News Flash

Image

উদয়পুরে দুঃসাহসিক চুরি

উদয়পুর, ২৩ এপ্রিল : উদয়পুরের রমেশ চৌমুহনীর বোর্ডিং এলাকার ভাঙ্গার পারে একটি দোকানে গতকাল রাতে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে। ঘটনার বিবরণে জানা যায়, রাজীব দাস নামে এক ব্যক্তির দোকানের দরজার তালা ভেঙে চুরে রা ভিতরে ঢুকে একটা ফ্রিজ এবং গ্যাস সিলিন্ডার সহ অন্যান্য মূল্যবান জিনিসপত্র হাতিয়ে নিয়ে গেছে।

শনিবার সকালে দোকান খুলতে গিয়ে তিনি লক্ষ্য করেন দোকানের দরজা খোলা। ভিতরে ঢুকে লক্ষ করেন ফ্রিজ গ্যাস সিলিন্ডার সহ অন্যান্য জিনিসপত্র চুরি করে নিয়ে গেছে চোরেরা। দোকানের ভেতরে অন্যান্য জিনিসপত্র লন্ডভন্ড করে ফেলে গেছে।

ঘটনার খবর ছড়িয়ে পড়তেই পার্শ্ববর্তী দোকানী সহ এলাকার জনগণের মধ্যে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়। খবর পাঠানো হয় আর কে পুর থানার পুলিশকে। খবর পেয়ে পুলিশ ছুটে আসে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। তবে এখন পর্যন্ত চুরি যাওয়া জিনিস পত্র উদ্ধারের কোনো সংবাদ নেই।

উল্লেখ্য, উদয়পুর এর বিভিন্ন এলাকায় গত বেশ কিছুদিন ধরেই এ ধরনের চুরির ঘটনা ব্যাপক হারে বৃদ্ধি পেয়েছে। বৃদ্ধি পাওয়ায় রাত্রিকালীন নিরাপত্তা নিয়ে ব্যবসায়ীসহ স্থানীয় মানুষজন রীতিমতো আতঙ্কগ্রস্ত। রাত্রিকালীন পুলিশি টহল বাড়ানোর জন্য বিভিন্ন মহল থেকে জোরালো দাবি জানানো হয়েছে।

Releated Posts

২০২০ সালের আইন অমান্য আন্দোলনের মামলায় আদালতে হাজির বিধায়ক বীরজিত সিনহা ও আইনজীবী পূজন বিশ্বাস

আগরতলা, ১০ জুন: ২০২০ সালে কংগ্রেসের ডাকা আইন অমান্য আন্দোলনকে কেন্দ্র করে দায়ের হওয়া একটি মামলায় বুধবার আদালতে…

ByByReshmi Debnath Jun 11, 2026

চুরাইবাড়িতে পারিবারিক বিবাদে রক্তক্ষয়ী সংঘর্ষ, আহত ৬, তদন্তে পুলিশ

নিজস্ব প্রতিনিধি, চুরাইবাড়ি, ১০ জুন: উত্তর ত্রিপুরার চুরাইবাড়ি থানার অন্তর্গত দক্ষিণ বাঘন গ্রাম পঞ্চায়েতের ৫ নম্বর ওয়ার্ড এলাকায় পারিবারিক…

ByByReshmi Debnath Jun 11, 2026

যুবরাজনগরে বিএসএফ-পুলিশের যৌথ অভিযানে উদ্ধার প্রায় ২০ গবাদি পশু, পাচারচক্রের সন্ধানে তদন্ত

নিজস্ব প্রতিনিধি, ধর্মনগর, ১০ জুন: গোপন সূত্রের তথ্যের ভিত্তিতে উত্তর ত্রিপুরার যুবরাজনগর বিধানসভা এলাকার ৬ নম্বর ওয়ার্ডে যৌথ অভিযান…

ByByReshmi Debnath Jun 11, 2026

আইলজিট্রন টেকনোলজিসের নামে চাকরির প্রতারণা, সতর্কবার্তা সংস্থার

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১০ জুন: আইলজিট্রন টেকনোলজিস প্রাইভেট লিমিটেডের নামে ভুয়া চাকরির প্রলোভন দেখিয়ে অর্থ আত্মসাতের ঘটনায় উদ্বেগ প্রকাশ…

ByByReshmi Debnath Jun 11, 2026
Scroll to Top