News Flash

  • Home
  • প্রধান খবর
  • Navneet Rana: গুন্ডাদের দলে পরিণত হয়েছে শিবসেনা : নভনীত রাণা
Image

Navneet Rana: গুন্ডাদের দলে পরিণত হয়েছে শিবসেনা : নভনীত রাণা

মুম্বই, ২৩ এপ্রিল (হি.স.): শিবসেনার বিরুদ্ধে তোপ দাগলেন মহারাষ্ট্রের অমরাবতীর সাংসদ নভনীত রাণা। ক্ষোভের সুরে নভনীত বলেছেন, শিবসেনা গুন্ডাদের দলে পরিণত হয়েছে। মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরের বিরুদ্ধে আক্রমণ শানিয়ে তিনি বলেছেন, মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে শুধু জানেন কীভাবে মানুষের বিরুদ্ধে অপরাধ দায়ের করতে হয় এবং তাঁদের জেলে রাখতে হয়। তিনি বাংলার মতো পরিস্থিতি তৈরি করছেন মহারাষ্ট্রে।

মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরের বাসভবন মতোশ্রীর সামনে হনুমান চালিশা পাঠ করবেন বলে শনিবার জানান সাংসদ নভনীত রাণা এবং তাঁর ‘বাহুবলী’ স্বামী রবি। এই হুমকির প্রেক্ষিতে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরের বাসভবনে নিরাপত্তা বাড়ানো হয়। নভনীত জানিয়েছেন, “আমাদের লক্ষ্য পূরণ হয়েছে, যদিও রবি এবং আমি ‘মাতোশ্রী’ (উদ্ধব ঠাকরের বাসভবনে) পৌঁছতে পারিনি, হনুমান চালিসা যা আমাদের দ্বারা পাঠ করার কথা ছিল তা মুখ্যমন্ত্রীর বাসভবনের বাইরে ভক্তরা উচ্চারণ করেছিলেন।”

Releated Posts

শিক্ষা ও প্রশাসনিক সংস্কারের ওপর জোর সোনম ওয়াংচুকের, ধর্মেন্দ্র প্রধানের ইস্তফাকে গণতন্ত্রের জয় বলে মন্তব্য

গুরুগ্রাম, ২৫ জুলাই(আইএএনএস) : কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর শিক্ষা ব্যবস্থা এবং প্রশাসনিক কাঠামোতে ব্যাপক সংস্কারের প্রয়োজনীয়তার…

ByBySandeep Biswas Jul 25, 2026

বিহার বন্‌ধে অশান্তি: পাটনায় পুলিশ-বিক্ষোভকারীদের সংঘর্ষ, রাজ্যজুড়ে জনজীবনে ব্যাঘাত

পাটনা, ২৫ জুলাই (আইএএনএস) : ছাত্র সংগঠনগুলির ডাকা বিহার বন্‌ধকে ঘিরে শনিবার পাটনায় উত্তেজনাপূর্ণ পরিস্থিতির সৃষ্টি হয়। শহরের…

ByBySandeep Biswas Jul 25, 2026

বেঙ্গালুরুর দ্বিতীয় আন্তর্জাতিক বিমানবন্দরের জন্য জমি অধিগ্রহণের বিরোধিতায় কৃষকদের পাশে বিজেপি, বিকল্প স্থান চাইলেন বি.ওয়াই. বিজয়েন্দ্র

বেঙ্গালুরু, ২৫ জুলাই (আইএএনএস): বেঙ্গালুরুর দ্বিতীয় আন্তর্জাতিক বিমানবন্দর নির্মাণের জন্য কৃষিজমি অধিগ্রহণের প্রস্তাবের বিরুদ্ধে আন্দোলনরত কৃষকদের সমর্থন জানালেন…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফায় প্রিয়াঙ্কা গান্ধী: ‘দেশের যুবসমাজের কণ্ঠস্বর কেউ কখনও স্তব্ধ করতে পারবে না’

ওয়েনাড়, ২৫ জুলাই (আইএএনএস): দেশজুড়ে পরীক্ষায় অনিয়মের অভিযোগে জবাবদিহির দাবিতে চলা বিক্ষোভের মুখে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top