News Flash

  • Home
  • প্রধান খবর
  • Narendra Modi: সিভিল সার্ভিস জেলা আধিকারিকদের কেন্দ্রীয় প্রকল্পগুলি বাস্তবায়নের পরিকল্পনা তৈরির আহ্বান প্রধানমন্ত্রীর
Image

Narendra Modi: সিভিল সার্ভিস জেলা আধিকারিকদের কেন্দ্রীয় প্রকল্পগুলি বাস্তবায়নের পরিকল্পনা তৈরির আহ্বান প্রধানমন্ত্রীর

নয়াদিল্লি, ২১ এপ্রিল (হি.স.) : জেলা আধিকারিকদের সরকারি প্রকল্পগুলি বাস্তবায়নের জন্য একটি কর্ম পরিকল্পনা তৈরির করার আহ্বান জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

বৃহস্পতিবার সিভিল সার্ভিস দিবস উপলক্ষে প্রধানমন্ত্রী মোদী দেশের সরকারি আধিকারীকদের সরকারি স্কিমগুলির মধ্যে যেকোন একটি নির্বাচন করে এবং সেটার জেলাগুলিতে বাস্তবায়নের জন্য একটি পরিকল্পনার খসড়া তৈরি করার আহ্বান জানিয়েছেন। সিভিল সার্ভিস দিবসে প্রধানমন্ত্রী মোদী ২০২১ জন প্রশাসনে শ্রেষ্ঠত্বের জন্য পুরষ্কারও প্রদান করেছেন।
অনুষ্ঠানে বক্তৃতায় প্রধানমন্ত্রী বলেন, “পুরস্কার বিজয়ীরা কি সিভিল সার্ভিস সম্পর্কিত ট্রেনিং ইনস্টিটিউটে তাদের গল্প শেয়ার করতে পারেন? এটি কেবল অন্যদের অনুপ্রাণিত করবে না, তাদের কাছে এক এক্সপোজারও দেবে।” তিনি আরও বলেন, “আজকে পুরস্কৃত হওয়া আধিকারিকদের উচিত যে কোনো একটি সরকারি স্কিম নির্বাচন করা এবং তাদের জেলাগুলিতে এটি বাস্তবায়নের জন্য একটি পরিকল্পনা তৈরি করা।” মোদী বলেন, “আমাদের সবসময় একে অপরের কাছ থেকে শেখার সুযোগ থাকে। আপনি যখন সক্রিয়ভাবে মানুষের কাছ থেকে শেখার চেষ্টা করেন, তখন আপনার জীবনেও নতুন কিছু খুঁজে পাবেন।” প্রসঙ্গত, ১৯৪৭ সালের ২১ এপ্রিল প্রথম জাতীয় সিভিল সার্ভিস দিবস পালন করা হয়।

Releated Posts

আন্তর্জাতিক বাজারে তেলের দামে তীব্র উল্লম্ফন, ১০৫ ডলার ছাড়াল ব্রেন্ট; ১০০ ডলারের ওপরে ডব্লিউটিআই

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর : আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দামে টানা ঊর্ধ্বগতি অব্যাহত রয়েছে। বৃহস্পতিবার ব্রেন্ট ক্রুডের দাম ১২…

ByBySandeep Biswas Sep 10, 2026

আঞ্চলিক যোগাযোগে চাহিদা মেটাতে সিভিল বিমান যৌথ উৎপাদনে ভারত-রাশিয়ার আলোচনা

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): আঞ্চলিক বিমান যোগাযোগের ক্রমবর্ধমান চাহিদা মেটাতে ভারতে সিভিল যাত্রীবাহী বিমান যৌথভাবে উৎপাদনের বিষয়ে রাশিয়ার…

ByByNews Desk Sep 10, 2026

ভারতের পরবর্তী মহাকাশ অভিযানে বিশ্বকে অংশীদার হওয়ার আহ্বান মোদির

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতের মহাকাশ গবেষণার পরবর্তী পর্যায়ে ফ্রান্স-সহ বিশ্বের বিভিন্ন দেশকে অংশীদার হওয়ার আহ্বান জানালেন প্রধানমন্ত্রী…

ByByNews Desk Sep 10, 2026

অন্তর্ভুক্তিমূলক বিশ্বব্যবস্থা গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা ভারতের, ব্রিকস-এ জোর সমন্বয় ও সহযোগিতায়

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): চারটি উদীয়মান অর্থনীতির সংক্ষিপ্ত নাম হিসেবে যাত্রা শুরু করা ব্রিকস বর্তমানে চার মহাদেশজুড়ে বিস্তৃত…

ByByNews Desk Sep 10, 2026
Scroll to Top