News Flash

  • Home
  • খেলা
  • Cricket : বিলোনিয়ায় ক্রিকেট : সুদীপের ভেলকিতে ওপিসিকে হারালো ইউনিটি ক্লাব
Image

Cricket : বিলোনিয়ায় ক্রিকেট : সুদীপের ভেলকিতে ওপিসিকে হারালো ইউনিটি ক্লাব

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২১ এপ্রিল।। বুড়ো হাতের ভেলকি। ৪৯ বছর বয়সেও বল হাতে দাপট দেখালেন এক তরুণ যুবক সুদীপ নাথ। দুরন্ত বল করলেও তার দল জয় পেতে ব্যর্থ হয়েছে। মহকুমা ক্রিকেট সংস্থা আয়োজিত সিনিয়র লিগ ক্রিকেটে। বৃহস্পতিবার বিদ্যাপীঠ মাঠে হয় ম্যাচটি। তাতে ইউনিটি ক্লাব ৪২ রানে পরাজিত করে ওল্ড পলে সেন্টারকে।

সকালে টসে জয়লাভ করে প্রথমে ব্যাট নিয়ে ইউনিটি ক্লাব ২২৪ রান করে। ৪৯ বছরের তরতাজা তরুণ যুবক সুদীপ নাথের দুরন্ত বোলিংয়ে বড় স্কোর গড়তে ব্যর্থ হয়েছে ইউনিটি ক্লাব। সুদীপের আটোসাটো বোলিংয়ে একসময় চাপে পড়ে গিয়েছিলো ইউনিটি ক্লাব। দলের পক্ষে সৌরভ পাল ৫২ বল খেলে ৫ টি বাউন্ডারি ও ৪ টি ওভার বাউন্ডারির সাহায্যে ৬৫, শুভম দাস ১৫ বল খেলে ৫ টি ওভার বাউন্ডারির সাহায্যে ৩৯,কিষান মুড়াসিং ৩৩ বল খেলে ২ টি বাউন্ডারি ও ২ টি ওভার বাউন্ডারির সাহায্যে ৩৫,অভিজিৎ মৈত্র ১৮ বল খেলে ৫ টি বাউন্ডারির সাহায্যে ২৯ এবং অলকেন্দু ভৌমিক ১৫ বল খেলে ১ টি বাউন্ডারি ও ২ টি ওভার বাউন্ডারির সাহায্যে ২১ রান করেন। দল অতিরিক্ত খাতে পায় ১৯ রান। ও পি সি-‌র পক্ষে সুদীপ নাথ (‌৫/‌৪১) এবং প্রদীপ দেবনাথ (‌২/‌১৫) সফল বোলার।

জবাবে খেলতে নেমে ও পি সি ১৮২ রান করতে সক্ষম হয়। দলের পক্ষে মনোজিৎ দাস ৪৭ বল খেলে ১০ টি বাউন্ডারি ও ২ টি ওভার বাউন্ডারির সাহায্যে ৬৯,রতন ত্রিপুরা ২৯ বল খেলে ২ টি বাউন্ডারির সাহায্যে‌‌ ২০,শায়ন দাস ৩০ বল খেলে ১ টি বাউন্ডারির সাহায্যে ১৬ এবং ভাস্কর নন্দী ১৯ বল খেলে ১ টি ওভার বাউন্ডারির সাহায্যে ১৪ রান করেন। দল অতিরিক্ত খাতে পায় ২৮ রান। ইউনিটি ক্লাবের পক্ষে কিষান পাল (‌৫/‌২১) এবং সৌরভ পাল (‌২/‌৪৩) সফল বোলার।

Releated Posts

বেঙ্গল টি-টোয়েন্টি লিগ: শুভমের অর্ধশতরান ও বোলারদের দাপটে মুর্শিদাবাদকে হারাল রাঢ় টাইগার্স

কলকাতা, ১০ জুন (আইএএনএস): শুভম দে সিনিয়রের দুরন্ত অর্ধশতরান এবং বোলারদের নিয়ন্ত্রিত পারফরম্যান্সে ভর করে বেঙ্গল টি-টোয়েন্টি লিগের…

ByByNews Desk Jun 10, 2026

বিশ্বকাপের জাদু এবার বাজারে, গোল হলেই ছাড়! কেরলের সাপ্লাইকোর অভিনব ‘সকার ইলেভেন’ প্রকল্প

তিরুবনন্তপুরম, ১০ জুন (আইএএনএস): ফুটবল বিশ্বকাপের উন্মাদনাকে সাধারণ মানুষের দৈনন্দিন কেনাকাটার সঙ্গে যুক্ত করতে অভিনব উদ্যোগ নিল কেরল…

ByByNews Desk Jun 10, 2026

‘এই জায়গাটাই আমার ঘর’: টানা দ্বিতীয় আইপিএল জয়ের পর আবেগঘন বার্তা বিরাট কোহলির

নয়াদিল্লি, ৯ জুন (আইএএনএস): টানা দ্বিতীয়বারের মতো আইপিএল শিরোপা জয়ের পর আবেগঘন বার্তা দিলেন বিরাট কোহলি। সোশ্যাল মিডিয়ায়…

ByByNews Desk Jun 9, 2026

নারী টি-২০ বিশ্বকাপ ২০২৬-ই হতে পারে আন্তর্জাতিক ক্রিকেটে বিদায়ের মঞ্চ, নজরে ৫ তারকা ক্রিকেটার

নয়াদিল্লি, ৯ জুন (আইএএনএস): আগামী ১২ জুন ইংল্যান্ড ও ওয়েলসে শুরু হতে চলেছে আইসিসি নারী টি-২০ বিশ্বকাপ ২০২৬।…

ByByNews Desk Jun 9, 2026
Scroll to Top