News Flash

Image

Cannabis : লেফুঙ্গায় ২৪০ কেজি গাঁজা উদ্ধার

আগরতলা, ২১ এপ্রিল : বৃহস্পতিবার ভোররাতে গোপন সংবাদের ভিত্তিতে লেফুঙ্গা থানাধীন মাইকর বাড়ি এলাকায় একটি বাড়িতে তল্লাশি চালিয়ে মাটির নিচ থেকে পাঁচ  ড্রাম শুকনো গাঁজা উদ্ধার করেছে পুলিশ। বাড়ির মালিকের নাম ঊষারাণী দেববর্মা।

ঘটনার বিবরণে জানা গেছে, লেফুঙ্গা থানার পুলিশের কাছে সুনির্দিষ্ট খবর আসে মাইকর বাড়ি এলাকার ঊষারাণী দেববর্মার বাড়িতে প্রচুর পরিমাণ গাঁজা প্লাস্টিকের ড্রামে করে মাটির নিচে লুকিয়ে রাখা হয়েছে। সেই খবরের ভিত্তিতে মহকুমা পুলিশ আধিকারিক ড. কমলবিকাশ মজুমদারের নেতৃত্বে থানার পুলিশ মাইকোর বাড়ি এলাকায় ঊষারাণী দেববর্মার বাড়িতে বৃহস্পতিবার ভোররাতে অভিযান চালায়। অভিযান চালিয়ে মাটি খুঁড়ে পাঁচটি গ্রামে মজুত রাখা প্রায় ২৪০ কেজি গাঁজা উদ্ধার করতে সক্ষম হয় পুলিশ। উদ্ধার করা গাজার বাজারমূল্য প্রায় ৪ লক্ষ টাকা বলে জানিয়েছেন মহকুমা পুলিশ আধিকারিক।

মহকুমা পুলিশ আধিকারিক আরও জানিয়েছেন, পুলিশ ভোর রাতে ওই বাড়িতে অভিযান চালাতে গেলে পুলিশের উপস্থিতি টের পেয়ে বাড়ির মালিক সহ অন্যান্যরা পালিয়ে যেতে সক্ষম হয়েছেন। মাটি খুঁড়ে উদ্ধার করা গাঁজা গুলি পুলিশের হেফাজতে নিয়ে যাওয়া হয়েছে। এ ব্যাপারে লেফুঙ্গা থানায় এনডিপিএস ধারায় মামলা গৃহীত হয়েছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।স্থানীয় সূত্রে জানা গেছে, লেফুঙ্গা থানা এলাকার বিস্তীর্ণ অঞ্চলজুড়ে এবছর প্রচুর পরিমাণে গাঁজার চাষ হয়েছে। ওইসব গাজা বাজারজাত করার জন্য অনেকেই বাড়িতে মজুত রেখেছেন। ওইসব মজুদ গাঁজা উদ্ধার করার জন্য পুলিশের তৎপরতা অব্যাহত রয়েছে। মহকুমা পুলিশ আধিকারিক ডক্টর কমল মজুমদার জানিয়েছেন এ ধরনের অভিযান আগামী দিনেও অব্যাহত থাকবে।

Releated Posts

‘মন কি বাত’-এ ত্রিপুরার লোকঐতিহ্যের উল্লেখে প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানালেন আগরতলার মেয়র

আগরতলা, ২৬ জুলাই: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ‘মন কি বাত’-এর ১৩৬তম পর্বে ত্রিপুরার বিলুপ্তপ্রায় লোকঐতিহ্য ও ঐতিহ্যবাহী বাদ্যযন্ত্র ‘চৌংপ্রেং’-এর…

ByByReshmi Debnath Jul 26, 2026

‘মন কি বাত’ অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর বক্তব্যে উন্নয়ন ও ত্রিপুরার ঐতিহ্যের প্রতিফলন: সাংসদ রাজীব

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৬ জুলাই: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ‘মন কি বাত’ অনুষ্ঠানের ১৩৬তম পর্ব উপলক্ষে রবিবার আগরতলা পুরনিগমের…

ByByReshmi Debnath Jul 26, 2026

ছনতৈল গ্রামে গড়ে উঠবে শিশু কন্যা অনাথ আশ্রম, ঘোষণা মন্ত্রী টিঙ্কু রায়ের

আগরতলা, ২৬ জুলাই: সমাজের সুবিধাবঞ্চিত ও অনাথ শিশু কন্যাদের নিরাপদ আশ্রয়, শিক্ষা এবং স্বনির্ভরতার সুযোগ করে দিতে চণ্ডীপুর…

ByByReshmi Debnath Jul 26, 2026

কুমারঘাটে জাতীয় সড়কে ভয়াবহ দুর্ঘটনা, স্করপিওর পেছনে ধাক্কা ই-রিক্সার, আহত ১

আগরতলা, ২৬ জুলাই: ঊনকোটি জেলার কুমারঘাট-কৈলাসহর ২০৮ নম্বর জাতীয় সড়কের সোনাইমুড়ি এলাকায় শনিবার গভীর রাতে একটি গুরুতর সড়ক…

ByByReshmi Debnath Jul 26, 2026
Scroll to Top