বুবাচী মহাযোগ উপলক্ষে নীলাচল পাহাড়ে অবস্থিত ঐতিহাসিক কামাখ্যা মন্দিরে ৮ লক্ষেরও বেশি…

ByByNews Desk Jun 27, 2026

অরুণাচল প্রদেশে সেনাবাহিনীর ট্রাক খাদে পড়ে মৃত্যু জওয়ানের, আহত ২

ইটানগর, ২৭ জুন (আইএএনএস): অরুণাচল প্রদেশের পশ্চিম কামেং জেলায় জাতীয় সড়ক-১৩-এ সেনাবাহিনীর একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে গভীর খাদে…

ByByNews Desk Jun 27, 2026

অসম, ত্রিপুরা ও পশ্চিমবঙ্গে জেএমবির নেটওয়ার্ক বিস্তারের চেষ্টার অভিযোগে ১১ জনের বিরুদ্ধে এনআইএ-র চার্জশিট

গুয়াহাটি, ২৬ জুন: নিষিদ্ধ জঙ্গি সংগঠন জামা’আতুল মুজাহিদিন বাংলাদেশ (জেএমবি)-এর একটি শাখার মাধ্যমে অসম, ত্রিপুরা, পশ্চিমবঙ্গ-সহ উত্তর-পূর্বাঞ্চলে জঙ্গি…

ByByTaniya Chakraborty Jun 26, 2026

মাদকের বিরুদ্ধে অভিযান আরও জোরদার হবে, যুব সমাজকে রক্ষা করাই লক্ষ্য: হিমন্ত বিশ্ব শর্মা

গুয়াহাটি, ২৬ জুন (আইএএনএস): মাদকাসক্তি ও অবৈধ মাদক পাচারের বিরুদ্ধে অসম সরকার ভবিষ্যতেও নিরলস অভিযান চালিয়ে যাবে বলে…

ByByTaniya Chakraborty Jun 26, 2026
Scroll to Top