News Flash

  • Home
  • দেশ
  • Attack : গঙ্গারামপুরে জমি বিবাদের জের, দু’পক্ষের সংঘর্ষে জখম ১৫
Image

Attack : গঙ্গারামপুরে জমি বিবাদের জের, দু’পক্ষের সংঘর্ষে জখম ১৫

গঙ্গারামপুর, ২৪ এপ্রিল (হি. স.) : গঙ্গারামপুর থানার অশোকগ্রাম গোকুলপুরে জমি সংক্রান্ত বিবাদের জেরে দু’পক্ষের সংঘর্ষে জখম ১৫। রবিবার ঘটনাটি ঘটেছে । বর্তমানে জখমরা গঙ্গারামপুর সুপারস্পেশালিটি হাসপাতালে চিকিৎসাধীন।

জানা গিয়েছে, অশোকগ্রাম গোকুলপুর গ্রামের বাসিন্দা তমিউদ্দিন মণ্ডল ও নাসিরউদ্দিন মণ্ডল। সম্পর্কে তাঁরা দুই ভাই। পারিবারিক জমি ভাগাভাগি নিয়ে দুই ভাইয়ের মধ্যে বেশ কিছুদিন ধরে বিবাদ চলছিল। এদিন আমিন দিয়ে জমির মাপজোখ চলছিল। মাপজোখের পর দেখা যায়, দাদা তমিজউদ্দিনের কাছে কিছুটা জায়গা পাবেন নাজিরউদ্দিন। এমনটাই তিনি দাবি করেন। সেই নিয়ে দু’পক্ষের মধ্যে বচসা শুরু হয়। তা গড়ায় হাতাহাতিতে। লাঠিসোটা নিয়ে দু’পক্ষই একে অপরের ওপর চড়াও হয় বলে অভিযোগ। ঘটনায় মহিলা সহ দু’পক্ষের অন্তত ১৫ জন জখম হন। পরে ওই এলাকায় গিয়ে বিষয়টি খতিয়ে দেখে পুলিশ।

Releated Posts

তিন দিনে ১৫টি দ্বিপাক্ষিক বৈঠক, ব্রিকস সম্মেলনে কূটনৈতিক ব্যস্ততায় মোদি

নয়াদিল্লি, ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): নয়াদিল্লির ভারত মণ্ডপমে ভারতের আয়োজিত ১৮তম ব্রিকস শীর্ষ সম্মেলন সফলভাবে শেষ হওয়ার সঙ্গে সঙ্গে…

ByByNews Desk Sep 13, 2026

ব্রিকস শুধু দেশগুলির জোট নয়, এটি সমাধানের একটি ইকোসিস্টেমে পরিণত হয়েছে: প্রধানমন্ত্রী মোদি

নয়াদিল্লি, ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): গত দু’দিনের আলোচনায় এই বিশ্বাস আরও দৃঢ় হয়েছে যে ব্রিকস শুধুমাত্র দেশগুলির একটি জোট…

ByByNews Desk Sep 13, 2026

বিশ্বের সংঘাত ও অর্থনৈতিক চ্যালেঞ্জের মধ্যে শক্তিশালী ব্রিকস বন্ধন আশার আলো দেখাতে পারে: মায়াবতী

লখনউ, ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): বিশ্বজুড়ে বাড়তে থাকা সংঘাত ও অর্থনৈতিক চ্যালেঞ্জের মধ্যে ব্রিকস দেশগুলির মধ্যে আরও শক্তিশালী সহযোগিতা…

ByByNews Desk Sep 13, 2026

বঙ্গের উপনির্বাচনের আগে তৃণমূলের নাম ও প্রতীক নিয়ে অনিশ্চয়তা কাটেনি

কলকাতা, ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): তৃণমূল কংগ্রেসের দুই বিরোধী গোষ্ঠীর সঙ্গে পৃথক বৈঠকে দলের নাম ও প্রতীকের দাবির বিষয়ে…

ByByNews Desk Sep 13, 2026
Scroll to Top