News Flash

Image

বিষপানে আত্মঘাতী যুবক

খোয়াই, ২৩ এপ্রিল : খোয়াইয়ের বেহালাবাড়ির ঘরমাইবাড়ি গ্রামে এক যুবক বিষপানে আত্মহত্যার চেষ্টা করে। যুবকের নাম আশিস দেববর্মা। ঘটনা প্রত্যক্ষ করে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। বর্তমানে ওই যুবক খোয়াই জেলা হাসপাতালে চিকিৎসাধীন। কেন ওই যুবক বিষপানে আত্মহত্যার চেষ্টা করেছে সে বিষয়ে অবশ্য বিস্তারিত কোনো তথ্য জানা যায়নি। পারিবারিক সূত্রে জানা গেছে, তাদের পরিবারে কোন ধরনের ঝগড়া-ঝাটি ছিল না। প্রাথমিকভাবে আশঙ্কা করা হচ্ছে মানসিকভাবে বিপর্যস্ত হয়েই ওই যুবক আত্মহত্যার চেষ্টা করেছিল। খোয়াই জেলা হাসপাতাল সূত্রে জানা গেছে বর্তমানে ওই যুবকের অবস্থা স্থিতিশীল রয়েছে। চিকিৎসকরা তাকে সুস্থ করে তোলার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছেন।

Releated Posts

নিটকাণ্ডে কেন্দ্রের বিরুদ্ধে আন্দোলনের ফলেই শিক্ষামন্ত্রীর পদত্যাগ, দাবি প্রদেশ কংগ্রেস সভাপতির

আগরতলা, ২৫ জুলাই: কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগকে দেশের ছাত্র ও যুবসমাজের আন্দোলনের “ঐতিহাসিক জয়” বলে দাবি করলেন…

ByByNews Desk Jul 25, 2026

ছাত্র আন্দোলনের জয়কে স্বাগত জানিয়ে এসএফআই-এর উদ্যোগে মার্শাল রেলি

আগরতলা, ২৫ জুলাই: ছাত্র আন্দোলনের জয়কে স্বাগত জানিয়ে আগরতলায় মার্শাল রেলি কটল ভারতের ছাত্র ফেডারেশন (এসএফআই)। মিছিলে উপস্থিত…

ByByNews Desk Jul 25, 2026

আইনশৃঙ্খলা, জাতীয় সড়কের বেহাল দশা ও জনস্বার্থের ইস্যুতে রাজ্যজুড়ে আন্দোলনের ঘোষণা সিপিআই(এম)-র

আগরতলা, ২৫ জুলাই: রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি, পুলিশের প্রাক্তন মহানির্দেশক (ডিজিপি) অনুরাগ ধনখড়ের রহস্যজনক মৃত্যু, জাতীয় সড়কের বেহাল অবস্থা,…

ByByNews Desk Jul 25, 2026

গরু চুরির অভিযোগে দুই ভাই আটক, উদ্ধার চারটি গবাদি পশু ও পাচারে ব্যবহৃত গাড়ি

আগরতলা, ২৫ জুলাই: গরু চুরির অভিযোগে দুই ভাইকে আটক করেছে পুলিশ। তাদের কাছ থেকে চারটি গবাদি পশু উদ্ধার…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top