News Flash

  • Home
  • মুখ্য খবর
  • রক্তদানের মাধ্যমে শুধু  অন্যের নয় আমরা নিজেরও সাহায্য করি : তথ্য ও সংস্কৃতি মন্ত্রী
Image

রক্তদানের মাধ্যমে শুধু  অন্যের নয় আমরা নিজেরও সাহায্য করি : তথ্য ও সংস্কৃতি মন্ত্রী

আগরতলা, ২৩ এপ্রিল : শনিবার ত্রিপুরা ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স এসোসিয়েশনের উদ্যোগে রবীন্দ্র শতবার্ষিকী ভবনে রক্তদান শিবির অনুষ্ঠিত হয়েছে। উপস্থিত ছিলেন তথ্য ও সংস্কৃতি মন্ত্রী সুশান্ত চৌধুরী। এদিন প্রায় ২৫ জন ওই শিবিরে রক্তদান করেছেন।

মন্ত্রী সুশান্ত চৌধুরী এদিন বক্তব্যে রক্তদানের উপকারিতা তুলে ধরেন। তিনি বলেন, রক্তদানের মাধ্যমে শুধু  অন্যের নয় আমরা নিজেরও সাহায্য করি।  বিগত দুই বছর করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে জনজীবন বিপর্যস্থ হয়ে পড়েছিল। বিভিন্ন সামাজিক কাজ করা সম্ভব হয়নি। ফলে রাজ্যের ব্লাড ব্যাঙ্ক গুলিতে রক্তের যোগান অনেকটাই কম হয়েছে।তিনি বলেন, প্রত্যেককে রক্তদানের উপকারিতা সম্পর্কে অবগত থাকতে হবে। রক্তদানের মাধ্যমে একটি জীবন দান করা সম্ভব। এর প্রয়োজনীয়তা সমাজে প্রচুর। তাই প্রত্যেককে রক্তদানে এগিয়ে আসার আহবান  করেন তিনি।

Releated Posts

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা গৃহীত, অতিরিক্ত দায়িত্ব পেলেন প্রহ্লাদ যোশী

নয়াদিল্লি, ২৫ জুলাই : কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী পদ থেকে ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা গ্রহণ করেছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। শনিবার রাষ্ট্রপতি…

ByBySandeep Biswas Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের নেতৃত্বে দেশের শিক্ষা ব্যবস্থায় নতুন দিশা এসেছে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ২৫ জুলাই: কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের নেতৃত্বে দেশের শিক্ষা ব্যবস্থায় গুরুত্বপূর্ণ পরিবর্তন ও নতুন দিশা এসেছে বলে…

ByByNews Desk Jul 25, 2026

কেন্দ্রের আশ্বাসে আন্দোলন প্রত্যাহার করল সিজেপি

নয়াদিল্লি, ২৫ জুলাই: কেন্দ্রীয় সরকারের সঙ্গে তৃতীয় দফার বৈঠকের পর আন্দোলন প্রত্যাহারের ঘোষণা করল ককরোচ জনতা পার্টি (সিজেপি)।…

ByByTaniya Chakraborty Jul 25, 2026

ডিজিপি অনুরাগ ধনকরের অস্বাভাবিক মৃত্যু: হাইকোর্টের বিচারপতির তত্ত্বাবধানে তদন্তের দাবি মানিক সরকারের

আগরতলা, ২৫ জুলাই: প্রাক্তন পুলিশ মহাপরিচালক (ডিজিপি) অনুরাগ ধনকরের আকস্মিক ও অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন…

ByByTaniya Chakraborty Jul 25, 2026
Scroll to Top