News Flash

  • Home
  • খেলা
  • Cricket : ফের বিয়ে করতে চলেছেন বাংলা ক্রিকেট দলের কোচ অরুণ লাল
Image

Cricket : ফের বিয়ে করতে চলেছেন বাংলা ক্রিকেট দলের কোচ অরুণ লাল

কলকাতা, ২২ এপ্রিল (হি. স.) : ক্যানসারকে হারিয়ে ফের একবার বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন অরুণ লাল। আগামী ২ মে দীর্ঘদিনের বান্ধবী বুলবুল সাহাকে বিয়ে করতে চলেছেন বাংলার বর্তমান কোচ। কলকাতাতেই হবে বিয়ের অনুষ্ঠান।

অরুণ লালের প্রথম স্ত্রী রীনা অসুস্থ। শোনা যাচ্ছে রীনা দেবীর শুশ্রূষাও করবেন বুলবুল। তবে অরুণ লাল নিজের বিয়ের প্রসঙ্গে মুখ খুলতে রাজি হননি। প্রসঙ্গত, দিল্লির হয়ে প্রথম শ্রেণির ক্রিকেট খেলতে শুরু করলেও, পরে কলকাতায় চলে আসেন অরুল লাল। বাংলা দলে তাঁর উপস্থিতি বদলে দিয়েছিল গোটা দলের চরিত্র। ১৯৮৯-৯০ মরশুমের রঞ্জি জয়ী বাংলা দলের সদস্য ছিলেন তিনি। দিল্লির বিরুদ্ধে ফাইনালে ৫২ রানে অপরাজিত ছিলেন তিনি। মুম্বইয়ের বিরুদ্ধে কোয়ার্টার ফাইনালে তাঁর ১৮৯ রানের ইনিংস নিয়ে এখনও ময়দানে আলোচনা হয়। ২০১৬ সালে চোয়ালের ক্যানসারে আক্রান্ত হয়েছিলেন তিনি । কিন্তু মারণরোগকে হার মানিয়ে আবার মাঠে ফিরে এসেছেন। আর এবার বিয়ে করে নতুন ইনিংস শুরু করতে চলেছেন তিনি।

Releated Posts

পিকলবল বিশ্বকাপে ৪১ পদক জিতে চতুর্থ ভারত

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): ভিয়েতনামের দা নাংয়ে অনুষ্ঠিত পিকলবল বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স করে ৪১টি পদক জিতে চতুর্থ স্থানে…

ByByNews Desk Sep 8, 2026

ছয় মাসে পাঁচ আন্তর্জাতিক টুর্নামেন্ট, আহমেদাবাদের ক্রীড়া ক্যালেন্ডারে নতুন মাত্রা

আহমেদাবাদ, ৪ সেপ্টেম্বর (আইএএনএস): মাত্র ছয় মাসে পঞ্চম আন্তর্জাতিক ক্রীড়া টুর্নামেন্টের আয়োজন করছে আহমেদাবাদ। শুক্রবার সাবরমতী রিভারফ্রন্টে ওয়ার্ল্ড…

ByByNews Desk Sep 5, 2026

গুজরাটে ইতিহাস, আহমেদাবাদে বসছে ভারতের প্রথম হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ

আহমেদাবাদ, ৩ সেপ্টেম্বর (আইএএনএস): প্রথমবারের মতো ভারতে অনুষ্ঠিত হতে চলেছে হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ। আগামী ৫ থেকে…

ByByNews Desk Sep 3, 2026

অলিম্পিয়ান ও প্যারা অলিম্পিয়ানদের সংবর্ধনা, বিশেষ ক্রীড়া সভায় অনুপ্রেরণার মেলবন্ধন

আগরতলা, ৩০ আগস্ট: ত্রিপুরা প্যারা অলিম্পিক অ্যাসোসিয়েশনের উদ্যোগে সম্প্রতি এক বিশেষ ক্রীড়া সংবর্ধনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে…

ByByReshmi Debnath Aug 30, 2026
Scroll to Top