News Flash

  • Home
  • খেলা
  • Cricket : টস জিতে রাজস্থানের বিরুদ্ধে প্রথমে বল করার সিদ্ধান্ত দিল্লির
Image

Cricket : টস জিতে রাজস্থানের বিরুদ্ধে প্রথমে বল করার সিদ্ধান্ত দিল্লির

মুম্বই, ২২ এপ্রিল (হি.স.) : শুক্রবার ওয়াংখেড়ে স্টেডিয়ামে রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে টস জিতে প্রথমে বল করার সিদ্ধান্ত নিলেন দিল্লি ক্যাপিটালসের অধিনায়ক ঋষভ পন্ত।

দিল্লি ক্যাপিটালস আগের ম্যাচে পঞ্জাব কিংসকে নয় উইকেটে হারিয়ে ছয় ম্যাচে তিনটি জয় ও তিনটি পরাজয় নিয়ে পয়েন্ট টেবিলের ষষ্ঠ স্থানে রয়েছে। অপরিবর্তিত একাদশ নিয়ে এদিন মাঠে নেমেছে দিল্লি।


রাজস্থান রয়্যালস তাদের আগের ম্যাচে কলকাতা নাইট রাইডার্সকে সাত রানে পরাজিত করে ছয় ম্যাচে চার জয় ও দুটি পরাজয় নিয়ে পয়েন্ট টেবিলের তৃতীয় স্থানে রয়েছে। দিল্লির মতো রাজস্থান রয়্যালসও এদিন কোনও খেলোয়াড় পরিবর্তন করে নি। দিল্লি ক্যাপিটালস (একাদশ): পৃথ্বী শ, ডেভিড ওয়ার্নার, ঋষভ পান্ত (অধিনায়ক/উইকেটরক্ষক), রোভম্যান পাওয়েল, সরফরাজ খান, ললিত যাদব, অক্ষর প্যাটেল, শার্দুল ঠাকুর, কুলদীপ যাদব, মুস্তাফিজুর রহমান এবং খলিল আহমেদ

রাজস্থান রয়্যালস (একাদশ): জস বাটলার, দেবদত্ত পাডিকল, সঞ্জু স্যামসন (অধিনায়ক/উইকেটরক্ষক), শিমরন হেটমায়ার, করুণ নায়ার, রিয়ান পরাগ, রবিচন্দ্রন অশ্বিন, ট্রেন্ট বোল্ট, প্রসিধ কৃষ্ণ, ওবেদ ম্যাককয় এবং যুজবেন্দ্র চাহাল।

Releated Posts

সিএডব্লিউজিতে ভারতের প্রথম পদক জিতলেন ঝান্ডু কুমার, প্রশংসায় প্রধানমন্ত্রী মোদী

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কমনওয়েলথ গেমস ২০২৬-এ ভারতের প্রথম পদক জিতে ইতিহাস গড়লেন বিহারের প্যারা পাওয়ারলিফটার ঝান্ডু কুমার।…

ByByNews Desk Jul 25, 2026

গোয়ালিয়রে রবিবার থেকে শুরু হচ্ছে চতুর্থ হকি ইন্ডিয়া সাব-জুনিয়র মহিলা একাডেমি চ্যাম্পিয়নশিপ

গ্বালিয়র, ২৫ জুলাই (আইএএনএস): মধ্যপ্রদেশের গোয়ালিয়রে রবিবার থেকে শুরু হচ্ছে চতুর্থ হকি ইন্ডিয়া সাব-জুনিয়র মহিলা একাডেমি চ্যাম্পিয়নশিপ ২০২৬…

ByByNews Desk Jul 25, 2026

ভারতে খেলাধুলা এখন আরও সম্ভাবনাময় পেশা, ক্রীড়াক্ষেত্রে দেশ সঠিক পথেই এগোচ্ছে: যুক্তরাজ্যে ভারতের হাইকমিশনার

গ্লাসগো, ২৩ জুলাই (আইএএনএস): ভারতে খেলাধুলা এখন ক্রমশ একটি বাস্তবসম্মত ও সম্ভাবনাময় পেশায় পরিণত হচ্ছে বলে মন্তব্য করেছেন…

ByByNews Desk Jul 23, 2026

সিডব্লিউজি ২০২৬: গ্লাসগোতে প্রথম দিনেই লন বোলসে ভারতের অভিযান, রাতে উদ্বোধনী অনুষ্ঠান

গ্লাসগো, ২২ জুলাই (আইএএনএস): স্কটল্যান্ডের গ্লাসগোতে বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে কমনওয়েলথ গেমস ২০২৬। ৭৪টি দেশ ও অঞ্চলের প্রায়…

ByByNews Desk Jul 22, 2026
Scroll to Top