News Flash

  • Home
  • ত্রিপুরা
  • Fire : ফের পোস্ট অফিস চৌমুহনী স্থিত বিদ্যুতের ট্রান্সফরমারে আগুন, আতংক
Image

Fire : ফের পোস্ট অফিস চৌমুহনী স্থিত বিদ্যুতের ট্রান্সফরমারে আগুন, আতংক

আগরতলা, ২১ এপ্রিল : ফের অগ্নিকাণ্ডে আতঙ্ক রাজধানীবাসীর মধ্যে। বৃহস্পতিবার ফের পোস্ট অফিস চৌমুহনী স্থিত বিদ্যুতের ট্রান্সফরমারে আগুন লেগে যায়। তাতে আতঙ্কিত হয়ে ওঠেন ব্যবসায়ী থেকে শুরু করে পথচলতি সাধারণ মানুষ। খবর দেওয়া হয় দমকল কর্মীদের। দমকল কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন।

তবে এই ঘটনা নতুন নয়। ইতিপূর্বেও এই ট্রান্সফরমারে আগুন লেগেছে। একইভাবে ব্যবসায়ীদের চোখে বিষয়টি পড়লে দমকল কর্মীদের খবর দেওয়া হয়েছে। তারা আসেন এবং আগুন নিভিয়ে চলে যান। কিন্তু  এলাকার ব্যাবসায়িক মহল থেকে ট্রান্সফরমারটি সারাইয়ের দাবি উঠলেও কোন সুরাহা হচ্ছে না বলে অভিযোগ।

এলাকার ব্যবসায়ীরা জানান, বিদ্যুৎ নিগমে বিষয়টি জানানো হলেও তারা এখন পর্যন্ত কোনো ব্যবস্থা গ্রহণ করেনি। ফলে নিরাপত্তার অভাবে ভুগছেন ব্যবসায়ীরা। দিনের আলোয় আগুন লাগার ফলে ব্যবসায়ীদের নজরে বিষয়টি আসে। তারা তড়িঘড়ি করে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করেন। কিন্তু গভীর রাতে যদি এ ধরনের ঘটনা ঘটে তাহলে বড়সড় দুর্ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা করছেন ব্যবসায়ীক মহল। এই অগ্নিকাণ্ডের ঘটনার পুনরাবৃত্তিতে বিদ্যুৎ নিগমের কর্মীদের দায়সারা মনোভাবে ক্ষোভ ব্যাবসায়িক মহলে।

Releated Posts

তিন মাস ধরে পানীয় জল নেই, পাম্প হাউসে তালা ঝুলিয়ে বিক্ষোভ মহিলাদের

আগরতলা, ১০ সেপ্টেম্বর: পানীয় জলের চরম সংকটের অভিযোগ তুলে পাম্প হাউসে তালা ঝুলিয়ে প্রতিবাদে সামিল হলেন মহিলারা। আজ…

ByByTaniya Chakraborty Sep 10, 2026

স্কুলের প্রবেশমুখেই জঞ্জালের স্তূপ, তীব্র দুর্গন্ধে নাজেহাল পড়ুয়া-অভিভাবক

কুমারঘাট, ১০ সেপ্টেম্বর: স্কুলের প্রবেশমুখেই জমে রয়েছে আবর্জনার স্তূপ। তার সঙ্গে তীব্র দুর্গন্ধ এবং অস্বাস্থ্যকর পরিবেশ। এমনই অভিযোগ…

ByByReshmi Debnath Sep 10, 2026

দশ দফা দাবিতে উদয়পুরে তপশিলী জাতি সমন্বয় সমিতির প্রতিবাদ মিছিল

উদয়পুর, ১০ আগস্ট: : দশ দফা দাবিকে সামনে রেখে বৃহস্পতিবার উদয়পুরে প্রতিবাদ মিছিল ও বিক্ষোভ কর্মসূচি পালন করল…

ByByReshmi Debnath Sep 10, 2026

যাত্রাপুরে পুলিশের অভিযান, ১০ কেজির বেশি গাঁজা ও ইয়াবা উদ্ধার

আগরতলা, ১০ সেপ্টেম্বর: গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বড়সড় সাফল্য পেল যাত্রাপুর থানার পুলিশ। লালটিলা গ্রামের বাসিন্দা দুলাল…

ByByTaniya Chakraborty Sep 10, 2026
Scroll to Top