News Flash

Image

প্রকাশ্য দিবালোকে চুরির চেষ্টা, ধৃত চোর

আগরতলা, ২৩ এপ্রিল : শনিবার উত্তর ত্রিপুরা জেলার ধর্মনগরের দক্ষিণ নোয়াপাড়ায় একটি দোকানে চুরি করতে গিয়ে হাতেনাতে ধরা পড়েছে এক চোর। ঘটনার বিবরণে জানা যায় দক্ষিণ নোয়াপাড়া এলাকার বাবুল ছেত্রীর দোকানে এক চোর প্রকাশ্য দিবালোকে চুরি করার চেষ্টা করে। ক্যাশ বাক্স থেকে টাকা হাতিয়ে নেওয়ার চেষ্টা করলে বিষয়টি দোকানের মালিকের নজরে আসে। কখনোই তাকে হাতেনাতে আটক করা।

স্থানীয় লোকজন ছুটে এসে তাকে বেধড়ক মারধর করেন। গণপ্রহারে সে আহত হয়েছে। বিষয়টি ধর্মনগর থানার পুলিশকে জানানো হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে ছুটে এসে আহত চোরের থানায় নিয়ে যায়। পুলিশের হেফাজতে রেখে ওই চোলের চিকিৎসা চলছে। ঘটনাকে কেন্দ্র করে এলাকার জনমনে রীতিমতো চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

উল্লেখ্য, ধর্মনগর শহর সহ বিস্তীর্ণ এলাকাজুড়ে নেশাখোর এবং চোর দৌরাত্ম্য মারাত্মকভাবে বৃদ্ধি পেয়েছে। জানা গেছে নেশাগ্রস্ত লোকজনরা নেশার টাকার যোগান নিশ্চিত করার লক্ষ্যে এ ধরনের চুরির ঘটনা সংঘটিত করে চলেছে।

Releated Posts

সুকান্ত পল্লীতে ছাত্রীর গলা থেকে সোনার চেইন ছিনতাই, গ্রেপ্তার আরও এক

আগরতলা, ৯ সেপ্টেম্বর:  ছাত্রীর গলা থেকে সোনার চেইন ছিনতাইয়ের ঘটনায় আরও এক অভিযুক্তকে গ্রেপ্তার করল পুলিশ। এই নিয়ে…

ByByReshmi Debnath Sep 9, 2026

রোগীর মৃত্যুকে ঘিরে জিবি হাসপাতালে উত্তেজনা, চিকিৎসা পরিষেবা নিয়ে গাফিলতির অভিযোগ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: এক রোগীর মৃত্যুকে কেন্দ্র করে বুধবার জিবি হাসপাতালে উত্তেজনা ছড়ায়। মৃতের পরিজন ও অন্যান্য রোগীর…

ByByReshmi Debnath Sep 9, 2026

উত্তর-পূর্বাঞ্চলীয়রা বহিরাগত নন, দিল্লিতে মণিপুরের সঙ্গীতশিল্পী চৌথম বিক্রম সিংহের মৃত্যুর ঘটনায় ক্ষোভ, ঘৃণাজনিত অপরাধ বন্ধের দাবি বীরজিৎ সিনহার

আগরতলা, ৯ সেপ্টেম্বর: দিল্লিতে মণিপুরের সুপরিচিত সঙ্গীতশিল্পী ও সঙ্গীত শিক্ষক চৌথম বিক্রম সিংহের মৃত্যুর ঘটনায় গভীর উদ্বেগ ও…

ByByReshmi Debnath Sep 9, 2026

মনোনয়ন প্রত্যাহারের চাপের অভিযোগে ক্ষোভ, ভোট বয়কটের হুঁশিয়ারি

বিশালগড়, ৯ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কমিটি নির্বাচনকে কেন্দ্র করে চড়িলাম ব্লকের ধারিয়াতল ভিলেজের ৪ নম্বর ওয়ার্ডে রাজনৈতিক উত্তেজনা…

ByByReshmi Debnath Sep 9, 2026
Scroll to Top