News Flash

  • Home
  • মুখ্য খবর
  • ত্রিপুরা সফরে বিশিষ্ট সঙ্গীতশিল্পী অনুরাধা পাড়োয়াল
Image

ত্রিপুরা সফরে বিশিষ্ট সঙ্গীতশিল্পী অনুরাধা পাড়োয়াল

আগরতলা, ২৩ এপ্রিল (হি. স.) : ত্রিপুরায় এলেন ভারতবর্ষের কিংবদন্তি সঙ্গীতশিল্পী অনুরাধা পাড়োয়াল। শনিবার আগরতলা বিমানবন্দরে তাঁকে স্বাগত জানান বিজেপির সাধারণ সম্পাদিকা পাপিয়া দত্ত সহ অন্যান্য নেতৃবৃন্দ। এদিন তিনি ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবের সাথেও সাক্ষাত করেছেন।

একদিনের সফরে এসেছেন তিনি। মূলত, একান্ন পীঠের একপিঠ মাতা ত্রিপুরা সুন্দরী মন্দিরে মায়ের দর্শনে এসেছেন তিনি। ইতিপূর্বেও ত্রিপুরায় এসেছেন তিনি। বিখ্যাত সঙ্গীত শিল্পী কুমার শানুর সাথে সংগীত অনুষ্ঠানে অংশ নিয়েছেন। তবে অনুষ্ঠান ছাড়া এই প্রথমবার রাজ্য ভ্রমণ তাঁর।এদিন এমবিবি বিমানবন্দরে গায়িকাকে স্বাগত জানাতে সঙ্গীত অনুরাগী মানুষের ভিড় লক্ষ্য করা গেছে। সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে বিশিষ্ট সংগীত শিল্পী অনুরাধা পাড়োয়াল জানান, আগের থেকে ত্রিপুরার চিত্র অনেকটাই বদলে গেছে। চারিদিকে উন্নয়নের ছোঁয়া লক্ষ্য করা যাচ্ছে। এদিন বিমানবন্দরে দাঁড়িয়েই সুরে সুরে রাজ্যবাসীকে সম্বোধন করতে দেখা গেছে তাঁকে।

Releated Posts

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা গৃহীত, অতিরিক্ত দায়িত্ব পেলেন প্রহ্লাদ যোশী

নয়াদিল্লি, ২৫ জুলাই : কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী পদ থেকে ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা গ্রহণ করেছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। শনিবার রাষ্ট্রপতি…

ByBySandeep Biswas Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের নেতৃত্বে দেশের শিক্ষা ব্যবস্থায় নতুন দিশা এসেছে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ২৫ জুলাই: কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের নেতৃত্বে দেশের শিক্ষা ব্যবস্থায় গুরুত্বপূর্ণ পরিবর্তন ও নতুন দিশা এসেছে বলে…

ByByNews Desk Jul 25, 2026

কেন্দ্রের আশ্বাসে আন্দোলন প্রত্যাহার করল সিজেপি

নয়াদিল্লি, ২৫ জুলাই: কেন্দ্রীয় সরকারের সঙ্গে তৃতীয় দফার বৈঠকের পর আন্দোলন প্রত্যাহারের ঘোষণা করল ককরোচ জনতা পার্টি (সিজেপি)।…

ByByTaniya Chakraborty Jul 25, 2026

ডিজিপি অনুরাগ ধনকরের অস্বাভাবিক মৃত্যু: হাইকোর্টের বিচারপতির তত্ত্বাবধানে তদন্তের দাবি মানিক সরকারের

আগরতলা, ২৫ জুলাই: প্রাক্তন পুলিশ মহাপরিচালক (ডিজিপি) অনুরাগ ধনকরের আকস্মিক ও অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন…

ByByTaniya Chakraborty Jul 25, 2026
Scroll to Top