News Flash

  • Home
  • ত্রিপুরা
  • Dead Body : উদয়পুরে অজ্ঞাত পরিচয় ব্যক্তির মৃতদেহ উদ্ধার
Image

Dead Body : উদয়পুরে অজ্ঞাত পরিচয় ব্যক্তির মৃতদেহ উদ্ধার

উদয়পুর, ২২ এপ্রিল : মন্দির নগরী উদয়পুরের জামতলায় টাউন হলের পাশে রাস্তার কাছে অজ্ঞাত পরিচয় এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার হয়েছে। শুক্রবার সকালে রাস্তার পাশে মৃতদেহটি পড়ে থাকতে দেখে স্থানীয় জনগণ পুলিশ এবং দমকল বাহিনীকে খবর দেন। খবর পেয়ে দমকল বাহিনীর জওয়ানরা ঘটনাস্থলে ছুটে এসে উদ্ধার করে গোমতী জেলা হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন। মৃতদেহটি ময়নাতদন্তের জন্য গোমতী জেলা হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

এখনো পর্যন্ত মৃতদেহটি শনাক্ত করা যায়নি। অজ্ঞাত পরিচয় ব্যক্তির মৃতদেহ উদ্ধারের সংবাদে গোটা এলাকার জনগণের রীতিমতো চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এদিকে আরকে পুর থানার পুলিশ একটি মামলা গ্রহণ করে ঘটনার তদন্ত শুরু করেছে। তবে এখনও পর্যন্ত এই ঘটনার কোন ক্লো খুঁজে বের করতে পারেনি পুলিশ।

Releated Posts

তিন মাস ধরে পানীয় জল নেই, পাম্প হাউসে তালা ঝুলিয়ে বিক্ষোভ মহিলাদের

আগরতলা, ১০ সেপ্টেম্বর: পানীয় জলের চরম সংকটের অভিযোগ তুলে পাম্প হাউসে তালা ঝুলিয়ে প্রতিবাদে সামিল হলেন মহিলারা। আজ…

ByByTaniya Chakraborty Sep 10, 2026

স্কুলের প্রবেশমুখেই জঞ্জালের স্তূপ, তীব্র দুর্গন্ধে নাজেহাল পড়ুয়া-অভিভাবক

কুমারঘাট, ১০ সেপ্টেম্বর: স্কুলের প্রবেশমুখেই জমে রয়েছে আবর্জনার স্তূপ। তার সঙ্গে তীব্র দুর্গন্ধ এবং অস্বাস্থ্যকর পরিবেশ। এমনই অভিযোগ…

ByByReshmi Debnath Sep 10, 2026

দশ দফা দাবিতে উদয়পুরে তপশিলী জাতি সমন্বয় সমিতির প্রতিবাদ মিছিল

উদয়পুর, ১০ আগস্ট: : দশ দফা দাবিকে সামনে রেখে বৃহস্পতিবার উদয়পুরে প্রতিবাদ মিছিল ও বিক্ষোভ কর্মসূচি পালন করল…

ByByReshmi Debnath Sep 10, 2026

যাত্রাপুরে পুলিশের অভিযান, ১০ কেজির বেশি গাঁজা ও ইয়াবা উদ্ধার

আগরতলা, ১০ সেপ্টেম্বর: গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বড়সড় সাফল্য পেল যাত্রাপুর থানার পুলিশ। লালটিলা গ্রামের বাসিন্দা দুলাল…

ByByTaniya Chakraborty Sep 10, 2026
Scroll to Top